Author: banglarbhore

শনিবার বেলা ১২ টার সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান অর্থ ও কল্যাণ সম্পাদক রফিকুল হক রিফাত, প্রকাশনা ও দফতর সম্পাদক রেজওয়ান আহমেদ সহ জেলা ও থানার কর্মী গণ।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরে জমে উঠেছে ঈদ বাজার। রোজা যতই বাড়ছে ঈদের দিন ততই এগিয়ে আসছে। মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতার উপস্থিতি। তারা দোকান থেকে দোকানে পছন্দের পোশাক ক্রয় করতে ঘুরছেন। দাম দরে মিললে নিজের জন্য কিংবা প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি ক্রয় করছেন। যশোরের বাজার ঘুরে দেখা গেছে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাঞ্জাবি, পাজামা, টুপি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, বাচ্চাদের বাহারি পোশাক, দেশি বিদেশি থ্রি পিস ও জুতা বিক্রি বেড়েছে। সকাল ৯ টার পর থেকে মার্কেটগুলোতে ক্রেতার উপছে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুপুর গড়িয়ে এলে কমতে থাকে লোক সমাগম। ইফতারির পর শহরের রাস্তাগুলোতে ভিড় বাড়তে থাকে। মার্কেটগুলোয় ক্রেতার বাড়তি চাপ লক্ষ্য…

Read More

শ্যামনগর প্রতিনিধি সুন্দরবন উপকূলীয় লবণাক্ত কৈখালী ইউনিয়নে পতিত ১৫ একর জমিতে ৩ সেচের মাধ্যমে গম চাষে বাম্পার ফলন হয়েছে। সিএনআরএস বাস্তবায়িত ‘প্রতিবেশ প্রকল্পের’ সহযোগিতায় উদ্যোক্তার মাধ্যম ‘গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট, নশিপুর দিনাজপুর এবং বিএডিসি থেকে বারী ২৫ ও বারী ৩৩ জাতের গম বিজ সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিজ সহযোগিতা পেয়ে উপজেলার কৈখালি ইউনিয়নের ২৭ জন কৃষক প্রায় ১৫ একর জমিতে বারী ২৫ ও বারী ৩৩ জাতের গম চাষ করেন। এতে হেক্টর প্রতি ৩.৭৫ মেট্রিক টন ফলন হসেছে । কৈখালীতে শুধুমাত্র বর্ষাকালে একটি মাত্র আমন ধানের ফসল হয়। বাকি বছরটাই জমি পড়ে থাকে। রবি মৌসুমে পতিত জমিতে…

Read More

আবু সাঈদ সাতক্ষীরা প্রতিবছরের ন্যায় বনবিভাগের অনুমতি মিলবে ১ এপ্রিল। মধু আহরণের অনুমতি দেয়ার আগেই মাছ ও কাঁকড়া ধরার পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করে জেলে বাওয়ালীরা অপরিপক্ক চাঁকের মধু আহরণ করেছে। ফলে শূন্য হতে চলেছে সাতক্ষীরা রেঞ্জ এলাকার মধুর চাঁক। হতাশ হচ্ছেন প্রকৃত মৌয়ালরা। সুন্দরবনের খলিশা ফুলের মধুর দাম বেশি হওয়ায় অনুমতির আগেই বনবিভাগের নজর ফাঁকি দিয়ে এ কাজ করছে অসাধু জেলে বাওয়ালীরা। প্রতিছর ১ এপ্রিল সাতক্ষীরার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিস সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি প্রদান করেন। এ সময় জনপ্রতি ৫০ কেজি মধু আহরণ করতে পারবেন ১০ থেকে ১২ জনের একটি দলে। তবে অতিরিক্ত মধু আহরণের জন্য বাড়তি রাজস্ব…

Read More

কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি। শনিবার (৩০ মার্চ) উপজেলার কামারালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রি বিতরণ করেন। অনুষ্ঠানে জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা শাহিনুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া প্রধান আব্দুস সালাম, খুলনা এরিয়া প্রধান আব্দুল হাই, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, যুগিখালী ইউনিয়ন আওয়ামী…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশী বাঁধায় উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পণ্ড হয়ে গেছে। বর্তমানে মাঠটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েক শত নেতাকর্মীও মাঠে অবস্থান করছে। জানা গেছে, শনিবার উপজেলা শহরের নলডাঙ্গা সড়কের একটি ফাঁকা মাঠে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত এক সপ্তাহ ধরে ইফতার মাহফিল সফল করতে বিএনপির পক্ষ থেকে সকল কার্যক্রম শেষ পর্যায়ে ছিল। কিন্তু হঠাৎ করে শনিবার সকালে পুলিশ এসে বিএনপির এই ইফতার ও দোয়া মাহফিল বন্ধ করে দেয়। দুপুরে ইফতার মাহফিলের মাঠে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদ, সাধারণ সম্পাদক…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জের দারুস-শেফা প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় লাভলী বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। লাভলী খাতুন জেলার হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপী গ্রামের এনামুল কবিরের স্ত্রী। এই দম্পতির সাফি নামে ৭ বছরের এক ছেলে সন্তান রয়েছে। স্বামীর চাকরির কারণে তারা কালীগঞ্জ শহরে থাকতেন। স্বজনরা জানান, ২য় সন্তানের জন্ম দিতে লাভলী বেগমকে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের দারুস-শেফা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে অস্ত্রপচার করেন চিকিৎসক রেক্সোনা পারভীন ইলোরা। অস্ত্রপচারের মাধ্যমে লাভলী বেগম কন্যা সন্তানের জন্ম দিলেও তার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ভুল অস্ত্রপচারে চিকিৎসক রেক্সোনা পারভীন প্রসূতির…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে ছাত্র ছাত্রী প্রদর্শনী ক্লাস সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা উবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও বর্তমান গদ্দিনশীন পীর খাজা রফিকুজ্জামান শাহ্। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন। এ সময় বক্তব্য রাখেন, ড. আজিজুল হক, হাফেজ মওলানা মুফতি হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মাদ কারুজ্জামান। এ সময় ১৩ মাসে কুরআনের হাফেজ হওয়ার দক্ষতা অর্জন করায় হাফেজ…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ধোপাডাংগা গ্রামে মালয়েশিয়া প্রবাসী হাফিজুরের রহমানের বাড়িতে ফিল্মি স্টাইলে ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরের ঢুকে আলমারি ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ ২০হাজার টাকা লুট করে নিয়ে যায়। জানাযায় ২৯ মার্চ রাত সাড়ে আটটার দিকে তারাবি নামাজ চলাকালীন সময়ে ঘরের তালা ভেঙে আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। খবর পেয়ে ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মফিজুর রহমান ঘটনাস্থল গিয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এসে দেখি ঘরের ভিতরে থাকা বিভিন্ন ধরনের তোলা কাপড়-চোপড় পড়ে আছে নিচে। হাফিজুর রহমানের স্ত্রী সেলিনা বেগম বলেন, ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আলমারির তালা…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরার শালিখা উপেজলায় ছয়ঘরিয়া হাজাম বাড়ির মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিএনজি ও বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের নিত্যানন্দ দের স্ত্রী নিরুপা রানী দে (৪০), নারায়ন চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৫০), মধু শিকদার (৫০)। যশোরগামী জিএম পরিবহনের একটি গাড়ী মাগুরাগামী একটি সিএনজিটিকে চাপাদেয়। তারা সকলে মাগুরায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। গুরুতর আহত ৬ জনকে চিকিৎসার জন্য শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর সদর হাসপাতাল ও মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে পুলিশ…

Read More