বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিহার এলাকা থেকে চার লাখ ২৯ হাজার ৬শ’ টাকা মূল্যের জাল টাকাসহ এক যুবককে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত অভিযানে আটক করা হয় ইব্রাহিম গাজিকে। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে। এছাড়া তার কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক (অতিরিক্তি পুলিশ সুপার) রেজাউল হক শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে তারা পারেন মণিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজিকে আটক…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের যশোর সদর -৩ আসনের প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেনের সাথে গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম নুরুল, জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক প্রভাষক মো. কামরুজ্জামান, সহকারী অর্থ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, পৌর সেক্রেটারি অলিউর রহমান, প্রভাষক আশরাফুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, জিহাদ হোসেন নয়নসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার মিডিয়া, কুইক রেসপন্স, শৃঙ্খলা, প্রোগ্রাম বাস্তবায়ন ও সার্চ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা সমন্বয় কমিটির এক সভায় এসব কমিটি গঠন করা হয়। এদিন বিকেলে শহরের বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটে জেলা কমিটির মাসিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। সভা সঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ। বক্তব্য রাখেন, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক সাকিব শাহরিয়ার ও কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়কারী ড. শহিদুল ইসলাম জাবী, সাজিদ সারোয়ার ও সালমা আক্তার আশা, সদস্য সালমান হাসান রাজীব, বুরহান উদ্দীন, এসজীবুর…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পশুহাট সংলগ্ন মক্কা ট্রেডার্সে উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কেশবপুর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাবর আলী, পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান…
ঝিকরগাছা সংবাদদাতা ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেয়েছি। গত ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের মুক্তি হয়নি। যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। এদেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে, এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় চলে এসেছে। কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান, আবার কেন্দ্র দখল করে ম্যাকানিজম করতে চান, তাহলে তাদের অবস্থাও ভয়াবহ হবে। এখনো শেখ হাসিনাকে দায়মুক্তি দেয়ার চেষ্টা করা হচ্ছে। খুনি হাসিনার রাজনীতি এই বাংলাদেশে আর হবে না। জুলাই বিপ্লবের শুরু থেকেই আমরা…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আগামী নির্বাচনে জাতি তাদেরকে লাল কার্ড দেখাবে। বিগত ৫৪ বছরের শাসনামলে রাষ্ট্রের শাসন, অর্থনীতি, বিচারব্যবস্থা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বিভিন্ন সময়ের সরকার দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্নমতের ওপর নির্যাতনসহ জনঅবস্থার অবনতি ঘটিয়েছে। শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম ও জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের…
শ্রীপুর সংবাদদাতা বৃহস্পতিবার সকালে দেশব্যাপি অনুভূত ভূমিকম্পে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল এলাকার সান অ্যাপারেল গার্মেন্টসে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে ভবন থেকে নামতে গিয়ে দেড় শতাধিক শ্রমিক আহত হন। জানা গেছে, ভূমিকম্পের সময় ভবন কেঁপে উঠেছে মনে করে শ্রমিকরা দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও পড়ে গিয়ে অনেকেই আহত হন। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কারখানায় ছুটে যান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তিনি বলেন,“ভূমিকম্পের সময় ভেতরে প্যানিক সৃষ্টি হওয়ায় শ্রমিকরা আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে আহত হন। দলের পক্ষ থেকে আহতদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেশিরভাগ মানুষের জীবন-জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। ধান চাষের জন্য এই এলাকার মাটি ও আবহাওয়া উপযুক্ত। অধিকাংশ কৃষক প্রতি বছরে আউশ, আমন ও ইরি ধান চাষ করে থাকেন। আমন ধান কাটা শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। সামনেই বোরো চাষ মৌসুম। বোরো ধান চাষের জন্য এখন বিজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জীবননগর উপজেলার কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে চাষিদের ধানের বিজতলা তৈরির ব্যস্ততা দেখা গেছে। বিশেষ করে নিচু জমিতে এই বিজতলা তৈরি করা হচ্ছে। এছাড়া অনেকেই বাণিজ্যিকভাবে বিজতলা তৈরি করছেন। এ কাজে কাঠাপ্রতি এগারোশ’ টাকা করে মুজুরি নিচ্ছেন চাষিরা। যা দুই হাজার থেকে বাইশশ’ টাকায় বিক্রি…
নীতিনিষ্ঠ সংগ্রামী মার্ক্সবাদী দাউদ হোসেন শুক্রবার সকালে ঢাকার নয়াটোলার বাসায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রখে গেছেন। আজ শনিবার সকাল ১০টায় ঝিকরগাছার বায়সা হাই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। দাউদ হোসেন ১৯৪৪ সালের ২ মার্চ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বায়সা গ্রামের এক কৃষক পরিবারে জন্ম নেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। ১৯৪৯ সালে গ্রামীণ পাঠশালায় হাতেখড়ি। বাল্য ও কৈশোর কেটেছে শার্শা উপজেলার নাভারণ রেলবাজারে। এখানকার বুরুজবাগান প্রাইমারি ও হাইস্কুলে শিক্ষালাভ। ১৯৫৭-এ বিদ্যালয়ে পড়াকালে স্কুলের সহপাঠীদের নিয়ে স্কুল প্রাঙ্গণে ভাষা…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোরের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। যশোর জেলা, নগর ও সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজুদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, সহ-সভাপতি বেনজির বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সাইলেন্ট, রবিউল ইসলাম টিপু, সাদ্দাম হোসেন, সালমান ফারসি দিব্য, সহ-সাধারণ সম্পাদক…
