Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তেশ্বরী নদে মাছের পোনা অবমুক্ত করেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে সদরের পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে ছিল তেলাপিয়া, মিনার কার্প, গ্রাস কার্প, রুই, মৃগেল ও কাতলা। একশ’ কেজির অধিক পরিমাণ মাছের পোনা ছাড়া হয়। পরবর্তীতে আরও মাছ ছাড়া হবে বলেও জানান কর্তৃপক্ষ। মাছের পোনা অবমুক্ত করেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো. ফজলুল হক, চক্ষু প্রকল্পের এজিএম মো.…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বকচর প্রাইমারি স্কুল মাঠে এ ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি ইমরান হোসাইন। মাহফিলে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান ও শহর শাখার সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌর শাখার সভাপতি আব্দুর রহিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌর শাখার সম্পাদক অলিউর রহমান…

Read More

রুপদিয়া সংবাদদাতা যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের কার্যসহকারী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর কবির ঈদ উপলক্ষে সরকারের দেয়া দুস্থদের জন্যে বরাদ্দ ভিজিএফের ৭ টি কার্ড একই পরিষদের একজন গ্রাম পুলিশের কাছে দুই হাজার টাকায় বিক্রি করেন। এঘটনা হাতেনাতে ধরেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রকাশ চন্দ্র কর্মকার। গতকাল দুপুরে ভিজিএফের চাল বিতরণের সময় প্রশাসক প্রকাশ চন্দ্র কর্মকারের সন্দেহ হলে গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের কার্যসহকারী ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর কবিরকে ধরলে এই ভিজিএফ কার্ড বিক্রির ঘটনা উন্মোচিত হয়। পরবর্তীতে ভিজিএফ কার্ড বিক্রির ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মাঝে সাময়িক উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রকাশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  জুলাই-আগস্ট-২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে যশোরের দুই শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকালে যশোর শহরের মুজিব সড়কস্থ নিহত শায়েন্ত মেহতাপ প্রিয় ও কারবালা বামনপাড়া রোহান ইসলামের বাড়িতে গিয়ে স্বজনদের কাছে ঈদ সামগ্রি তুলে দেন নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তার কার্ডও প্রদান করেন। তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে নিহতের পরিবাররা আবেগআপ্লুত হয়ে পড়েন। এ সময় যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জিয়া ফাউণ্ডেশনের যশোর-নড়াইলের সমন্বয়ক ডা. আলাউদ্দীন আল মামুন, ডা. শরিফুল ইসলাম খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নগর বিএনপির সাধারণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বুধবার দুপুরে যশোর জেলা পরিষদের হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা এদেশ ১৮ কোটি মানুষের, মুক্তিযোদ্ধা ৫৬ হাজার বর্গমাইলের। মুক্তিযুদ্ধের একতা আমাদের সেই পতাকার, একটা মানচিত্রের। এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। এখানে বিভাজিত সমাজের কোনো অবস্থান নাই। দেশ পরিচালনায় যারা ব্যর্থ হবেন, দেশের মানুষের আকাক্সক্ষা পূরণে যারা ব্যর্থ হবেন, দেশের জনগণকে যারা বিভাজিত করে বঞ্চিত করবেন তার জন্য বারবার গণআন্দোলন হতে পারে গণ বিপ্লব হতে পারে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নানা আয়োজনে যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে শহরের মণিহার এলাকায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এদিকে, বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাত বছর পর দেশে আবারও শনাক্ত বার্ড ফ্লু। সীমাস্তবর্তী জেলা যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। ঈদের আগে নতুন করে এই ফ্লু শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়িয়েছে খামারিদের মাঝে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১২ মার্চ খামারে মুরগি মারা যাওয়ায় নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ হলে ১৩ মার্চ খামারের ৬টি শেডের দুই সহস্রাধিক মুরগি মেরে পুতে ফেলা হয়। একই সাথে শেড খালি করে জীবাণুনাশক দিয়ে পরিস্কার করা হয়েছে। তবে আতংকিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাণি সম্পদ বিভাগ। জানতে চাইলে যশোর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের আজিজুর রহমান ও তার ভাই আব্দুল আলিমের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, ২০১৪ সালে এসএ খতিয়ান ৮৩৮, আরএস ৭৯১, এসএ ৮৩৬ দাগভুক্ত ৪২ শতক জমির মধ্যে ৩২ শতক জমি তারা বৈধভাবে ক্রয় করে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন, আশাদুল ইসলাম ও ফারুক হোসেন জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। আজিজুর রহমান আরও জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বরং সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের…

Read More

খাজুরা সংবাদদাতা আরশাদ-আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা বলফিল্ড মাঠে এলাকাবাসীর জন্য করাহয় ইফতার মাহফিল। ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল। বাঘারপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লাভলুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, যশোর নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েল, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল মোড়ল ও সদস্য সচিব জাকির হোসেন সুহুদ। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া গেছে। বার্ড ফ্লু সংক্রমণের কারণে দুই সহস্রাধিক মুরগি নিধন করা হয়েছে। গত ১৪ মার্চ এ ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক। সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর শহরের শংকরপুরে সরকারি মুরগি প্রজনন উন্নয়ন খামারে গত ১৩ মার্চ বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া যায়। এরপর প্রাণিসম্পদ কর্মকর্তারা খামারটি পরিদর্শন করেন। এরপর ১৪ মার্চ রাতে খামারের দুই হাজার ৭৮টি মুরগি নিধন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি মুরগির খামারে এভিয়েন…

Read More