Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালিয়েছে দলের ফতেপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটি ও যুবসমাজ। শুক্রবার রাতে তারা আয়োজন করে হাডুডু প্রতিযোগিতা। চার দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কৌশল ও দক্ষতা প্রদর্শন করেন। আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো সময়জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে মাঠজুড়ে। খেলা দেখতে স্থানীয় মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা শেষে দর্শকদের মন জয় করা এসব খেলোয়াড়েরা মাঠভর্তি উচ্ছ্বসিত দর্শকদের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষে’ ভোট প্রার্থনা করেন। তারা বলেন, এ আসনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধীনের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যশোরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যশোরে মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, সুস্থ ও শিক্ষিত জাতি তৈরি করতে পারলে জাতির অগ্রতি সম্ভব। সে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্য খাতে মোট জিডিপি ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা দিয়েছেন, তারেক রহমান। একই সাথে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলেছেন। যাতে করে ছোট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কর্মস্থল থেকে যশোরের চৌগাছায় ছুটিতে এসে আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় নিখোঁজের স্ত্রী শাহিনা আক্তার সীমা চৌগাছা থানায় অভিযোগ করেছেন। আক্তারুজ্জামান খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের বাসিন্দা। গত শুক্রবার (২৮ নভেম্বর) নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার অভিযোগপত্রে উল্লেখ করেন, তিন সন্তান নিয়ে চৌগাছা শহরের ইছাপুর এলাকায় বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার স্বামী ২৬ নভেম্বর পাঁচদিনের জন্য ছুটি নিয়ে চৌগাছায় আসেন। ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতা কামনায় সারাদেশের মানুষ দোয়া করছেন। এমন পরিস্থিতি মনোনয়ন পরিবর্তনের দাবিতে যশোরের শার্শায় সড়ক অবরোধ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। শনিবার বিকেলে বেনাপোলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা। বিষয়টিকে ভালভাবে নেননি সাধারণ মানুষ। তীব্র যানজট সৃষ্টি করে এ ধরনের কর্মসূচি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতিবাচক সমালোচনা করছেন অনেকেই। শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি মহসিন কবির সমালোচনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না। সব দলমত নির্বিশেষে সব মানুষের নেত্রী। সেই নেত্রীর এই সংকটময় অন্তীমমূর্হতে এই ধরণের দলীয় সংকীর্ণ কর্মসূচি করছে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে যাত্রীবাহি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ শরিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর- চৌগাছা সড়কের জগহাটি জোড়া ব্রীজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন (৪৮) ও ইব্রাহিম হোসেন( ৫০)। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে দুই ব্যক্তি চৌগাছা থেকে মোটরসাইকেল যোগে যশোর আসছিলেন। পথিমধ্যে জগহাটি নামক স্থানে পৌঁচ্ছালে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হন। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘নিহতরা যশোর শহরে একটি হাসপাতালে রোগী দেখে…

Read More

রেহানা ফেরদৌসী যে কোনো বিপদ মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে। বান্দার ওপর যখন বিপদ আসে তখন সে আল্লাহর কাছে ফিরে আসে। তাই আল্লাহ তার বান্দাকে ছোট-বড় বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। “এবং যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার জন্য (বিপদ ও পরীক্ষা থেকে) বের হওয়ার রাস্তা সৃষ্টি করে দিবেন এবং তাকে রুজি প্রদান করবেন তার ধারণাতীত উৎস থেকে।” [সূরা আত-ত্বালাক, আয়াত: ২-৩] আল্লাহ তা‘আলা বলেছেন, “আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার জন্য তার সকল কর্মকে সহজ করে দিবেন।” [সূরা ত্বালাক, আয়াত: ৪]। “হে ইমানদারগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ শহরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে শহরের পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন (৩৮) পবহাটি মণ্ডলপাড়ার বাসিন্দা। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের অভিযোগ, সম্প্রতি মুরাদ হোসেনের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় পরিবারের এক নিকটাত্মীয়ের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় মুরাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদ দুপুরে পবহাটি সিটি মোড়ে বসে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মুরাদের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এবং আগামী তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। যেখানে সভাপতি তাহমিদ শাহেদ চয়ন এবং সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন মনোনীত হয়েছে। শনিবার বেলা ১১টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরীর (সান্টু চৌধুরী) সভাপতিত্বে সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির আব্দুল খালেক, জেলা মালিক সমিতির সমন্বয়ক তাহমিদ শাহেদ চয়ন, রফিকুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, শেখ মাসুম বিল্লাহ শাহীন, শেখ সাঈদ আহমেদ রনজু, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, শেখ…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার বিকেলে ডুমুরয়িা উপজেলা সদরে ক্রিয়েশন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শিশু ও তাদের মায়েরা বাহারী পোশাকে সজ্জিত হয়ে বিদ্যালয়ের মাঠে সমবেত হন। দিনব্যাপি নানা ক্রড়িা, শরীরচর্চা, নৃত্য, কবিতা ও মেধা যাচাই যেমন খুঁশি-তেমন-সাঁজো প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। স্কুল অধ্যক্ষ কাজী সুরাইয়ার সভাপতিত্বে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয়ার আগে সমবেত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, জীবনের শুরু থেকেই শিশুদের মেধা বিকাশের জন্য অভিভাবকদের সচেতনতা খুব জরুরি। শুধু প্রতিযোগিতা নয়, ভালো মানুষ হিসাবে আপনার…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরের সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে ওই শোকসভার আয়োজন করা হয়। নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর সহধর্মিনী সাবেক অতিরিক্ত সচিব রোকসানা হাসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট মিলন মিত্র, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সদস্য দীলিপ মোদক, প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা, বদরুজ্জামান মিন্টুর ভাই মাসুদুজ্জামান মাসুদ, মফিজুর রহমান…

Read More