বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে কুয়েতপ্রবাসী হাসান শেখ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে নিহতের বড়ভাই মুন্না শেখ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬/৭ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। এরই মধ্যে এজাহারভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ৫ জন হলেন, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের শেখপাড়া এলাকার শাহজাহান শেখের ছেলে হাসিবুর রহমান সাগর (২৯), একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত ওহাব গাজীর ছেলে জয়নাল গাজী (৩২), শেখপাড়ার মৃত মাজেদ শেখের ছেলে জিলহজ্ব শেখ (২১), একই পাড়ার ইন্তাজ আলী শেখের ছেলে হাবিবুল্লাহ ওরফে জামিল শেখ (১৯) ও তবিবুর শেখের ছেলে অহিদুজ্জামান শেখ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যথাযোগ্য মর্যাদায় শহীদ আজিবর রহমান শেখরের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তৎকালীন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম এল) সক্রিয় সদস্য এবং প্রভাবশালী ছাত্র নেতা শহীদ শেখর ছিলেন দেশের গণআন্দোলনে অগ্রণী। দিবসটি পালনে শহীদ শেখর স্মৃতিরক্ষা কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও শহীদের পরিবারের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় বেজপাড়া তালতলা কবরস্থানে শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন স্মৃতিরক্ষা কমিটির পক্ষে সদস্য সচিব হাবিবুর রহমান মোহন, হারুন অর রশিদ, জিল্লুর রহমান ভিটু, মফিজুর রহমান রুন্নু, হাসান হাফিজুর রহমান, খবির শিকদার। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পক্ষে জেলা সম্পাদক তসলিম উর রহমান, কাজী মামুনুর রশিদ,…
বাংলার ভোর প্রতিবেদক “জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজন করতে চলেছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫। ১৮ জুন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় এই বিজ্ঞান মেলা। এই আয়োজনে যশোরের বিজ্ঞানসেবী সংগঠন জে.সি.বি বিজ্ঞান ক্লাব জাতীয় পর্যায়ে তাদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের সুযোগ লাভ করেছে। শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় জে.সি.বি বিজ্ঞান ক্লাব কৃষি কাজে ব্যবহার উপযোগী একটি রোবট প্রকল্প – “ড্রিমস অব বাংলাদেশ (ডব)” তৈরি করেছে। ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়-এর নেতৃত্বে এই প্রকল্পটি তৈরি করেছে তার দল। দলের অন্যান্য সদস্যরা…
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার দেবহাটার কুলিয়ার এলাকা থেকে বিপুল পরিমান মাদক সহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও ভারতীয় এক নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হলেন, দেবহাটার কুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা কামনুর গাজী। থানা পুলিশ জানায়, মাদক দ্রব্য আছে এমন গোপন খবর পেয়ে সোমবার রাত ৯টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে শাওনের বাড়ীতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। এসময় সাবেক চেয়ারম্যানের ছেলে শাওন ও ভারতীয় নাগরিক কামানুর গাজী কে আটক করা হয়। পরে শাওনের বাড়ী থেকে…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় ঘুষ নেওয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রথমে এসআই আশরাফ হোসেনকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়। পরে সোমবার (১৬ জুন) যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন। জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর তারিখে উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ অপ্রাপ্ত বয়ষ্ক তার সহপাঠি এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় মেয়ের বাবা মেয়ে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের সহযোগিতা চায়। মেয়েটি উদ্ধারের জন্য চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে ছেলের বাবা জাহিদুল ইসলামকে থানায় উঠিয়ে নেয়। ছেলে হাজির করতে না…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রাম থেকে ১৬টি ককটেলসহ রাজ্জাক মোল্লা নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে ৩ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। সেসময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬ টি ককটেল ও ককটেল তৈরীর উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে নজির গাজী (৪৯) ও দিদারুল ইসলাম (৩৮) নামে দুই ’জলদস্যুকে’ আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টা ও ১১টার দিকে উপজেলার উপকুলবর্তী যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটক দুই জলদস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত নৌকা থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির মোল্যা। এর আগে সোমবার রাত আটটার দিকে সুন্দরবন থেকে লোকালয়ে উঠে আসার সময় স্থানীয়দের ধাওয়ার মুখে অপর কয়েক সহযোগিসহ এসব জলদস্যুরা ছত্রভঙ্গ হয়ে যায়। আটকরা হলেন— শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের নওশাদ গাজী এবং…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের দিনেদুপুরে নগদ মোবাইল ব্যাংকিং কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বেলা ১২ টার দিকে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় অস্ত্র ঠেকিয়ে এ ছিনতাই করে চার দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নগদ এর যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও একাউন্ট অফিসার কাজী মোমিনুর ইসলাম প্রাইভেটকারযোগে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মণিরামপুর উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুয়াদা জামতলা নামক স্থানে পৌছুলে একটি মোটরসাইকেলে তাদের গাড়ির সামনে উঠে চাপ দিতে থাকে। গাড়িটি রাস্তার নিচে নেমে যায়। এরপরও চালক গাড়ি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি সামনে পড়ে যাওয়ায় এগুতে পারেনি।…
বাংলার ভোর প্রতিবেদক পার্থেনিয়াম শুধু পরিবেশের ক্ষতি করে না। মানুষ ও পশুর মৃত্যুর কারণও। এর বিস্তারে ফসলের উৎপাদনও ৪০ শতাংশ কমে যায়। বিষাক্ত পার্থেনিয়াম নিধন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কনফারেন্স রুমে এ বৈঠকটির আয়োজন করে ইয়াহান সামাজিক সংঘ। বক্তারা বলেন, পার্থেনিয়ামের বীজ ১০ বছর পর্যন্ত মাটিতে জীবিত থাকতে পারে। এটি দ্রুত ও সহজে বিস্তার লাভ করায় এর ক্ষতির দিক তুলনামূলক বেশি। আগাছাটি অত্যন্ত ভয়ংকর। গবাদিপশু চরানোর সময় এর গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়। এছাড়াও তীব্র জ্বর, বদহজমসহ নানা রোগে আক্রান্ত হয়। যকৃত পঁচে যায়।…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে এসে গ্রেফতার হয়েছেন হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদের পিআইও অফিস থেকে তাকে গ্রেফতার করের দাবি করা হলেও পুলিশ বলছে, তাকে গ্রেফতার করা হয়েছে ঝিকরগাছা বাজার থেকে । আটক মিন্টু ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম-সাধারণ সম্পাদক। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার উপস্থিত না থাকায় সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের বিভিন্ন…