বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলায় মতুয়া সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে পানাম গ্রুপ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সার্বিক সহযোগিতায় শুক্রবার দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের বেড়েধাপাড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এসময় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেকে ৫০ কেজি চাল, ৫ কেজি তেল, ৫ কেজি ডাল, ১০ কেজি করে আলুসহ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সাবেক সিনিয়র সচিব অশোক মাধব রায়, সাবেক সচিব সুবির কিশোর চৌধুরী, গোপাল চন্দ্র দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি এলাকায় চাঁদা না পেয়ে এক ঘের ব্যবসায়ীর ঘেরের স্কেভটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় কেশবপুর থানা, সেনাবাহিনী ক্যাম্পসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। জানা গেছে, পৌর শহরের সাহাপাড়া এলাকার মৃত আবুল কাশেম গাজীর ছেলে কেরামত আলী গাজী দীর্ঘদিন ধরে মৎস্য ঘের ব্যবসা করে আসছেন । তিনি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি ও বেলকাটি মৌজার চাতরার বিলের মধ্যে ৩২৫ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের ব্যবসা করে আসছেন। গত ০২ জুন তিনি মৎস্য ঘেরে স্কেভেটর দিয়ে পাড় বাধার কাজ করছিলেন। এসময় পাঁজিয়া এলাকার সাগরদত্তকাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সুমন সরদারের নেতৃত্বে…
শার্শা সংবাদদাতা মাছ ব্যবসায় সফলতার কারণে কুদ্দুস বিশ্বাস যশোরের শার্শা উপজেলায় বেশ পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে এলাকায় রাখা নানা অবদানে তার বেশ জনপ্রিয়তাও রয়েছে। তার মালিকাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৩ শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু হঠাৎ করেই বদলে যায় তার জীবন। বছর খানেক আগে তার শরীরের দুটো কিডনিই অচল হয়ে পড়ে। জীবনে নেমে আসে ঘর অন্ধকার। মৃত্যু যেন ডাকে তাকে হাতছানি দিয়ে। এ সময় যোগ্য সহধর্মিনী শুধু নয় অনুকরণীয় সহধর্মিনীর ভূমিকায় অবতথীর্ণ হন তার স্ত্রী ফারজানা। স্বামীকে বাঁচাতে স্বেচ্ছায় দেন নিজের একটি কিডনি। আর সেই কিডনি নিয়ে তুরস্কের একটি হাসপাতালে দীর্ঘ ৪ মাস চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে শুক্রবার হেলিকপ্টারে…
বাংলার খেলা ডেস্ক দীর্ঘ অর্ধযুগ পর আবার এশিয়ান আর্চারির সোনা জিতেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের হয়ে সোনা জিতেছেন আর্চার আব্দুর রহমান আলিফ। আজ শুক্রবার (২০ জুন) রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। প্রথম সেটে ২৮ স্কোর করেন আলিফ। জাপানি আর্চার মিয়াতা গাকুতো করেন ২৭ স্কোর। তাতে আলিফ ২-০ সেট পয়েন্টে লিড পান। দ্বিতীয় সেটে আলিফ ২৯ আর জাপানি আর্চার ২৮ করলে বাংলাদেশের সোনার সম্ভাবনা বাড়ে। পরের দুই সেটের একটি জিতলে শেষ সেট প্রয়োজন হতো না। বাংলাদেশের আলিফ তৃতীয় ও চতুর্থ সেটে হেরে যান। মিয়াতার ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ করেন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধ পেয়েছেন প্রায় দুইশত রোগী। শুক্রবার শহরের বেজপাড়া বনানী রোড সর্বজনীন স্থায়ী পূজা মন্দির কমিটির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন বেজপাড়া এলাকার তিন কৃতিসন্তান ও চিকিৎসক চট্টগ্রাম বন্দর হাসপাতালের প্রাক্তন উপ প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার এম. কে ঘোষ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার দেবব্রত বিশ্বাস দীপ্ত, আর্মি মেডিকেল কলেজ যশোরের ডিপার্টমেন্ট অব কমিউনিটি মেডিসিন এণ্ড পাবলিক হেল্থের প্রভাষক ডাক্তার সোমনাথ দে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন ধর্ম ও বর্ণের ১৯৫জন রোগী সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি দরিদ্র পরিবারের…
বাংলার ভোর ডেস্ক ইরানের নির্দিষ্ট কিছু নিশানায় আঘাত হানতে চাইলেও ইরান-ইসরায়েল সংঘর্ষে নিজেদের পুরোপুরি জড়িয়ে ফেলতে চাইছে না যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তা-ভাবনার মধ্যেই তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কীভাবে যুদ্ধে পুরোপুরি না জড়িয়েও নির্দিষ্ট ওই নিশানাগুলোতে আঘাত হানা যায় তার পথ খুঁজতে আলোচনা শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘সিএনএন’সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। ইসরায়েল গতসপ্তাহে শুক্রবার ইরানে প্রথম হামলা চালানোর পর ছয় দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সংঘর্ষ যাতে আর বেশি দিন না গড়ায় তা নিশ্চিত করাটা এখন ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীও ট্রাম্পকে এই…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আকুলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন। বৃহস্পতিবার আশিকুর রহমান আকুলের ১৩তম হত্যাবার্ষিকী জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসহ তার পারিবারিক আয়োজনে এ সকল কর্মসূচি পালিত হয়। যশোর শহরতলী নওয়াপাড়া ইউনিয়নের কিসমত নওয়াপাড়া গ্রামে আশিকুর রহমান আকুলের কবরে প্রথমে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ…
বাংলার ভোর প্রতিবেদক একজন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের হুসাইন আহমেদ। গত ১৫ বছর ধরে কেশবপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম ও স্কেল বিতরণ করে আসছেন। এ বছর একমাত্র কন্যা সন্তান জয়নাব খাতুনের চিকিৎসার পিছনে ব্যয় করেছেন অনেক অর্থ। তারপরও নানা সীমাবদ্ধতা অতিক্রম করে কোমলমতি পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন ভালোবাসার সামান্য উপহার। তার এই মহৎ উদ্যোগ শুধু শিক্ষাসামগ্রী বিতরণে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা ও অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কেশবপুরের হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে স্কেল ও কলম বিতরণ করেন…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সহ-সভাপতি মীর নূর ইমাম, রেজাউল ইসলাম কামাল, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধরারণ সম্পাদক ফিরোজ আলম, সদর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনসচেতনতা বাড়াতে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। তিনি গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, এই আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এবং উচ্চ আদালতের মামলার চাপ কমাতে সহায়ক। তিনি জানান, গ্রাম আদালতে এখন ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক মূল্যের ফৌজদারি ২৭টি ও দেওয়ানি ৭টি সহ মোট ৩৪টি বিষয়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার…