Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্লাস্টিক দূষণ প্রতিরোধে সনাক যশোরের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJune 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ‘স্ট্রং প্রকল্প’-এর আওতায় সনাক (সচেতন নাগরিক কমিটি) যশোরের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই’ কে সামনে রেখে এই আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে প্লাস্টিকের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধির কথা উল্লেখ করে সরকারের কার্যকর উদ্যোগের অভাবের সমালোচনা করেন। তিনি বলেন, প্লাস্টিক দূষণ বন্ধে শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিকভাবে একসাথে উদ্যোগ গ্রহণ করা জরুরি। এ বিষয়ে বৈশ্বিক পর্যায়ে সুশাসনের ঘাটতি রয়েছে।

সনাকের সহ-সভাপতি এ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান তাঁদের বক্তব্যে পরিবেশ সুরক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সক্রিয় ভূমিকার উপর জোর দেন। তাঁরা শিশুদের শৈশব থেকেই প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

উলসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক আজিজুল হক মনি এবং পিপলস অরগানাইজেশন ফর ইমপাওয়ারমেন্ট (পোফ) এর নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। তাঁরা অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার পরিবেশকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে ইয়েস (ইউথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট) সদস্য ইসরাত জাহান ভৈরব নদীর করুণ পরিবেশগত অবস্থা নিয়ে তাঁর স্বরচিত লেখা পাঠ করেন। লেখায় নদী দূষণ ও প্লাস্টিক বর্জ্যের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। পরে ইয়েস সদস্য নাজমুস সাবিক সিয়াম টিআইবি-সনাক প্রণীত ১৪ দফা সুপারিশমালা পাঠ করেন। সুপারিশমালায় প্লাস্টিক দূষণ রোধে কার্যকর নীতি, সচেতনতা, নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেয়া হয়।

বক্তারা সম্মিলিতভাবে ‘প্লাস্টিক নয়, প্রতিশ্রুতি চাই বৈশ্বিক চুক্তিতে একসাথে যাই’ এবং ‘পরিবার থেকেই হোক প্লাস্টিক প্রতিরোধের প্রথম পাঠ’ স্লোগান দেন।

এই মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে একটি কার্যকর বৈশ্বিক চুক্তি প্রণয়নের দাবি জানান। তাঁরা বলেন, স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমেই টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

প্রতিরোধে প্লাস্টিক দূষণ মানববন্ধন সনাক যশোরের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.