Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পবিত্র ঈদুল আযহা শনিবার

যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
banglarbhoreBy banglarbhoreJune 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আযহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি করবেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে। বুধবার ঘোষণা করা হয়েছে ঈদের প্রধান জামাতের সময়সূচি। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদ জামাতে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। একই সাথে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৬ টা ৪৫ মিনিট এবং দ্বিতীয় জামাত সকাল ৮ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়াও, শহরের গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে- চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিট, কারবালা জামে মসজিদ প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, ওয়াপাদা কলোনি জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিট, বায়তুল মামুর জামে মসজিদ আশ্রম রোড সকাল ৭ টা ৩০ মিনিট, আল মসজিদুল আকসা রেল রোড সকাল ৭ টা ৩০ মিনিট, বায়তুল সালাম (মাইক পট্টি) জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিট, আমিনিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদ প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৭ টা ৪৫ মিনিট, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদ সকাল ৭টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৭টা, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিট, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৩০ মিনিট, লেবুতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টা, ইছালী কামারগন্না কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টা, বিজয়নগর দক্ষিণ ঈদগাহ ময়দান সকাল ৮টা, ছিলুমপুর বায়তুন নুর ঈদগাহ ময়দান সকাল ৭টা, ঘুরুলিয়া স্কুল ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৩০ মিনিট, বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৩০ মিনিট,  জয়ন্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টা, নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৩০ মিনিট, এঢ়েন্দা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টা, আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল ৮টা, আবেদিয়া দাখিল মাদ্রাসা ফুলতলা ঈদগাহ ময়দান সকাল ৮ টা ৩০ মিনিট, কচুয়া হাইস্কুল ঈদগাহ ময়দান সকাল ৮টা, চুড়ামনকাঠি ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টা, খোলাডাঙ্গা ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৩০ মিনিট, রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৪৫ মিনিট, জোত রহিমপুর ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৩০ মিনিট, কেসমত রাজাপুর ঈদগাহ ময়দান সকাল ৮টা, কাঁঠালতলা ঈদগাহ ময়দান সকাল ৮টা, কোদালিয়া ঈদগাহ ময়দান সকাল ৮টা, সিরাজসিংহা মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টা, মঠবাড়ি ঈদগাহ সকাল ৭ টা ৩০টা, বাসুদিয়া পুরাতন জাম মসজিদ ও মারকাজুল কুরআন মাদ্রাসা সকাল ৭ টা ৩০টা, শাহাবাজপুর কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে সকল সহযোগিতা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। ঈদগাহ ও মসজিদগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

ইসলামিক ফাউণ্ডেশন থেকে জানানো হয়েছে, আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে ঈদের জামাতের সময়সূচি পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট মসজিদ ও ঈদগাহ কর্তৃপক্ষের ঘোষণা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহার এই দিনে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.