Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান না করে ঈদুল আজহার পূর্বে অপ্রতুল সহায়তা দেওয়ার প্রতিবাদে এবং যথাযথ ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলমের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, গত ২৮ এপ্রিলের শিলাবৃষ্টি ও ঝড়ে যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২টি গভীর নলকূপের আওতাধীন জমি ও এর বাইরের জমির ধান ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে ২৯ এপ্রিল জেলা প্রশাসকের কাছে ক্ষতিপূরণের দাবিতে প্রথম স্মারকলিপি দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা জমা দেওয়া হয়। ৮ মে কৃষি সম্প্রসারণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়, আশার আলো বুকে বুকে জ্বালি’ এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। এরপর একটি সংক্ষিপ্ত র‌্যালি বের করা হয়। যেখানে সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর যশোর আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর যশোরের উপমহাপরিদর্শক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স ২০২৫’ ক্যাম্পাসে সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ফিজিওথেরাপি পেশা ও শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশ-বিদেশের শতাধিক প্রতিনিধি এবং বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। যবিপ্রবিতে প্রথমবারের মত দিনব্যাপী চলা এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। তিনি ফিজিওথেরাপি পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, শারীরিক সুস্থতা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। এই ধরনের সম্মেলন পেশার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন মহাপরিচালক ডা: শেখ সাইদুল হক, বিশেষ অতিথি…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান ও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি আলাউদ্দিন আল আজাদের কাছে পরিষদের চিঠিপত্র ও প্রজেক্টসহ বিভিন্ন বিষয়ে জানাতে ইউপি সচিবকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা রানী ইসলামকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কোলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে। কোলা ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সচিব সোহাগ আলীর সাথে কথা বলার সময়ের একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। সেই ভিডিওতে দেখা যায়, উপজেলার সড়াবাড়িয়া এলাকার মাসুদ, পারিয়াট গ্রামের হারুণ, খড়িকাডাঙ্গা গ্রামের জহির ও পার্শ্ববর্তী জামাল ইউনিয়নের দুইজনসহ মোট ৫…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর ফার্ম মেশিনারি এন্ড পোস্টহার্ভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীন কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্প এর অর্থায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কে নিয়ে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা ও “কৃষি যান্ত্রিকীকরণে বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা উদ্বোধন শেষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে৷ তারা হলেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) ও মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২)। এ নিয়ে গত পাঁচ দিনে যশোরে তিনজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন সন্দেহভজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৮ জুন) ভোরে আমির হোসেন ও রাত ১২ টার দিকে ইউসুফ হোসেন মারা যান৷ মৃত্যুর মাত্র দুই ঘন্টা আগে ইউসুফের করোনা শণাক্ত হয়। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে শিফট করা হয়েছিলো৷ উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি প্রাইভেট…

Read More

বাংলার ভোর ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (সিটিপি-আইএসডাব্লিউ) জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে, ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের হামলার তুলনায় পাঁচগুণ বেশি বিমান হামলা চালিয়েছে। সিটিপি-আইএসডব্লিউ তাদের প্রতিবেদনে বলেছে, ১৩ জুন ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর দ্বারা ইরানের ওপর ১৯৭টি বিমান হামলার রিপোর্ট বা নিশ্চিতকরণ তথ্য পাওয়া গেছে। বিপরীতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে থিঙ্ক ট্যাঙ্কগুলো ইসরায়েলে ৩৯টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বা ইন্টারসেপ্টর আঘাতের রিপোর্ট বা নিশ্চিতকরণ তথ্য পেয়েছে। সিটিপি-আইএসডব্লিউ সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আকার সীমিত হয়ে আসার বিষয়টি লক্ষ্য করেছে। ইসরায়েলি বিমান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, তারা কোনোভাবেই বিএনপি বা এর সহযোগী সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন না। একই সাথে নারী পুরুষের সমান অধিকারের ওপর জোর দিয়ে নারীদের রাজনীতিতে সক্রিয় হতে হবে। আগামী নির্বাচনে মহিলা দলের প্রত্যেক নেত্রীকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর সদর উপজেলার অন্তর্গত ১৫টি ইউনিয়ন মহিলা দলের আংশিক আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, পুরুষ যেমন কথা বলতে পারে, নারীও তেমনি কথা বলতে পারবে। পুরুষের যে অধিকার আছে, নারীরও সেই…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরে খুন, অপহরণ, চুরি মানবপাচারের মত অপরাধ বেড়েছে। আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। বুধবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সদস্যরা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভায় জেলার বিগত মাসের অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। সভায় জানানো হয়, মে মাসে খুন ৭টি, মানবপাচার ৫টি, অপহরণ ১৭টি, গাড়ি চুরি ২টি, অন্যান্য চুরি ১৮টি, সড়ক দুর্ঘটনা ১০টি, অস্ত্র আইনে মামলা ৪টি, বিস্ফোরক আইনে মামলা ৩টি ও চোরাচালান ১টি মামলা হয়েছে। এপ্রিল মাসে এপ্রিল…

Read More

লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘরের দরজা ভেঙে এক বিধবা নারীকে (৪৬) ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও অভিযুক্ত আসামি জহিরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বুধবার (১৮ জুন) সকালে লোহাগড়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। এর আগে গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত জহির শেখ উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামের টুলু শেখের ছেলে। এ ঘটনার পর থেকে জহির পলাতক রয়েছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জহির শেখ দীর্ঘ দিন ধরে ওই বিধবা…

Read More