Author: banglarbhore

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। আজ বিকেলে শহরের সবুজ বাংলা রেস্টুরেন্টে সংগঠনটির কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটিতে বাংলাদেশ বুলেটিন ও দৈনিক নবচিত্রের আহসান কবিরকে সভাপতি, দৈনিক যুগান্তর ও দীপ্ত টেলিভিশনের শাহরিয়ার আলম সোহাগকে সাধারণ সম্পাদক ও একাত্তর টিভি ও দৈনিক যশোরের মিশন আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া এশিয়ান টিভির জাহাঙ্গীর হোসেনকে সহ-সভাপতি, আমার সংবাদের শাহ আলমকে সহ-সাধারণ সম্পাদক, প্রতিদিনের সংবাদের এমএ লিতুকে কোষাধ্যক্ষ ও অফিস সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশ ও দৈনিক রানারের হুমায়ুন কবির সোহাগ। নির্বাহী সদস্য হিসেবে হয়েছেন সকালের সময় ও দৈনিক গ্রামের কাগজের টিপু সুলতান, ডেইলি…

Read More

শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর ও হাফিজার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর ২ টার দিকে উপজেলার চর উদাস গ্রামে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমির আইল কাটাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য হাফিজার রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় আব্দুল গফুর গ্রুপের জসিম (৪০), নবিরন (৪৫) ও আজম (২৫) এবং হাফিজার রহমান গ্রুপের এরশাদ খান (৩৫) ও নাজিল খান (২৮) মারাত্মক আহত হন।…

Read More

কেশবপুর (পৌর) প্রতিনিধি যশোরের কেশবপুরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চারুপীঠ একাডেমির উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট তনু হাওলাদার। অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী অধ্যাপক মশিউর রহমান। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ও সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য। বক্তব্য রাখে খুদে শিক্ষার্থী ধৃতি হাওলাদার তর্শী। কুইজ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার…

Read More

বেনাপোল থেকে রাজু আহমেদ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ মনোরুদ্দিন নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক ওই চোরাকারবারি বেনাপোলের পুটখালী গ্রামের বাসিন্দা। গতকাল সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ২১ ব্যাটালিয়নের বিজিবি এ তথ্য জানায়। ২৮ মার্চ রাত ১১টার দিকে সীমান্তের পুটখালী মসজিদবাড়ি চেকপোস্টের সামনে ওই চোরকাবারিকে আটক করে বিজিবি। পরে তার স্বীকারোক্তিতে মলদ্বার থেকে ৬টি সোনার বার উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা সীমান্তের নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে সন্ধার দিকে সন্দেহজনক ওই ব্যক্তিকে ইজিবাইক নিয়ে সীমান্তে প্রবেশের সময় তাকে আটক করা হয়। স্বর্ণ পাচারে কোনো ভূমিকা থাকার…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা অল্প দিনের স্বল্প খরচের ফসল সূর্য্যমুখি ফুল। আর নিজের তেলের চাহিদা মেটাতে সূর্য্যমুখি ফুলের চাষ করেছেন চাষি খাইরুল হাসান (ঝন্টু)। ওই চাষির বাড়ি কোটচাঁদপুরের বকশিপুর গ্রামে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বকশিপুর গ্রামের চাষি খাইরুল হাসান (ঝন্টু) জমিতে অন্যান্য চাষের পাশাপাশি ১০ শতকের একটি ব্লক তৈরি করেন সূর্য্যমুখি ফুল চাষের জন্য। এ চাষ তিনি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী করেছেন বলে জানানা। তিনি আরো বলেন, সূর্য্যমুখি চাষটা অল্প খরচের স্বল্প সময়ের একটি চাষ। বর্তমানে যে হারে তেলের দাম বাড়ছে তাতে করে নিজের সংসারের তেলের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রির করতে পারব তেল। তিনি আরো বলেন, আমার ১০ কাঠা…

Read More

রিজাউল করিম, সাতক্ষীরা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরার দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে। ঈদের দিন যত এগিয়ে আসছে, মার্কেটগুলোতে কেনাকাটা ততই বেড়ে চলেছে। এদিকে বেচাকেনা বেড়ে যাওয়া হাফ ছাড়তে পারছেন না বিক্রেতারা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরার ছোট বড় গার্মেন্টস ও দোকানগুলোতে গেলে এমন ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতারা পছন্দের পোশাক কিনতে ছুটছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তবে ভিড় বেশি শহরের পাকাপোল নিউমার্কেট মোড়ের দোকানগুলোতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অল্প সময়ের মধ্যেই ঈদের কেনাকাটা শেষ করতে ব্যস্ত ক্রেতারা। দাম নিয়ে অতটা শক্ত মনোভাব দেখাচ্ছেন না বিক্রেতারা। অনেক ক্রেতা দামদরের চেয়ে পছন্দকেই প্রাধান্য দিচ্ছেন বেশি। তবে, পুরুষদের তুলনায়…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে কপোতাক্ষ নদ থেকে ওই বৃদ্ধের মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন। উপজেলার মাঠশিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী দিদার ভক্ত (৭২) আজ বিকেলের দিকে কপোতাক্ষ নদের ওপারে মণিরামপুর উপজেলায় মেয়ে-জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হন। একপর্যায় তিনি নদীতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজাখুজি করে না পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রবিউল ইসলাম জানান, বৃদ্ধ দিদার ভক্ত নদে নেমে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাঁকড়া ইউপির চেয়ারম্যান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে একটি অস্ত্র মামলায় দুটি ধারায় এক ব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ও মাদক মামলায় আরেক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়ার জজ শিমুল কুমার বিশ্বাস পৃথক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পিপি শ্যামল কুমার মজুমদার। সাজাপ্রাপ্তরা হলেন, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও মাদক মামলায় শার্শা উপজেলার সোনাদীয়া গ্রামের ইমাদুল ইসলাম। জানা যায়, ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর রাত ৪ টায় কোতোয়ালি থানার এসআই সোয়েব উদ্দিন শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করেন। এ সময় আরেকজন পালিয়ে যায়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ফেব্রুয়ারি মাসেউল্লেখযোগ্য অবদান রেখে আবারোযশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেনে আরা তান্নি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। এছাড়া, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু জেলায় প্রথমবারের মতো দ্বিতীয় এবং উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা শেষেতাদের দুজনের নাম ঘোষণা এবং সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগীয় পরিচালক মো. হুসাইন শওকত। অনুভূতি প্রকাশ করে জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় এই প্রাপ্তি। আগামীতেও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশে ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী অন্য একটি বাসের চালক রানা এবং সুপারভাইজার লাভলু বলেন, শামীম যশোর-চৌগাছার লোকাল রুটের ইউএ ট্রাভেলসের একটি বাসে (যশোর-ব-১১-০২০৫) চালকের সহকারী হিসেবে কাজ করতেন। শামীম দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে যশোরের দিকে যাওয়া এএ আফ্রিদি নামের একটি বাসে (যার নম্বর ঢাকা মেট্রো-জ ০৪-৭১৬) করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। ফিলিং…

Read More