Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক  মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর-৫ (মণিরামপুর) আসন গঠিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী কে হচ্ছেন, সেটি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেছে। ওই তালিকায় যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থীর নাম খালি রাখা হয়েছে। শেষ পর্যন্ত জোটের শরিক নাকি নিজ দলের প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে, সেটি নিয়ে নানা গুঞ্জন রয়েছে। বারবার জোটের শরীককে ছেড়ে দেয়া আসনটি এবার ছাড়তে নারাজ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। জানা গেছে, ২০০১ সালে চারদলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস মনোনয়ন পেয়ে বিজয়ী হন। পরবর্তীতে যে কয়টি নির্বাচনে বিএনপি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ৩৫ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এবং সরকার অনুমোদিত ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস লিমিটেড’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর শহরের পিটিআই মসজিদের সামনে প্রকল্প কার্যালয়ে কৃষিনির্ভর অর্থনীতি ও আধুনিক অবকাশ যাপনের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রকল্পটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোরের সাথী যশোরের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন, প্রকল্পের কর্মকর্তা শাহাজাদ হোসেন, এস আব্দুর রব, সোহেল হোসেন প্রমুখ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস’ প্রকল্প কেবল কৃষি উৎপাদন নয়, বরং এটি…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা বুধবার শহরের পোস্ট অফিস মোড় মডেল স্কুল চত্বরে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড.এম.এ মজিদ বলেন, ঝিনাইদহ জেলার চারটি আসনি বিএনপির ঘাঁটি। এই জনপদে যে উন্নয়ন হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে। ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর মহেশপুরের চার বারের এমপি ছিলেন প্রয়াত শহিদুল ইসলাম মাস্টার। তার যোগ্য উত্তরসূরী মেহেদী হাসান রনিকে ধানের শীষ প্রতীক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তাকে বিজয়ী করে প্রমাণ করে দেব এই এলাকার মাটি বিএনপি’র ঘাঁটি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, সাবেক মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক এমপি পুত্র রাজীব রায় এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ মোট ২১ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এই মামলায় আরও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। উপজেলার তরফ মাহমুদপুর গ্রামের সেলিম খান বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে বাঘারপাড়া থানায় মামলাটি (মামলা নং-১৫) দায়ের করেন। বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, গত ১৬ নভেম্বর রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আসামিরা যশোর-নড়াইল সড়কের আকবার আলী দাখিল মাদ্রাসার সামনে রাস্তার ওপর “বর্তমান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কোতোয়ালি মডেল থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতরা হলেন, শানতলা গ্রামের মানিক কুমার (৫২) এবং মুক্ত কুমার (৩৫)। বুধবার সকালে র‌্যাব-৬, যশোররের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পালবাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গতবছরের ২৩ ফেব্রুয়ারি সদরের চুড়ামনকাটি এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠানে খাওয়া-দাওয়া নিয়ে নিহত চয়ন দাসের ছেলে ও তার বন্ধুদের সাথে আসামিপক্ষের তর্কাতর্কি হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি আসামিরা পূর্ব শত্রুতার জেরে ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর এলাকায় চয়ন দাসের বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালালে জীবন দাস, স্বাধীন দাস ও দীপ্ত দাস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পানকে অর্থকারী ফসল হিসেবে চিহ্নিত করে এর উৎপাদনকারী ও এর সাথে যুক্ত লাখো মানুষকে বাঁচাতে এবং পানের বাজারে সৃষ্ট ভয়াবহ পতন রোধে ১০ দফা দাবিতে এক স্মারকলিপি জমা দিয়েছে যশোরের পান চাষি সমিতির নেতাকর্মীরা। বুধবার সকালে যশোরের জেলা প্রশাসকের দপ্তরের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে এই স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে জানানো হয়, পান দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং এটি দেশের অর্থনীতিতে ৩ থেকে ৪শ’ কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা যোগান দিয়ে থাকে। তবে, বর্তমানে পান চাষিদের অবস্থা মহাসংকটে। পান চাষের ব্যয় বৃদ্ধি এবং অন্যদিকে সরকারিভাবে রপ্তানি শুল্ক প্রতি কেজিতে ১ ডলার থেকে ৫ ডলার বৃদ্ধি করায় রপ্তানিকারক দেশগুলো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীতে স্কুলে যাওয়ার পথে সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ায় রিপনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাত শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে এবং যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরাফাত তার বড় ভাইয়ের সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সাইকেলটি তার বড় ভাই চালাচ্ছিল এবং আরাফাত পিছনে বসে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৩৬৯৭) সাইকেলটিকে ধাক্কা দেয়।…

Read More

কালিগঞ্জ সাংবাদ দাতা ‘ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে, আর আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে’। কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন সাবেক এমপি ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন। বুধবার বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য  কাজী আলাউদ্দীন আরো বলেন, আমাকে মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সক্রিয়তা পূর্ণ মাত্রা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বুধবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তর’র আয়োজনে দিনব্যাপি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। এছাড়া উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল’র পলিসি অ্যাডভোকেসি স্পেশালিস্ট মৃন্ময় মহাজন ও রিজিওনাল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের অসহায় মা মনিরা খাতুন। তার তিন বছরের কন্যা আফিয়ার মানবেতর জীবন-সংগ্রামের করুণ সংবাদ একাধিক গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। জন্মের সময় আফিয়ার চেহারা ইউরোপীয় বংশোদ্ভুত শিশুদের মতো হওয়ায় বাবা মোজাফফর সন্তান ও স্ত্রীর সঙ্গেই সম্পর্ক ছিন্ন করে বিদেশে পাড়ি জমান। এরপর অসহায় মনিরা অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে মেয়ের মুখে খাবার তুলে দিতেন। তাদের দুঃখ-কষ্টের এই গল্প গণমাধ্যমে উঠে আসার পর তা দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষের নজরে আসে। গত ১৪ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায় মা-মেয়ের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার পক্ষ থেকে বিএনপির খুলনা…

Read More