Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২৭, ২০২৫

যবিপ্রবিতে “অ্যাডভান্সেস ইন অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ” বিষয়ে কনফারেন্স অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
যবিপ্রবিতে “অ্যাডভান্সেস ইন অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ” বিষয়ে কনফারেন্স অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মঙ্গলবার সকালে পানিতে মাছ, চিংড়ি, শামুক চাষ ও মৎস্যসম্পদ বিষয়ক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রথম ন্যাশনাল কনফারেন্স “অ্যাডভান্সেস ইন অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ” অনুষ্ঠিত হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আয়োজনে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশ মৎস্য চাষে তৃতীয় বৃহত্তম দেশ। মৎস্য রপ্তানি করে আমাদের দেশ প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে যা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে মাছের গুরুত্ব অপরিসীম।

জনগণের বিপুল পরিমাণ প্রোটিনের চাহিদা পূরণে মৎস্য চাষে গবেষণার উন্নয়নের বিকল্প নেই। তাই আমাদের এই বিভাগের দায়িত্ব এ ধরনের গবেষণার মান বাড়ানো এবং মৎস্য চাষে সবাইকে আগ্রহী করা। মৎস্য চাষে গবেষণার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে বলে আমি দৃঢ় প্রত্যয় রাখি।

যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, এধরনের সেমিনার বা কনফারেন্সে তোমাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ জরুরি। এখান থেকে তোমরা জ্ঞান অর্জন, জ্ঞানের আদান প্রদান ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে পারবে। যা তোমাদের আগামীর জীবনে কাজে আসবে। দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তোমাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামুদ্রিক মৎস্য চাষে উন্নতির লক্ষ্যে আমরা কোস্টাল অ্যান্ড ব্রাকেশওয়াটার সেন্টার সাতক্ষীরাতে দ্রুতই তৈরি করতে যাচ্ছি। এই সেন্টার হয়ে গেলে শিক্ষার্থীরা মৎস্য নিয়ে আরও গবেষণা করতে পারবে। এতে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়ার পুটরা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আব্দুল মান্নান ম্যাট জায়িস, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্চ টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. গোলাম সারওয়ার, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বায়োলজিক্যাল আর্থ অ্যান্ড ইনভায়োরনমেন্টাল সাইন্সের অধ্যাপক ড. দেবাশীষ মজুমদার, আমেরিকার ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট ড. হাবিবুর রহমান মোল্লা।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মৎস্য চাষ ও মৎস্যসম্পদ বিষয়ক কার্যক্রমের গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন। সেমিনারের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। এফএমবি বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পোস্টার প্রেজেন্টেশন শেষে বিকালে “মডার্ন হ্যাচারি অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট” বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেয় যবিপ্রবির এফএমবি বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান। বিকেল সাড়ে ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.