বাসস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এদিকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গনকে ধুয়ে মুছে নতুন রূপ দেয়া হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে যশোর জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেল প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, ‘আমরা দেখছি পরাজিত শক্তি চারপাশ থেকে মাথাচাড়া দিয়ে উঠছে। যারা এতোদিন লুকিয়ে ছিলো, তারা গর্ত থেকে মাথাচাড়া দিয়ে বের হচ্ছে। শত্রুরা নানা প্যাঁচে ফেলে আগামী নির্বাচনকে বিলম্বিত করতে চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কাঁদাছুড়াছুড়ি করাতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের নবাগত পুলিশ সুপার রওনক জাহান বলেছেন, অপরাধী যেই হোক কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কোন ছাড় নেই। মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রওনক জাহান আরও বলেন, জনগণের পুলিশ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বাহিনী, যাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। ৫ আগস্টের পর পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কিছুটা বেড়েছে। পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য জেলা পুলিশের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। পুলিশ জনগণের বন্ধু। আমরা চাই, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় থাকুক। তিনি বলেন, উঠতি বয়সের যুবকেরা যারা কিশোর গ্যাং নামে পরিচিত তাদের বিরুদ্ধে অচিরেই পুলিশ বাহিনী ব্যবস্থা নিবে।…
বাংলার ভোর প্রতিবেদক জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা জাতীয় বীর। শহীদ ও আহতদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জাতির অগ্রগতিতে পাথেয় হয়ে থাকবে তাদের এ অবদান। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে যশোর সেনানিবাসে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জেএম ইমদাদুল বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে এককাতারে দাঁড়িয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন যশোর এরিয়ার অধীন ১১ জেলার ছাত্র-জনতা। আগামীতেও একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেবেন বলে আমরা আশা করি। ইফতার মাহফিলের আগে জিওসি জুলাই অভ্যুত্থানে আহত আমন্ত্রিত আহতদের সঙ্গে কুশলবিনিময় করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা…
বাংলার ভোর প্রতিবেদক ২৫ মার্চ কালরাত স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেছে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহ। শহরের টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে সমবেত কন্ঠে আগুনের পরশমণি… সংগীতের সাথে প্রজ্জ্বলালন করা হয় মোমবাতি। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। সংস্কৃতিজন হারুন অর রশিদ, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, চাঁদেরহাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, পুনশ্চ’র সাধারণ সম্পাদক পান্না দে। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ…
বাংলার ভোর প্রতিবেদক আমরা ১৮ কোটির বাংলাদেশ। বিশ্বের উন্নত দেশ এখানে আসবে। আমরা কারো প্রভুত্ব মেনে নিবো না বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, যখন যে ঘটনা ঘটে তখন সেটা যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে নতুন প্রেক্ষাপটে ইতিহাস বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। ২৪ সালে এসে যে গণ আন্দোলন হয়েছে, তার ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করার সময় এসেছে এখন। ১৯৭১ সালের ২৫ শে মার্চ গণহত্যা হয়েছে। সংখ্যা, ঘটনার বর্ণনার ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে। কিন্তু…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ২৪ সালের গণআন্দোলনে আহত ৬৬ জনের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস এ কার্ড বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, সিভিল সার্জন মাসুদ রানা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়েত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান প্রমুখ। সিভিল সার্জন মাসুদ রানা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭৯ জন যশোরের বাসিন্দা সরকারি ওয়েব সাইটে আবেদন করে। জেলার যাচাই বাছাই কমিটি ৮৪ জনের তালিকা দিয়েছে। ওয়েব সাইটের জটিলতার কারণে বাকি কয়েকজনকে যুক্ত করা যায়নি। স্বাস্থ্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর ঝুমঝুমপুরে ময়লাখানা উচ্ছেদ সংগ্রাম পরিষদের উদ্যোগে পরিবেশ দূষণ বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট চত্বরে সমাবেশ করা হয়। সমাবেশে ময়লাখানার দুর্গন্ধ বন্ধ, ময়লা পুড়িয়ে দুর্গন্ধ সৃষ্টির প্রতিবাদে এবং অবিলম্বে ময়লাখানাটি হরিনার বিলে স্থানান্তরের দাবি জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হুশিয়ার দিয়ে বলেন, ময়লাখানার চতুর্দিকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিজিবি রিজিয়ন ও আবাসিক এলাকা গড়ে ওঠায় এখানে আর ময়লাখানা রাখার কোন সুযোগ নেই। দীর্ঘদিন ধরে ময়লাখানার মধ্যে দুটি কোম্পানি পৃথকভাবে ময়লা পুড়িয়ে সার তৈরি করে আসছে। ময়লা পোড়ানোর বিষাক্ত গন্ধে আশপাশের মানুষ শ্বাসকষ্ট জনিত রোগসহ নানা জটিল ও কঠিন রোগে ভুগছেন। ময়লা পোড়ানোর দুর্গন্ধ…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চার শতাধিক ষাটোর্ধ মায়েদের ঈদ উপহর দিয়েছে জয়তী সোসাইটি। মঙ্গলবার সোসাইটি মিলনায়তনে ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার হিসেবে দুঃস্থ মায়েদের মাঝে মাথাপিছু ১টি করে নতুন শাড়ি, ১০ কেজি চাল ও ১ কেজি পোলাও চাল প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান, ডিভাইন গ্রুপ অ্যাডভোকেট তজিবর রহমান, দৈনিক স্পন্দন’র নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ। অতিথি ছিলেন কর্মসূচির বাস্তবায়ন কমিটির সদস্য রাফ্ফাত আরা…
বাংলার ভোর প্রতিবেদক এনডিএফের (ন্যাশনাল ডক্টরস ফোরাম) ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আইন চালু করতে হবে। দেশে কুরআনের আইন চালু না থাকায় সর্বত্র হত্যা, চুরি, ডাকাতি, ধর্ষণ কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারলেই দুর্নীতিসহ সকল স্তরে সব ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ড বন্ধ করে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে যশোর শহরের সিসিটিএস মিলনায়তনে ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। যশোর মেডিকেল কলেজ ও যশোর জেনারেল হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান…