Author: banglarbhore

# ৪২টি ঘটনায় ৩১ মামলা, ৯টি ধর্ষণ # পুরনো ও স্পর্শকাতর মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে আমরা উদ্যোগ নিচ্ছি : পিপি বাংলার ভোর প্রতিবেদক গত ১৫ মার্চ ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী বাজারে ২৫ বছর বয়সী এক তরুণী ফুল কিনতে যান। এ সময় আমিনুর নামে এক যুবক মিথ্যা তথ্য দিয়ে ওই তরুণীকে পার্শ্ববর্তী নাটুয়াপাড়া গ্রামের এক লিচুবাগানে নিয়ে যান। সেখানে আমিনুলের সঙ্গে যোগ দেন জাবেদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত। পরে চারজনে মিলে তাকে ধর্ষণ করেন। ঘটনাস্থল থেকে ভুক্তভোগী তরুণী ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এই ঘটনায় থানায় মামলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পড়েছে প্রাণিকূল। এদিন ঈদের কেনাকাটা করতে আসা মানুষের গরমে নাভিশ্বাস উঠে যায়। দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে তীব্র গরমের মধ্যেও কাজ করতে হয়। আবহাওয়া অফিসের তথ্যমতে, ২০২৪ সালের ৩০ জুনে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৭২ সালে ১৮ মে। সেদিন রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। চলতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ছয় সদস্যকে আটক করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার রাত নয়টায় ঝিকরগাছা উপজেলার হাজের আলী মোড়ের আব্দুল মান্নানের বাড়ির দুইতলার ফ্লাট থেকে তাদেরকে আটক করা হয়। তারা বিভিন্ন জুয়া এজেন্সির এজেন্ট হিসেবে কাজ করে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আটকরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের আব্দুর রাজ্জাকের দুই ছেলে নাজমুল ওয়াহিদ মিল্লাত ও নাজমুল শাহাদৎ, শার্শা উপজেলার বাগুরী গ্রামের মাহাবুবুর রহমান মাসুম, সাতক্ষীরা জেলা সদর উপজেলার আমতলা গ্রামের আসাদুল ইসলাম, একই গ্রামের মোহাম্মদ জাহিদ হাসান এবং যশোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  প্রীতি’স মেহেদী ইভেন্টস যশোরের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে শুক্রবার থেকে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপি মেহেদী ইভেন্ট। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, প্রীতিস মেহেদী ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক জেবা হুমায়রা প্রীতি, আর্টিস প্রমি হাসান, ইশরাত জাহান ইমা, আয়েশা সুলতানা, জান্নাত বিনতে আতাউল্লাহ, ব্রিজেট অর্পিতা, মুনা, বীথি।

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক কাজী আনিসুজ্জামান আরজুর উদ্যোগে কর্মসংস্থানের লক্ষ্যে পায়ে চালিত ভ্যান প্রদান এবং অসহায় দিনমজুরদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে প্রেসক্লাব যশোরের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রি ও ২ জন অস্বচ্ছল ব্যক্তির হাতে পায়ে চালিত ভ্যানের চাবি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। বক্তারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ‘আল কুদস’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের আরএন রোডে ফিলিস্তিনের পক্ষে মানববন্ধন ও ইসরাইলী হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইনকিলাব এ মাহদি মিশন যশোরের আয়োজনে সমাবেশ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে ইনকিলাব এ মাহদি মিশন যশোরের পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আল মোস্তফা ইউনিভার্সিটির গবেষনা ডিপার্টমেন্টের প্রধান মাওলানা মিজানুর রহমান, মুড়লি ইমামবাড়ি কমিটির সভাপতি এহতেশাম উল আলম প্রতিক, উপদেষ্টা আতাহার হোসাইন, ও পেশ ইমাম ইকবাল হোসাইন প্রমুখ । সমাবেশে বক্তারা বলেন, আজ সারা পৃথিবীর মুসলিমরা ঈদের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি শিশুরা মৃত্যুর প্রহর গুনছে। বর্বর ইসরাইলী বাহিনী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় খালধার রোড, বরফ কল মোড় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুর বারী। বিশেষ অতিথি ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যশোরের রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডা. বাপ্পী কবি শেখর, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী সদস্য কবি কাসেদুজ্জামান সেলিম। সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আব্দুর রশিদ ঠাকুর ফাউন্ডেশনের প্রতিনিধি নাসরিন সুলতানা, আলী রেজা রাজু অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুর উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজালীপুর ও আশপাশের এলাকার নিম্নআয়ের মানুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে খোজালীপুর দক্ষিণপাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মদিনাবাগ কারিমিয়া মাদ্রাসা, মামুদকাঠি, মণিরামপুর, যশোরের মুহতামিম মুফতি গোলাম রাব্বানী যশোরী। এছাড়া উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা মুফতি জহিরুল ইসলাম, অ্যাডভোকেট তাজউদ্দীন আহমদ, মোহাম্মদ রুহুল কুদ্দুস, মহির উদ্দিন। অনলাইনে যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি মাহাবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ প্রবাসী নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাকিবুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশের ন্যায় যশোরে মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে যশোর রেলরোডস্থ মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর ‘পবিত্র শবে কদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ হয়রত মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা ইয়াসিন আলম, মাওলানা ফুরকান আহমেদ কাসেমী, মাওলানা মুফতি মঈনুদ্দীন। উল্লেখ্য, মুসলমানরা নিজেদের গুনাহ মাফ ও মনোবাসনা পূরণের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি এবং অধিক সাওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, তাহজ্জুদ নামাজ আদায়, জিকির-আজকার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, সম্প্রতি সেনাবাহিনী কেন্দ্রীক যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটিকে ডায়ালগ হিসেবে মানা যায় না। দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা সেনাবাহিনীর পক্ষে, তবে যারা সেনাবাহিনীর ভেতরে ‘আয়না ঘর’ সৃষ্টি করেছিল, তাদের আমরা কখনো মেনে নেব না। বৃহস্পতিবার যশোরের একটি হোটেলে জেলা এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার আরও বলেন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা সবাই পালিয়ে গেছেন। বিগত সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল,…

Read More