কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বাড়ির প্লান অনুমোদনে ঘুস নেয়ার অভিযোগে উপজেলা প্রকৌশলী আহসান হাবীবকে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। গত ১৯ মার্চ দৈনিক বাংলার ভোরে “কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী : উন্নয়ন কাজে ঘুস নেন ২০% ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। পরে ২৪ মার্চ এক অফিস আদেশে তাকে বাগেরহাট জেলায় বদলি করা হয়। নতুন উপজেলা প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ শাহরিয়ার আকাশ। তিনি এর আগে মহেশপুর উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা অফিস সূত্রে জানা গেছে,…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এইচ.এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্যসচিব করে জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট্য এ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আখতারুল ইসলাম, সদস্য এড. সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম, হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ রইচ উদ্দিন, আব্দুর রশিদ, স.ম হেদায়েতুল্লাহ, জিএম লিয়াকত আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, মৃণাল কান্তি রায়,…
মহেশপুর সংবাদদাতা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মতিয়ার রহমান বলেছেন, ফ্যাসিবাদ সরকারের পতন হলেও কিছু পুলিশ প্রশাসনের মধ্য সেই চরিত্র এখনও বিদ্যমান রয়েছে। একটি রাজনৈতিক দলের চাপে মাথানত করে পুলিশ জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিজ দলীয় কর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান অতিথি আরো বলেন, ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে নিরপরাধ ৯ জামায়াত নেতাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় জামায়াত হাত গুটিয়ে বসে থাকবে না। পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করবে। মঙ্গলবার বিকেলে সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদেশী প্রভুরা সেটি কোনদিনই চায় না। যেকারণে তারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়ে দীর্ঘ ১৬ বছর অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখেছিল। ফ্যাসিস্টের পতনের পর আজও বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। সোমবার যশোর নগর বিএনপির ৫ ও ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ে ৬ নম্বর ওয়ার্ড শাখা এবং শহরের একটি রেস্টুরেন্টে ৫ নম্বর ওয়ার্ড শাখার পৃৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও…
বাংলার ভোর প্রতিবেদক কেশবপুর পৌরসভায় সরকারের বিশেষ বরাদ্দের (১০ কেজি চাল) তালিকা থেকে নাম বাদ দেয়ার প্রতিবাদে বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে জুতা মিছিল হয়েছে। সোমবার পৌরসভার ৪ নম্বর আলতাপোল ওয়ার্ডের বঞ্চিত মহিলারা এ বিক্ষোভ করেন। এ সময় তারা উপজেলা পরিষদ ও পৌরসভার অফিস ঘেরাও ও বিক্ষোভ করে। একপর্যায়ে জুতা নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভকারীরা তাদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুত করার অভিযোগ এনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের বাড়ি ঘেরাও করে নানা ধরনের স্লোগান দিতে থাকে। প্রায় আধাঘন্টা অবস্থানকালে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে চাল দেয়ার আশ্বাস দিলে…
বাংলার ভোর প্রতিবেদক জুলাই-আগস্টের গণঅভুত্থানে যশোরের শহিদ পরিবারে জিয়াউর রহমান ফাউণ্ডেশনের ঈদ উপহার সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে। সোমবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শহিদ তারেক রহমান ও শহিদ সিফাত ফেরদৌসের স্বজনদের হাতে জিয়াউর রহমান ফাউণ্ডেশনের পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। জিয়াউর রহমান ফাউণ্ডেশনের নেতৃবৃন্দ বিএনপির খুলনা বিভাগী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে ঈদ উপহার প্রদান করেন। নেতৃবৃন্দ প্রথমে বলরামপুর গ্রামের শহিদ তারেকের পিতা ওলিয়ার রহমানের হাতে জিয়াউর রহমান ফাউণ্ডেশনে থেকে ঈদ বিশেষ উপহার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের কাজীপাড়ার বাবলাতলা এলাকায় ১৯৮০ সাল প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হয়। চার দশকের বেশি সময় ধরে স্কুলটিতে দরিদ্র পরিবারের শিশুদের পাঠদান করা হচ্ছে। সম্প্রতি ওই স্কুলটি উচ্ছেদ করার পায়তারা করছে একটি। স্কুলটির উচ্ছেদ বন্ধ ও শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবিতে সোমবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজীপাড়া এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন, আব্দুল আলিম, ফখরুল ইসলাম, শাহনাজ পারভীন রুপা, শেখ তবিবুর রহমান, ইউসুফ আলী প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮০ সাল থেকে কাজীপাড়ার বাবলাতলা এলাকার প্রাক প্রাথমিক বিদ্যালয়টি সুনামের সঙ্গে দরিদ্র পরিবারের সন্তানদের পাঠদান করে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেছেন, বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরতে হবে। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে এবং রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন বিএনপি। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত। নেতা কর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার সকালে যশোর সদর উপজেলার…
বাংলার ভোর প্রতিবেদক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘একটি পক্ষ সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি ওয়ান ইলেভেন তৈরি করার চক্রান্ত করছে। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ করা হচ্ছে। এই চক্রান্তের সঙ্গে দেশীয় ও বিদেশী চক্রান্তকারী জড়িত। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। সোমবার যশোর শহরের একটি হোটেলে জুলাই গণভভ্যুত্থানে শহীদের স্মরণে গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখা আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যদি সেনাবাহিনী ভূমিকা না রাখতো, তাহলে অভ্যুত্থান সফল হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগে দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। যশোর চেম্বর অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘বাজারে কোন অস্থিরতা নেই। শান্তিপূর্ণ পরিবেশে রমজান পার হচ্ছে। আগে গুটি কয়েক ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করতেন। সিণ্ডিকেটের মাধ্যমে বাজার পরিচালিত হতো। এখন কোন সিণ্ডিকেট নেই। সকল ব্যবসায়ী ইচ্ছামত মালামাল আমদানি-রফতানি করতে পারছেন। ব্যবসায়ীদের উপর কোন চাপ নেই। সবার ব্যবসা করার সমান সুযোগ তৈরি হয়েছে।…