Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৩, ২০২৫

প্রেমের ফাঁদে ফেলে নারী চিকিৎসককে ধর্ষণ, প্রতারক গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
প্রেমের ফাঁদে ফেলে নারী চিকিৎসককে ধর্ষণ, প্রতারক গ্রেপ্তার
Share
Facebook Twitter LinkedIn

 

বাংলার ভোর প্রতিবেদক

সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে একজন নারী চিকিৎসককে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর প্রতারণার মাধ্যমে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বেনজির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ।

মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, পাসপোর্ট ও চারটি চেকের পাতা উদ্ধার করা হয়। অভিযুক্ত বেনজির নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী চিকিৎসক সূত্রে জানা যায়, চিকিৎসা নিতে আসার সুযোগে বেনজিরের সঙ্গে তার পরিচয় হয়।

এর পর থেকে বেনজির নানাভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তিনি নিজেকে সেনাবাহিনীর একজন মেজর এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে লেখাপড়া করেছেন বলে জানান। একপর্যায়ে বিয়ের আশ্বাসে ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের মধ্যে ৩-৪ বার শারীরিক সম্পর্কও হয়। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে রাখেন অভিযুক্ত বেনজির।

পরে নানা কায়দায় ভুক্তভোগী চিকিৎসকের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। টাকা ফেরত চাইলে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে তাকে হত্যার পর একমাত্র ছেলে সন্তানের ক্ষতি করার হুমকি দেন বেনজির। একপর্যায়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত বেনজির আসলে কোনো সেনা সদস্য না। মিথ্যা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে সুবিধা নেয়া তার পেশা। এ অবস্থায় তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী চিকিৎসক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

ভুয়া মেজরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভুঞা। তিনি বলেন, গ্রেপ্তারের পর বেনজির অভিযোগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পর্নোগ্রাফি, প্রতারণাসহ ৪টি মামলা রয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.