“গোপনীয়তার সংস্কৃতি নয়, তথ্য প্রদানের মানসিকতা চাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে যশোর সরকারি এমএম কলেজে বিএনসিসি সদস্যদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ভ্রাম্যমাণ ক্যাম্পেইন আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অনুষ্ঠানের উদ্বোধন করেন সনাকের সহসভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার কণা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তথ্য জানা আমাদের মৌলিক অধিকার। কিন্তু দুঃখজনকভাবে অনেকে জানেনই না যে বাংলাদেশে তথ্য জানার একটি শক্তিশালী আইন রয়েছে।” তিনি সরকারি দপ্তরের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে তথ্য জানার সংস্কৃতি গড়ে ওঠার ওপর জোর দেন। তথ্য অধিকার আইনের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন সনাক সদস্য স্বপ্না দেব নাথ। পাশাপাশি…
Author: banglarbhore
সাড়াতলা সংবাদদাতা যশোরের শার্শার ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার (সচিব) কক্ষে এ আগুনের ঘটনা ঘটে। কক্ষে থাকা পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল আগুনে পুড়ে যায় বলে ফায়ার সার্ভিস ও পরিষদ সূত্রে জানা যায়। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা জানান, পরিষদে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিব এসএম জাহাঙ্গীর আলম বলেন, সকালে দফাদার পরিষদে ঘুমিয়ে থাকা…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার বেনাপোল গাজীপুর নামাজ গ্রামের পার্শ্ববর্তি ইছামতি নদীর পাড়ের একটি বাঁশ বাগানে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত নবজাতকের দত্তক নিয়েছেন বাঘারপাড়া উপজেলার নিঃসন্তান দম্পত্তি শিপন ও সুমাইয়া। শার্শা উপজেলা প্রশাসনের সভাকক্ষে ৫ সদস্য বিশিষ্ট কমিটি নবজাতক শিশুটিকে নেয়ার জন্য আবেদনকারী আঠারোজনের সাক্ষাতকার গ্রহণ করেন। এরপর শার্শা উপজেলা প্রশাসন শিপন ও সুমাইয়া নামে দম্পত্তির হাতে শিশুটিকে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বিআরডিপি কর্মকর্তা সাকির হোসেন, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জাহান ই গুলশান ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত জেণ্ডার রেস্পন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্পের আওতায় বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন সিপিপি’র উপ-পরিচালক আলমগীর হোসেন, কয়রা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, দেলুটির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুকুমার কবিরাজ ও জিসিএ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মাসুদ কামালসহ অনেকে। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিসিএ প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট অফিসার ডানা শিকদার, মার্কেট ডেভেলপমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মাহফুজা আরা…
মাগুরা সংবাদদাতা মাগুরা-২ আসনে দলীয় প্রতীক না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপি’র তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সালিমুল হক কামাল। মঙ্গলবার বিকেলে শালিখার আড়পাড়া স্কুল মাঠে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। জনসভাটি অনুষ্ঠিত হয় নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে। সমাবেশে কাজী কামাল দাবি করেন, শালিখা ও মহম্মদপুর উপজেলার সাবেক দুই চেয়ারম্যান, ১৯টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত বিএনপির ৫১৩ জন ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এসব মিলিয়ে ৫০১ জন নেতাকর্মী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ আশেক হাসান। মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয়ে যোগদান করেন। এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়। জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান একটি শিক্ষিত ও সম্মানিত পরিবারের সদস্য। তার পিতা বিশিষ্ট চিকিৎসক ডা. সোহরাব হোসেন কোবাদ মিয়া এলাকায় একজন সমাজসেবক ও মানবিক মানুষ হিসেবে ব্যাপক সুপরিচিত। তার মাও শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডে পরিচিত মুখ ছিলেন। যিনি প্রায় এক বছর আগে মৃত্যুবরণ করেন। পারিবারিক পরিমণ্ডলে তার বড় ভাই মাহাবুব…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শার পাকশিয়া বাজারের কাপড়ের ব্যবসায়ী হাবিবুর রহমান সবুজকে (৩০) দোকান থেকে তুলে নিয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রাজনীতির সাথে কোন সম্পৃক্ততা না থাকলেও তাকে শ্রেফ হয়রানি ও সম্মানহানির জন্য মঙ্গলবার রাজনৈতিক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাবিবুর রহমান সবুজ শালকোনা গ্রামের বাসিন্দা। সূত্র মতে, হাবিবুর রহমান সবুজ শার্শার পাকশিয়া বাজারে কাপড়ের দোকানদার। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে ব্যবসা করছেন। প্রতিদিনের মতো সোমবার দোকানে বেচাকেনা করছিলেন। এদিন সন্ধ্যায় পুলিশ তার দোকানে গিয়ে কথা আছে বলে ডেকে নিয়ে প্রথমে গোড়পাড়া ফাঁড়ি ও পরে শার্শা থানায় নেয়।…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. আমানুল্ল্যাহর অপসারণ দাবিতে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকালে অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। অধ্যক্ষ আমানুল্ল্যাহকে নাস্তিক, ইসলাম বিদ্বেষী, দুর্নীতিবাজ আখ্যা দিয়ে এদিন সকালে তিনি কলেজে আসার সাথে শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের একপ্রকার চাপা দিয়ে তিনি মোটরকাইকেলে করে পালিয়ে যান। সরেজমিনে দেখা যায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হ্যাণ্ডমাইক ও হাতে প্লেকার্ড নিয়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে স্লোগান দেয়াসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ করে দেন। আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থী হাবিবুর রহমান জানান অধ্যক্ষ…
আশাশুনি সংবাদদাতা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনির কাদাকাটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া বাজারে লিফলেট বিতরণ ও পথসভা হয়। প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কাজী আলাউদ্দীন। এ সময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। লিফলেট বিতরণ শেষে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে পথ সভা…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-সন্তোষপুর মহাসড়কে পূর্বাশা পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটের খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্য এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলায় সন্তোষপুরে মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল রাস্তার পাশে থাকা দুটি গাছ কেটে মহাসড়কে ফেলে প্রথমে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১২৪৩২০) দাঁড় করায়। তারপর ওই গাড়ির চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করার পর পিকাপ ভ্যান দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৫২৪১) ঘটনাস্থলে…
