নিজস্ব প্রতিবেদক ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক ইউটিউব চ্যানেল “আর ডট বাংলা”-তে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার তাঁর নিজস্ব ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি বলেন, চ্যানেলটির দুই আলোচক অযাচিতভাবে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা দিয়েছেন। বিশেষ করে যশোরকে কেন্দ্র করে ভারতবিরোধী রাজনীতির ‘ছক কষা হয়েছে’, এমন দাবি তিনি নির্জলা অসত্য ও কাল্পনিক বলে উল্লেখ করেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু গণমাধ্যম ও ইউটিউবভিত্তিক কনটেন্টে বাংলাদেশের রাজনীতি নিয়ে নানা ধরনের আজগুবি গল্প পরিবেশন করা হচ্ছে। পাকিস্তানের কোনো নেতা যশোরে আসার কথিত ঘটনার প্রসঙ্গ…
Author: banglarbhore
বাগআঁচড়া সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করতে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোগা ইউনিয়নের গোগা নুরানী ও কাওমী মাদ্রাসা মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রাধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী, ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ, যুব সমাজ, নারীরা এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি এসময় তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে- কোনো ব্যক্তি…
পাইকগাছা সংবাদদাতা খুলনা-৬ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আমরা হিন্দু-মুসলিম বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বাধীন দেশে সকলেই সমান অধিকার ভোগ করবে এমন মন্তব্য করে তিনি আরোও বলেন, বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু নীতিতে বিশ্বাসী নয়। জামায়াত ইসলামীকে কড়া সমালাচেনা করে এ নেতা বলেন, ৩০ লাখ শহীদ ও বহু মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সেই পরাজিত রাজনৈতিক দলটি নির্বাচনের মাঠে নেমে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করে রাষ্ট্র ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে।…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুনিয়া বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বলুহর বাসস্ট্যান্ড প্রজেক্ট রোডের মুনিয়া বেকারিতে এ অভিযান চালান তিনি। সে সময় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মতে বেকারি মালিক মমিনুর রহমানকে ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোক্তার হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডল, মডেল থানার উপপরিদর্শক এস আই ওমর ফারুক সহ পুলিশে একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়া ভায়া খাজুরা-কালিগঞ্জ সড়কের অনেক স্থান দেবে গেছে। দেখা দিয়েছে ছোট-বড় অসংখ্য ফাটল। সৃষ্টি হয়েছে গর্ত। দূর থেকে সড়কটি সমতল মনে করে চালকেরা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দেবে যাওয়া জায়গায় আসলে বিপাকে পড়ছেন। জানা যায়, প্রায় সাড়ে ৪৭ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের ৩০ জুন সড়কটি ‘প্রশস্ত ও মজবুতকরণ’ কাজ শেষ হয়। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, যশোর জেলার মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় বাঘারপাড়া উপজেলার জহুরপুর থেকে বাঘারপাড়া পর্যন্ত কালিগঞ্জ-খাজুরা-রায়পুর সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণসহ ওভারলে কাজ করা হয়। সড়কটির দৈর্ঘ্য ১৯ কিলোমিটার ৩৬৩ মিটার এবং প্রশস্ত ৫ দশমিক ৫ মিটার। ৪৭ কোটি…
মাগুরা সংবাদদাতা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারির দাবিতে সারা দেশের মতো মাগুরাতেও ‘ নো প্রমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে প্রভাষক পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচের প্রভাষকরা দীর্ঘদিন ধরে সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির ন্যায়সঙ্গত দাবি জানিয়ে আসছেন। তবে দীর্ঘ অপেক্ষার পরও জিও জারি না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা দেশব্যাপী “ পদোন্নতি নাই, কোন কাজ নাই কর্মসূচি’ পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজিবুল…
এম আই মুকুল, জীবননগর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শীত মৌসুম এলেই প্রতিটি গ্রামের নারীরা খাবারে বাড়তি স্বাদ আনতে কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করেন। তারই রেস ধরে এ বছর প্রকৃতিতে শীত জেঁকে বসায় জীবননগরের প্রতিটি গ্রামে কুমড়ো বড়ি তৈরির যেন ধুম পড়েছে। এতে করে গ্রামের নারীদের কর্মব্যস্ততা বেড়ে গেছে বহুগুণ। জীবননগর উপজেলার শত শত নারী কুমড়ো বড়ি তৈরির কাজে জড়িত রয়েছেন। শীতের আগমনের সাথে সাথে কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা বেড়েছে তাদের। অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন এই ৪ মাস কুমড়ো বড়ি তৈরির ধুম পড়ে যায়। শীতকাল কুমড়ো বড়ি তৈরির ভরা মৌসুম। এ সময় গ্রামের প্রতিটি বাড়িতে কম বেশি কুমড়ো বড়ি তৈরি…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে ফিল্মি স্টাইলে মোটরসাইকেলের পিছনের সিটে বসে চালক মোস্তাক উদ্দিনকে ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার খর্দ্দখালিশপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত মোস্তাক উদ্দিন পৌর শহরের পাতিবিলা চড়কতলার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত কানাইডাঙ্গা গ্রামের বাবুল রেজাকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, আহত মোস্তাক ও অভিযুক্ত বাবুল দু’জনে ইট ভাটার শ্রমিক নিয়োগ দেয়ার কাজ করেন। শ্রমিক দেয়ার আশ্বাসে মোস্তাক উদ্দিনের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন অভিযুক্ত বাবুল রেজা। কিন্তু সময়ের মধ্য শ্রমিক না দিতে পারায় টাকা ফেরত চান মোস্তাক। ঘটনার দিন বিকেলে টাকা ফেরত দেয়ার কথা বলে…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ হাজার দুইশত জন প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বিজ বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে উপজেলা কৃষি অফিসে ওই বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকের মাঝে বোরো ধানের বিজ ও সার বিতরণের উদ্বোধনের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মামুনুর রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল রায়, রুস্তম আলী প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি…
বাংলার ভোর প্রতিবেদক বিজিবি ও পুলিশের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যশোরে বিজিবির সদস্য আবুল বাসার বিশ্বাসের (৫৫) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের বাসিন্দা। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার সাতমাইল মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেন (৬৩)। অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযুক্ত আবুল বাসারের বিরুদ্ধে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগে ইসমাইল হোসেন উল্লেখ করেন, পূর্বপরিচিত হওয়ায় আবুল বাসার তাকে প্রস্তাব দেন-ছেলেকে বিজিবিতে চাকরি দিতে পারবেন তিনি। এ জন্য ৭ লাখ টাকা দিতে হবে। প্রস্তাবে রাজি হয়ে তিনি প্রথমে সাড়ে তিন লাখ টাকা দিতে সম্মত হন এবং চাকরি…
