বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোর পৌরসভা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যশোর পৌরসভা বিএনপি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন, যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ সিদ্দিক, সংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, সিনিয়র…
Author: banglarbhore
সংবাদ বিজ্ঞপ্তি বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও ষাটোর্ধ্ব মায়েদেরকে নিয়ে মধু মাসে ফল খাওয়া উৎসবের আয়োজন করে জয়তী সোসাইটি। শনিবার সকালে জয়তী ভবনে ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি আয়োজিত এ উৎসবে সভাপতিত্ব করেন কর্মসূচি সভাপতি নূরুল ইসলাম। এদিন অনুষ্ঠাত উৎসবে মায়েদেরকে খাওয়ানো হয় আম, কাঁঠাল, কলা, চিড়া, দই, মুড়ি ও মিষ্টি। এছাড়া প্রত্যেক মাকে মাথাপিছু ২ কেজি করে আম প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা জনাব মুনা আফরিন। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, ম্যানেজার (রিসার্স এন্ড ডেভেলপমেন্ট) সুদীপ্ত প্লাবন, জয়তী সোসাইটির নির্বাহী সদস্য মমতাজ বেগম,…
বাংলার ভোর প্রতিবেদক খ্যাতিমান চিত্রশিল্পী, ভাস্কর ও সাহিত্যিক সমীর মজুমদার আর নেই আজ শনিবার সকাল ভোর ৫ টায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। সমীর মজুমদার ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্নেহধন্য ছাত্র। শিশুদের জন্য গড়ে তোলা তাঁর ব্যতিক্রমী শিল্প উদ্যোগ ‘শিশুস্বর্গ’ তাকে দিয়েছে এক অনন্য পরিচিতি। ১৯৭০ সালের ৬ মার্চ নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন সমীর মজুমদার। খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ এবং ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউওডিএ) থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর চিত্রকর্মে উঠে এসেছে বাংলার…
মাগুরা সংবাদদাতা মাগুরা জেলার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার বেলা ১১টায় চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির জেলা যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য বাসারুল হায়দার বাচ্চু ও শেখ আব্দুল মান্নান। বক্তারা বলেন, “মাগুরা জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকহারে বেড়েছে। সাধারণ মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।” নেতৃবৃন্দ অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইডসে আক্রান্ত এক গর্ভবতী নারীর সিজারিয়ান (প্রসব) অপারেশন নিয়ে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হয়েছে। একদিকে রয়েছে গর্ভবতী ওই নারীর চিকিৎসাপ্রাপ্তি মানবিক চাহিদা; অন্যদিকে অন্যসব রোগীর জন্য গুরুত্বপূর্ণ এই হাসপাতালের অপারেশনে থিয়েটারের সংক্রমণ ঝুঁকি এবং সংশ্লিষ্ট চিকিৎসক-নার্সদের সেফটি সিকিউরিটি। এই দুই বিষয় নিয়ে হাসপাতালে এই রোগীর ‘ইলেকটিভ সিজার’ বা ঐচ্ছিক সিজারিয়ান অপারেশন প্রশ্নে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হয়েছে। আগামী রোববার এই রোগীর অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও গাইনী বিভাগের চিকিৎসকরা জানান, মাস তিনেক আগে পরীক্ষা নিরীক্ষার পর এই নারীর দেহে এইডস্’র সংক্রমণ ধরা পড়ে। তখন তিনি…
বাংলার ভোর ডেস্ক আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছে, ‘একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না’, এমন বক্তব্য সত্যের অপলাপমাত্র। এই বক্তব্য দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে বাম জোট। বিবৃতিতে বলা হয়েছে, শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টির অধিক রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে। বাম গণতান্ত্রিক জোট বিবৃতিতে অভিযোগ করেছে,…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ইমাম পরিষদের ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে দড়াটানা জামে মসজিদে কাউন্সিল অনুষ্ঠানে কণ্ঠ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা নাসীর উল্লাহ। সর্বোচ্চ ভোট পেয়ে মাওলানা আনোয়ারুল করীম যশোরী সভাপতি ও হাফেজ মাওলানা বেলায়েত সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈম নির্বাচিত হন। বাকি ৩৯ পদে কন্ঠ ভোটে নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিঠির গঠনের আগে সকলের মতামতের ভিত্তিতে দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।…
বাংলার ভোর প্রতিবেদক স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যশোর জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩৮ জন মেধাবী প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। গত ২৯ মে সকাল ১০টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল সেডে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহান। পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেয়া হয় এবং রাতে চূড়ান্তভাবে প্রাথমিকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। এ সময় উত্তীর্ণদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্বচ্ছভাবে কয়েকটি ধাপ অতিক্রম করে সম্পন্ন হয়েছে। আজ যারা…
বাংলার ভোর প্রতিবেদক গণঅধিকার পরিষদ যশোরের অভয়নগর উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনটির জেলা শাখার সভাপতি এবিএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি করা হয়েছে হাদি উজ্জামান শেখ ও সাধারণ সম্পাদক করা হয়েছে আবুল বাশারকে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ সভাপতি নাজিম মল্লিক, সহ সভাপতি মাহমুদুল হাসান রনি, উত্তম কুমার সিংহ, ওহিদুজ্জামান (কালু), মুফতি হাসান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন, ইব্রাহিম হোসেন, জিল্লুর রহমান। সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক, অর্জুন মল্লিক, আনিছুর রহমান সম্পাদক, হৃদয় হোসেন, রাশেদুল, দপ্তর সম্পাদক বনমালী রায়, সহ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের সর্বাধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সকাল থেকে বিস্তারিত কর্মসূচির মধ্যে দিয়ে শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল, দলীয় ও কালো পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ। সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও কালো উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা বিএনপির আয়োজনে এবং জেলা ওলামা দলের ব্যবস্থাপনায় দলীয় কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের…