Author: banglarbhore

মাগুরা সংবাদদাতা মাগুরা আব্দুল গণি একাডেমির বহুল প্রত্যাশিত চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা আব্দুল গণি একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ঢাকা অঞ্চলের) তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান শওকত, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রমুখ। আয়োজকরা জানান, ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট এই একাডেমিক ভবন নির্মাণ করা হবে। কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাউল শিল্পীদের গানে গানে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে যশোরের সাংস্কৃতিক কর্মীরা। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহ ব্যানারে এই মানববন্ধন হয়। বক্তারা বাউল আবুল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের আন্দোলন চালানোর হুশিয়ারি দেন। তারা বিনা শর্তে তার মুক্তির দাবিও জানান। বক্তারা বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এ দেশে কোনো সাম্প্রদায়িক সহিংসতা থাকবে না। ধর্মের নামে কোনো হানাহানি চলতে পারে না। বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সোনার বাংলা। এখানে সব ধর্মের মানুষ তাদের অধিকার নিয়ে বসবাস করবে, তাদের উৎসব উদ্যাপন করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। তাতে…

Read More

কাজী নূর ফের দাম বাড়ল আলুর। এবার ৩ টাকা বৃদ্ধি পেয়ে ঠেকেছে ২৮ টাকায়। বিক্রেতারা বলছেন নতুন আলু বাজারে না ওঠা পর্যন্ত দাম আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। অপরদিকে গত সপ্তাহে বৃদ্ধি পাওয়া সবজির দাম কমতে শুরু করেছে। সবরকম সবজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। কমেছে মাছের দাম। তবে মাছ বাজারে মেলেনি ক্রেতা ভিড়। শুক্রবার যশোরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজার ঘুরে এসব তথ্য মিলেছে। বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি আলু ২৮ টাকায় বিক্রি হচ্ছে। জানতে চাইলে বিক্রেতা জামাল হোসেন বলেন, যশোর অঞ্চলের হিমাগারগুলোতে আলু নেই বললেই চলে। বিধায় উত্তরবঙ্গ থেকে আসা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের পুলেরহাট আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স মাদরাসার সদস্য সম্মেলন ও খুতবা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স মাদরাসার উদ্যোগে সদস্য সম্মেলন ও জুম’আর খুতবা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বাঘা দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের পরিচালক ও মাসিক আল-ইখলাছের সম্পাদক শায়খ ডক্টর মুযাফফর বিন মুহসিন। তিনি মাদরাসার কার্যনির্বাহী পরিষদ, সাধারণ পরিষদ ও উপদেষ্টা পরিষদের নামের তালিকা ঘোষণা করেন। এ সময় তিনি উপস্থিত অভিভাবক সদস্যদেরকে আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাদরাসায় সন্তান ভর্তির বিষয়ে তাকিদ প্রদান করেন। সদস্য সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মামুন অর রশিদ, অধ্যাপক আকবার হোসাইন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক, মাদরাসার শিক্ষকবৃন্দ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সারাদেশের মতো ভূমিকম্পে কেঁপে ওঠে সীমান্তবর্তী জেলা যশোরও। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে জেলা শহরবাসী। কোথাও হতাহতের কোন খবর না পাওয়া গেলেও ঘটনার অনেকেই বাসা থেকে বাইরে নেমে আসার চেষ্টা করেন। কেউ কেউ নিজ নিজ ঘরে দোয়া-দরুদ পড়া শুরু করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। সকালে ভূমিকম্প হওয়ার পর থেকে যশোরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেন। দিনভর চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে আলোচনা ইস্যু ছিলো বাংলাদেশের ভূমিকম্প। ভূমিকম্প অনুভূতির সময়ে কে কোথায় ছিলেন এটাও খোঁজ খবর নিয়েছেন। যশোরে…

Read More

বাংলার খেলা প্রতিবেদক তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শুক্রবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনটি ম্যাচে জয়লাভ করেছে উপশহর, ইছালী ও চাঁচড়া ইউনিয়ন। যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠ, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় ফতেপুর বনাম উপশহর ইউনিয়ন। এ খেলায় উপশহর ৩-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার ১৭ ও ৩৭ মিনিটে জুনিয়র বুয়েটিং ২ টি এবং ২৬ মিনিটে বেনজামিন ১ টি গোল করেন। বিজয়ী দলের বেনজামিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। খেলায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলায় চার ইউনিয়নে বিশাল শোডাউন করেছেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মুছার জেষ্ঠ্যপুত্র ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান শাহীন। শুক্রবার বিকেলে মণিরামপুর বাজার থেকে কয়েক শত মোটরসাইকেলের বহর নিয়ে তিনি শোডাউন করেন। কাশিমনগর ইউনিয়ন থেকে তিনি শোডাউন শুরু করেন। তারপর খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়নে ঘুরে শোডাউন সম্পন্ন করেন। শোডাউনের ফাঁকে বিভিন্ন মোড়ে তিনি পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় কামরুজ্জামান শাহীনের সাথে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. আলতাফ হোসেন, সহ-সভাপতি মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহিনুর রহমান পান্না, মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ গাজী, উপজেলা কৃষকদলের সভাপতি…

Read More

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সারভাইভাল পাথ এবং ইয়াভ ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে ‘বিয়ন্ড দ্য পিস, মেন্টাল হেলথ সামিট-২০২৫’ শিরোনামে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে মূখ্য আলোচক ছিলেন দেশবরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ ডা. আতিকুর হক মজুমদার। সেমিনারে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয় তুলে ধরে কিশোর মানসিক স্বাস্থ্য, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সারভাইভাল পাথ’র প্রতিষ্ঠাতা সভাপতি মুনাজিয়া স্নিগ্ধা মুন, ইয়াভ ফাউন্ডেশন’র চেয়ারম্যান রোহিত রায়, ইয়াভ স্কোয়াড চিফ তাসজিদ হাসান আদর্শ, তৌসিফ রাফাত, আবির খান, তান্নার প্রমুখ। অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে অনুষ্ঠিত হয় মানসিক স্বাস্থ্য বিষয়ক কুইজ এবং শো ডিবেট। প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে সম্পন্ন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে স্থানীয় বলাডাঙ্গা বটতলা মোড়ে এক যুব সমাবেশ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে যশোর সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর থানা আমির অধ্যাপক আশরাফ আলী, শহর জামায়াতের নায়েবে আমির মাস্টার ইসমাইল হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মুছাহাক আলী, সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন, যুব বিভাগের থানা সেক্রেটারি সাইফুজ্জামান মনির, সমাজকল্যাণ সম্পাদক সাহাজুর রহমান, শ্রমিক কল্যাণের জেলার কর্মপরিষদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে দর্শকদের উল্লাস আর উৎসবমুখর প্রতিযোগিতার এই আযোজন করে অভয়নগর স্পোর্টস ক্লাব। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দু’পাড়জুড়ে ছিল হাজার হাজার মানুষের সমাবেশ। ছিল গান-বাজনা আর গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। আয়োজকরা বলছেন, প্রাচীন বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা বিস্তারে এমন আয়োজন। আয়োজকরা জানান, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা ও খুলনাসহ মোট ৮ টি নৌকা অংশ নেয় প্রতিযোগিতায়। তালতলা খেয়াঘাট থেকে হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশের ফেরিঘাট পর্যন্ত চলে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। উৎসবমুখর এই আয়োজনে পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল…

Read More