Author: banglarbhore

নড়াইল সংবাদদাতা নড়াইলে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহান মীর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সোহান মীর সদর উপজেলার সিংঙ্গাশোণপুর ইউনিয়নের সোভার ঘোপ গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, গতকাল ২৯ নভেম্বর রাত ৯ টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া অভিমুখে পাচুড়িয়া গ্রামের প্রধান সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোহান মীর খাদে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার বাদ জোহর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

Read More

বাগআঁচড়া সংবাদদাতা বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায় বাগআঁচড়া সোনাতনকাঠিতে তার নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় বায়তুলফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের চর থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। রোববার সকালে উপজেলার রাড়ুলীর কাটিপাড়া ও তালা উপজেলা সীমান্তে খেশরা সেতুর কাছে কপোতাক্ষ নদের চরে জেলেরা অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে পাইকগাছা নৌ-পুলিশ ফঁড়ির সদস্যরা অজ্ঞাত মৃতদেহটি উদ্ধার করেন। পরে স্থানীয়রা মৃতদেহটিকে দীনেশ দাসের বলে সনাক্ত করেন। তিনি গদাইপুর ইউপির বোয়ালিয়া ঋষিপাড়ার গৌর দাসের  ছেলে। নিহতের ভাই কিরন দাস জানান, গত ২৬ নভেম্বর থেকে দীনেশকে পাওয়া যাচ্ছিলো না। বহু খোজাখুজি করে না পেয়ে সর্বশেষ থানায় জিডি করা হয়। তবে এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যার তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উপস্থাপিত চার দফা দাবির পক্ষে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে গেট সভা অনুষ্ঠিত হয়েছে। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৯টার দিকে মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মিলের প্রধান প্রবেশদ্বারে এই গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। মোচিক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি সাহাদ আলী, কারখানার ডিজেলচালক আশরাফুল ইসলাম পিন্টু, ক্রয় করনিক রাজন আলী, ওয়ার্কসপ টার্নার মুহিদুল ইসলাম বাবুল প্রতাপ, টাইম কিপার আতিয়ার রহমান, ইলেকট্রনিক শ্রমিক বকুল হোসেনসহ আরও অনেকে। মিলগেটে জড়ো হওয়া শতাধিক শ্রমিক-কর্মচারীরা স্লোাগান ও…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিকরগাছায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। দোয়া পরিচালনা করেন ঝিকরগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম আবদুর শুকুর।

Read More

শার্শা সংবাদদাতা যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থলবন্দরের ১ নং শেডের সভাকক্ষে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’র আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বন্দরে কর্মরত কয়েক হাজার সাধারণ শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’র ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতীকি শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা ১১ টায় ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মাগুরা জেলা শাখা। কর্মসূচিতে নেতারা জানান, আগামী ২ ডিসেম্বরের মধ্যে সরকার সকল দাবি না মেনে নিলে সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মাগুরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফারি সদস্যরা অংশ নেন।

Read More

জীবননগর সংবাদদাতা জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী রুহুল আমিন। রোববার বেলা ১২টায় জীবননগর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রুহুল আমিন বলেন, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা সাংবাদিক। আপনারা সমাজের দর্পণ, জাতির বিবেক। সাংবাদিকদের সাথে কোনো রাজনীতি, লেজুড়বৃত্তি, দুর্বৃত্তায়ন মানানাসই নয়। আপনারা এ মহৎ পেশাটাকে কলুষিত না করে পেশাদার সাংবাদিকের মতো কাজ করে যাবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। তিনি বলেন, ৭১ সালে দেশ স্বাধীনের পর দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল। সেই সময় সকল পত্রিকা বন্ধ…

Read More

শার্শা সংবাদদাতা “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষো বেনাপোল স্থলবন্দরের আয়োজনে এবং ডা. ফাহমিদা এশার পরিচালনায় শ্রমিকদের এ স্বাস্থ্য ক্যাম্পেইন উদ্বোধন করেন বন্দর পরিচালক শামীম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ সাধারণ সম্পাদক সহিদ আলী সহ স্থলবন্দরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা। বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, এখানেকর্মরত সাধারণ শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের কাজে নিয়োজিতদের স্বাস্থ্য সেবা ও প্রাথমিক…

Read More