Author: banglarbhore

দাকোপ সংবাদদাতা শীতের আগমনে অতিথি পাখিতে ভরে উঠতে শুরু করেছে খুলনার দাকোপের খাল-বিল-ঝিল। কিন্তু এর মাঝেই বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় অসাধু শিকারীরা। মোবাইলে রেকর্ড করা নকল ডাক, বিভিন্ন ফাঁদ, আলো ফেলা ও বিভিন্ন কৌশল ব্যবহার করে নির্বিচারে ধরা হচ্ছে অতিথি পাখি। পরে এসব পাখি অগ্রিম অর্ডার নেয়া ক্রেতাদের কাছে অবাধে বিক্রি করা হচ্ছে। সচেতন মহলের অভিযোগ, অতিথি পাখি নিধন রোধে আইন শুধু কাগজেই সীমাবদ্ধ, মাঠ পর্যায়ে নেই বাস্তব প্রয়োগ। এলাকাবাসীর তথ্যে জানা যায়, প্রতি বছরের মতো এ বছরও নভেম্বর থেকেই উপজেলার বিভিন্ন খাল-বিলে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে। পাখির কিচির-মিচিরে এলাকা হয়ে উঠছে মুখরিত। কিন্তু সেই সৌন্দর্যকে বিবর্ণ…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরের বাঁশদাহ ফুটবল মাঠে অনুষ্ঠিত সভায় দক্ষিণ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান (বাপ্পী) দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী সাপুই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, হাফিজুর রহমান হুকুম, প্রমুখ। প্রধান অতিথির…

Read More

চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার আলুকদিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারভীনা খাতুন (৪৫) নামে এক নারী ভ্যানযাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় ভ্যানচালকসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন আলুকদিয়া মনিরামপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুদি সামগ্রি কিনে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন পারভীনা খাতুন। আলুকদিয়া বাজারে পৌঁছালে পিছন দিক থেকে আসা ‘আল্লাহর দান’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারভীনার মৃত্যু হয় এবং ভ্যানচালকসহ আরো একজন গুরুতর আহত হন। পরে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার সংসদ সদস্য প্রার্থী গাজী সহিদুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার বিকেলে কেশবপুর বাজারে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। এ সময় ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার সংসদ সদস্য প্রার্থী গাজী সহিদুল ইসলাম-এর সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেন সহ…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে চেঙ্গুটিয়া বাজার উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল গণনায় সভাপতি পদে মোঃ ইদ্রিস গাজী(ফুটবল মার্কা) ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি ডাঃ মোঃ মিজানুর রহমান (ছাতা মার্কা) পেয়েছেন ৮৭ ভোট। সহ-সভাপতি পদে আব্দুর রহমান (ফুটবল) ১৭৩ ভোট ও আলাউদ্দিন মোড়ল ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দি ডাঃ মোঃ আবুবক্কার খান ও ডাঃ দুলাল চন্দ্র বিশ্বাস পেয়েছেন যথাক্রমে ৯২ ও ৯৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ বদরুল আলম (ফুটবল) ১৫৯ ভোট পেয়েছেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রখ্যাত মার্কসবাদী চিন্তাবিদ দাউদ হোসেনের দাফন সম্পন্ন। শনিবার সকাল ১০টায় তাঁর প্রতিষ্ঠিত স্কুল বায়সা-চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা পূর্ব আলোচনা তাঁর জীবন ও অবদানের উপরে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামজিক নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা বলেন, দাউদ হোসেন বুরুজবাগান হাই স্কুল থেকে ম্যট্রিকুলেশন পরীক্ষায় স্টাণ্ড করেন। এবং ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে ফিজিক্সে ফার্স্টক্লাস ফার্স্ট হন। তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য ডা. মরুফ হোসেন পরিচালিত শ্রমিক কৃষক কর্মী সংঘে যোগ দেন। এবং সমগ্র যশোর জেলায় মেধাবী ছাত্রদের নিয়ে সংগঠন গড়ে তোলেন। তাদের দল ১৯৬৮ সালে সিদ্ধান্ত গ্রহন করে শ্রমিক কৃষকের…

Read More

বাংলার খেলা প্রতিবেদক তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ দুটি ম্যাচের একটিতে জয় পেয়েছে কাশিমপুর ইউনিয়ন। আরবপুর বনাম রামনগর ইউনিয়নের মধ্যকার অপর খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। শনিবার আরবপুরের ভেকুটিয়া স্টার ক্লাব মাঠ এবং কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়। কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় দেয়াড়া বনাম কাশিমপুর ইউনিয়ন। এ খেলায় স্বাগতিক কাশিমপুর ২-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার ৯ মিনিটে মশিউর নবী বকুল এবং ৬৫ মিনিটে সজীব হোসেন গোল দুটি করেন। বিজয়ী দলের গোল রক্ষক মিতুল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রথম মিলন মেলা শনিবার সন্ধ্যায় শহরের পার্ক ভিউতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও যশোর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি.এম. আবু ফয়সাল। মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা জিএম জিল্লুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (অব.) মোজাম্মেল হক, সাতক্ষীরা পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার মীর মোহম্মদ রেজাউল ইসলাম এবং নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ যশোর জেলা কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও নারী জোটের আহবায়ক নুরজাহান মজিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা শনিবার সকালে দলীয় কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে। জাসদের কার্যকরী সভাপতি ও যশোর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এতে প্রধান অতিথি ছিলেন। জাসদের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদের সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহ সভাপতি আহসান উল্লাহ ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সদর উপজেলা জাসদের সহ সভাপতি মাষ্টার নুর ইসলাম, প্রয়াত নুরজাহান মজিদের কন্যা ফারজানা শারমিন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মনিরুল ইসলামকে সভাপতি, কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন খুলনা বিভাগীয় আংশিক কমিটির গঠন করা হয়েছে। শনিবার দুপুরে যশোর পৌরসভা কার্যালয়ে সংগঠনের প্রতিনিধি সভা থেকে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। কমিটিতে রফিকুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম নুরুজ্জামান। পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেরা সুলতানা ও সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান জিল্লু। এর আগে প্রতিনিধি সভায় খুলনা বিভাগের পৌরসভার কর্মচারী ফেডারেশন সদস্যরা বিভিন্ন মতামত…

Read More