বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার ঢাকা রোড শেখহাটি বাঁশতলা এলাকায় মেসার্স বনরূপা ফার্নিচার নামে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় ৪৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফার্নিচার দোকানের মালিক শফিকুল ইসলাম। অবশ্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বলছেন ক্ষতির পরিমাণ ১০-১১ লাখ টাকার মতো। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি বলেও তারা জানান। ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুই ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরেকটি ইউনিট সেখানে যায় এবং ফায়ার সার্ভিসের অনুরোধে সেনানিবাস ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক রাজস্ব থেকে সম্মানি অথবা দৈনিক হাজিরাসহ অস্তিত্ব রক্ষায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে যশোরে কর্মবিরতি ও মানববন্ধন করেছে প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা। বুধবার দুপুরে যশোর কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে বৃহত্তর যশোর, মাগুরা, নড়াইল ঝিনাইদহ কল্যাণ সমিতির শতাধিক টেকনিশিয়ানরা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তরা বলেন, প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ানরা দীর্ঘ ৯ মাস ধরে কোনো বেতন ভাতা পাচ্ছে না। যারা এ আই টেকনিশিয়ানরা মাঠ পর্যায়ে কাজ করছে, তারা ঠিকমত সিমেন সরবরাহ পাচ্ছে না। এতগুলো বেসরকারি কোম্পানিকে কৃত্রিম প্রজনন নিয়ে কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই। আমাদের এসব দাবিসহ যে ৭ দফা দাবি রয়েছে…
# কেন্দ্র সচিবদের ১১ জরুরি সতর্কতা # কেন্দ্র পরিদর্শনে ১৩ ভিজিলেন্স টিম বাংলার ভোর প্রতিবেদক এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। যশোর শিক্ষা বোর্ড থেকে ২ হাজার ৫৭০টি বিদ্যালয় থেকে ২৯৯ কেন্দ্রে অংশ এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন। যা গত বছর ছিলো এক লাখ ৬২ হাজার ৭২৬জন। গত বছরের তুলনায় এ বছর কমেছে ২১ হাজার ৬৬২ পরীক্ষার্থী। এদিকে, পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে গ্রহণ করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। প্রশ্নপত্র ফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ১৩টি ভিজিলেন্স টিম গঠন করেছে বোর্ড। একই সাথে কেন্দ্র সচিবদের দেয়া হয়েছে…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে কৃষকদলের নেতা জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জালাল উদ্দিন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক। তিনি স্থানীয় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের অনুসারী। লিখিত অভিযোগে ভুক্তভোগী রাসেল রানা উল্লেখ করেছেন, বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুর উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করি। উন্মুক্ত দরপত্র অনুষ্ঠান শেষ করে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে প্রাথমিক…
ঝিকরগাছা সংবাদদাতা ফিলিস্তিনিদের উপর নৃশংসভাবে ইসরাইলী হামলার প্রতিবাদে ঝিকরগাছা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা সড়ক সেতুর ছয় তলা ভবন মোড়ে বুধবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ। বক্তব্য রাখেন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আকবর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, ইমাম পরিষদের নেতা হাফেজ মাওলানা মুশফিক, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ইজরাইলী পণ্য বন্ধ করতে হবে, দোকান লুট করা যাবে না। জাতিসংঘকে অবিলম্বে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ইসরাইলের নাম ঘোষণা করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি আগামী ১১ এপ্রিল শুক্রবার বাদ জুম’আ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোর জেলা হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল সফলের লক্ষ্যে সংগঠনের এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বুধবার বাদ ফজর দড়াটানা জামে মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আনোয়ারুল করীম যশোরী। সভায় আগামী ১১ এপ্রিল শুক্রবার বাদ জুম’আ যশোর দড়াটানা ভৈরব চত্ত্বরে ফিলিস্তিনে ইসরায়েলী বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা হয়। সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা নাজির উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা হামিদুল ইসলাম, মুফতি শামসুর রহমান,…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে পাট ও আউশ ধানের বিজ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই বিজ এবং সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসির আরাফাত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরন্ময় সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল রায়, রুস্তম আলী, অনাথ বন্ধু দাস প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়…
সাতক্ষীরা সংবাদদাতাইসরায়েল কর্তৃক গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার বেলা ১১ টায় শহরের নিউমার্কেট চত্বরে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী। বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনি নিরীহ মানুষের উপরে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা ফিলিস্তিন থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করতে একের পর এক হামলা চালাচ্ছে। নারী ও শিশুরা তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। ইসরাইল মানুষ হত্যা করবে আর আমরা আর্থিকভাবে তাদেরকে উন্নত করব এটা হতে পারে না।এই…
শ্যামনগর সংবাদদাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ তুলে সংগঠনের ৪৮ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। ৯ এপ্রিল (বুধবার) শ্যামনগর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুম বিল্লাহ। তিনি জানান, ৭ এপ্রিল সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। অথচ কমিটি গঠনের আগে মাঠপর্যায়ের কর্মীদের কোনো মতামত নেয়া হয়নি। বরং দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেয়া হয়েছে। সুবিধাভোগীদের জায়গা করে দিতে অনেক ত্যাগী নেতাকর্মীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়েছে। আন্দোলনে সম্পৃক্ত…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে মায়ের দোয়া ক্লিনিক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভুয়া পদবী ব্যবহার করায় পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল কবির রুমি এবং চৌগাছা থানার পুলিশ। চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মায়ের দোয়া ও পল্লবী ক্লিনিকে অভিযান চালানো হয়। তিনি বলেন, মায়ের দোয়া ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্যাথলজিক্যাল পরীক্ষা…