Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ স্লোগানে চিত্রা মডেল কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreJune 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ স্লোগানে মঙ্গলবার যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত। কলেজের বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা এক ভিন্ন মাত্রা এনে দেয় কলেজ প্রাঙ্গণে। ২০০৩ সালে কলেজ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো পুনর্মিলনীতে হাজির হয়েছিলেন প্রাক্তন হাজার খানেক শিক্ষার্থী। সবার চোখেমুখে ছিল অতীতকে ছুঁেয়ে দেখার উচ্ছ্বাস।

চাকরি, ব্যবসা ও প্রবাসী জীবনসহ নানা কাজে প্রচণ্ড ব্যস্ত সবাই। ব্যস্ততার কারণে সহপাঠীদের সঙ্গে আর যোগাযোগ নেই। তবে দীর্ঘদিন পর সবার দেখা হলো, চিরচেনা কলেজ প্রাঙ্গণেই। যেমনিভাবে শত শত লোকের ভিড়ে রুমা খাতুন চিনতে ভুল করেননি তার সহপাঠী মুন্নিকে। দীর্ঘ ২০ বছর পর দুজনের দেখা। রুমা মুন্নিকে জড়িয়ে ধরে বললেন, ‘কিরাম আছিস তুই, এতদিন কনে ছিলি।’ এরপর নিরন্তর আড্ডা-খুনসুটি ও গান- বাজনা যেন এক মুহূর্তেই ফিরিয়ে আনল বিগত সময়কে। কর্মব্যস্ত জীবনের একঘেঁয়ে প্রাত্যহিকতার বাইরে এসে সবাই সিক্ত হলেন বাঁধভাঙা আনন্দে।

সকাল ১০টায় পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এরপর বৃক্ষরোপণ ও স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর -ই-আলম সিদ্দিকী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি’র আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ ও বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন ও আর্থিক অনুদান প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “চিত্রা মডেল কলেজ যশোরের শিক্ষার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন গড়ে তোলে এবং শিক্ষা-সংস্কৃতির ধারাকে আরও বেগবান করে।” শিক্ষা ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি অবলম্ববন করে শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে।

নির্দিষ্ট পাঠের বাইরে ও তাদের কে সাধারন জ্ঞানে দীক্ষিত করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. আছাদুজ্জামান, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। চিত্রা মডেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ কহিনুর আলম। পুনর্মিলনী উৎসব সঞ্চালনা করেন, কলেজের প্রভাষক রস্তম আলী ও শায়লা শারমীন। এ সময় আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর জেলা যুবদলের আহবায়ক আনসারুল হক রানা প্রমুখ।

সব শেষে বিকেলে চলে যশোর ও খুলনার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। সন্ধ্যা ঘনিয়ে তখন বাড়ি ফেরার পালা। বন্ধুরা মিলে তখন গেয়ে চলেছে, ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

    October 30, 2026

    পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.