মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে বুধবার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বিকেন্দ্রীকৃত পরিদীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়। বিশেষ অতিথি ছিলেন এভিসিবি-৩ প্রকল্পের যশোর জেলা ম্যানেজার অ্যাডেভোকেট মহিতোষ কুমার রায় এবং ইউআরটি সদস্য বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আবদুর রাজ্জাক, আকতার ফারুক…
Author: banglarbhore
মণিরামপুর সংবাদদাতা মণিরামপুরে ধানের শীষের পক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বুধবার বিকেলে প্রচার মিছিল বের করা হয়। বিকেলে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে। পরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, রবিউল ইসলাম, ফারুক হোসেন, খান শফিয়ার রহমান, ফারুক হোসেন, কামরুজ্জামান,জুলফিকার আলী ভুট্টো, আব্দুস সাত্তার দফাদার,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।
বাংলার খেলা প্রতিবেদক বুধবার তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় চুড়ামনকাটি ইউনিয়ন ও কচুয়া ইউনিয়নের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলায় পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার কারণে চুড়ামনকাটি ইউনিয়ন নক আউট পর্বে জায়গা করে নেয়। খেলায় চুড়ামনকাটি ইউনিয়নের তারেক হাসান সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলায় প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক খেলোয়াড় কাজী জামাল, হালিম রেজা, চুড়াকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারন সম্পাদক মাস্টার মিজানুর রহমান, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন,…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার নবলোকের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় উপজেলা কৃষি অফিসে নারী ও পুরুষ চাষিদের মধ্যে এ প্রশিক্ষণ দেয়া হয়। পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত, পরিবেশ ব্যবস্থাপনা, টেকসই সবজি চাষে সম্পদের সর্বোত্তম ব্যবহার ও উৎপাদনের উত্তম চর্চাসমূহ আলোচনা ক্লাস দিয়ে শুরু হয় এ প্রশিক্ষণ। পরে দুপুরে নারী-পুরুষ চাষিদের ব্যবহারিক ক্লাসে শেখানো হয় মালচিং পদ্ধতি ব্যবহার করে কম খরচে কিভাবে আধুনিক উপায়ে টমেটো চাষ করা যায়। নির্বাচিত ২৪ জন ক্ষুদ্র উদ্যোক্তা (সবজি চাষি) প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা…
শ্যামনগর সংবাদদাতা প্রবাসীর কষ্টার্জিত ৩৬ লাখ টাকা ফেরত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে সংবাদ সম্মেলন হয়েছে। ১৮ নভেম্বর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামের সৌদি প্রবাসী গোলাম মোস্তফা জানান, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের (সাবেক মেম্বর) ও তার ভাই আবুল হোসেন জমি বিক্রির কথা বলে তার ৩৬ লাখ টাকা আত্মসাত করেছেন। এর মধ্যে নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের আক্তার সরদারের পুত্র তার খালাতো ভাই আব্দুল কাদের ৩২ লাখ টাকা ও আবুল হোসেন ৪ লাখ টাকা নেন। টাকা নেয়ার পর জমি না দেয়ায় এবং টাকা ফেরত না পেয়ে তিনি ও তার পরিবার মানবেতর জীবন যাপন করছে।…
শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় উপজেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে উত্তরণ অ্যাক্সেস প্রকল্পের আয়োজনে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় শরণখোলা উপজেলার ধানসাগর, খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের এলএসপি এবং এসপি, ডিলার, এনজিও, সরকারি প্রতিনিধিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা পানি কমিটির সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মো. মনিরুজ্জামান।
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর- ২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাস্টার মুহাম্মাদ ইদ্রিস আলীর গণসংযোগ করেছেন। মঙ্গলবার দিনব্যাপি পৌরসভাসহ ১১ টি ইউনিয়নে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতী শিহাব উদ্দিন, যশোর জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতী হাবিবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি হাজী শিহাব উদ্দিন, পৌর ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক মুফতী আশরাফুজ্জামান, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইউছুফ আমির পরাগ, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জিসান…
বেনাপোল সংবাদদাতা ভারতের পেট্রাপোল বন্দর হয়ে গত ৪৩ দিনে বেনাপোল বন্দরে এসেছে ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন চাল। ২১ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৮৮ দিনের মধ্যে ৪৩ কার্যদিবসে প্রায় ১৪৫টি চালানের বিপরীতে ৩৯৫ টি ট্রাকে করে এ বিপুল পরিমাণ মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে। চলতি বছরের ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানির মধ্য দিয়ে শুরু হয় এ পথে আমদানি। দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়ার পর গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। তারপর থেকে আগস্ট মাসে ১২৬০ মেট্রিক টন, সেপ্টেম্বর…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে একটি কুচক্রী মহল বিশেষ সুবিধা নিতে না পেরে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা খবর প্রচারসহ আইনগত কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের দাবি ওসির বিরুদ্ধে তোলা অভিযোগের কোন সত্যতা নেই। জানা যায়, একটি সুবিধাবাদী মহলের ইন্ধনে ওসি মামুন হোসেন বিশ্বাসকে বদলি মিশনে কয়েকটি ভুইফোঁড় ফেসবুক পেইজে বিতর্কিত পোস্ট করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতা-কর্মীসহ নেটিজেনরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অনুসন্ধানে স্থানীয়দের দেয়া তথ্যে জানা গেছে, ওসি মামুন হোসেন বিশ্বাস মাদক সহ কোন অন্যায়কে প্রশ্রয় না দেয়ায় বিশেষ করে মাদক কারবারিদের…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও উপকূল রক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের দাবি জানানো হয়। বুধবার শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে গ্রীন কোয়ালিশন, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে বের হওয়া পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পদযাত্রা পরবর্তী সমাবেশে বক্তারা উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জীবিকার সংকট, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের ঝুঁকি এবং মিঠাপানির ঘাটতির দীর্ঘমেয়াদি সংকট তুলে ধরেন। তারা বলেন, দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হলেও উপকূলীয় অঞ্চলের উন্নয়নে কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। উপকূল রক্ষা, পরিকল্পিত উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উপকূল উন্নয়ন…
