মাগুরা সংবাদদাতা মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সোমবার দুপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় জেলা প্রশাসকের পাশাপাশি বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এছাড়া সাংবাদিক শামীম খান, মোহাম্মদ সাইফুল্লাহ, শরীফ তেহেরান আলম টুটুল, মাসুম বিল্লাহ কলিন্স, নাঈমুর রহমান, জয়ন্ত জোয়ারদার, মো: সাজ্জাদ হোসেন ও শিউলি আফরোজ সাথীসহ অন্যান্য সাংবাদিকরা মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় বক্তারা জেলার শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাস্তার পাশে অবৈধ দখলমুক্তকরণ, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন। জেলা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলার কামরুজ্জামান হত্যা মামলায় ওসমান গণি ও আলী হোসেন নামে দুই ভাইকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে ওসমান গণি ও আলী হোসেন। এ মামলার অপর আসামি দণ্ডপ্রাপ্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস প্রদান করা হয়েছে। অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ মতে, ছোট পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুজ্জামানের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।…
বাংলার ভোর প্রতিবেদক তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের খেলা সোমবার থেকে শুরু হচ্ছে। আজ দুইটি খেলা অনুষ্ঠিত হবে। শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে অনুষ্ঠিত একটি খেলায় অংশ নেবে বসুন্দিয়া বনাম নওয়াপাড়া ইউনিয়ন। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত অপর একটি খেলায় অংশ নেবে উপশহর বনাম রামনগর ইউনিয়ন।
বাংলার ভোর প্রতিবেদক দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও টার্মিনালগুলো বিদেশিদের কাছে লিজ দেয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে এই সমাবেশ করা হয়। সমাবেশে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার আহ্বায়ক ও বাসদ নেতা হাচিনুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার অন্যতম নেতা পলাশ বিশ্বাস সমাবেশ পরিচালনা করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা ও সিপিবি যশোর জেলার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর নগর মহিলা দলের ২ নম্বর ওয়ার্ড শাখার (আঞ্চলিক) কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের লোন অফিস পাড়া রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সভায় সভাপতিত্ব করেন, জেলা মহিলা দল নেত্রী হালিম বেগম। সভায় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ। সভা পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।
বাংলার ভোর প্রতিবেদক আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের ১৩ তম সম্মেলন। সম্মেলন সফল করার লক্ষ্যে মানব আকরামকে চেয়ারম্যান ও রাশেদ খানকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। যশোর জেলা সংসদের এক কর্মীসভায় এই সিন্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অমর্ত্য রায়। সভায় নেতৃবৃন্দ, শিক্ষায় সাম্প্রদায়িকরণ ও বাণিজ্যকীকরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলার ভোর প্রতিবেদক তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা জেলা তথ্য অফিসের উদ্যোগে রবিবার সকালে যশোর যুব উন্নয়ন অধিদফতর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার মহাপরিচালক আব্দুল জলিল ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি তারুণ্য নির্ভর দেশ গড়তে তরুণদের করণীয় বিষয়গুলি নিয়ে আলোকপাত করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের তরুণদের স্বতস্ফূর্ত অংশুগ্রহণ এর ভূয়সী প্রশংসা করেন। সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন অধিদফতর যশোরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও বৈষম্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। অপরদিকে বসে নেই মনোনয়ন বঞ্চিতরাও। বঞ্চিতরা একাট্টা হয়ে সাবিরা মুন্নীর দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করছে। ওই সব কর্মসূচিতে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে নেতিবাচক বক্তব্য ও অপপ্রচার চালানোর হচ্ছে। এতে দলের পাশাপাশি প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়টি আমলে নিয়েছে বিএনপির হাইকমান্ড। ইতোমধ্যে যুবদল ও ছাত্রদলের চার নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় কমিটি। সর্বশেষ ২২ নভেম্বর ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক…
বাগআঁচড়া সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির পক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার কায়বা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (কোটা ধান্যতাড়া) গ্রামে এ লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক হাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এতে প্রাধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও নারী ভোটাররা অংশগ্রহণ করেন। প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র…
মণিরামপুর সংবাদদাতা মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে দিনভর উপজেলার প্রধান প্রধান হাট-বাজারের উপর দিয়ে বিশাল শোডাউন দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। জাতীয় পতাকা হাতে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। যশোর-৫ (মণিরামপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি তিনি। এ সময় তার বহনকারি জীপ গাড়ির সামনে-পিছনে সহস্রাধিক মোটরসাইকেল ও ট্রাক ভর্তি নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে শ্লোগান দিতে শোনা যায়। রোববার দুপুর ১টার দিকে মনিরামপুর পৌরশহরের দক্ষিণ মাথা থেকে বের হওয়া এই মোটরসাইকেল বহর পৌরশহর দিয়ে যাওয়ার সময় নেতা-কর্মীদের মুুহুর্মুহু শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক জানান, বহরটি পৌরশহরের প্রধান সড়ক…
