মাগুরা সংবাদদাতা জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাগুরার ছাত্র-জনতা। রোববার (২৩ মার্চ) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রজনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মার্শাল জিহাদ, তিতাস পাটোয়ারী, হাবিবুর রহমানসহ অনেকে। এ সময় ওই স্থানে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় এক যুবককে আটক করে মারপিট ও তার ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে ওই যুবককে উদ্ধার করে মাগুরা সদর থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় বিক্ষোভ মিছিলে থাকা ছাত্র হাবিবুর রহমান, মাশাল জিহাদ সহ অন্যান্যরা জানায়,…
Author: banglarbhore
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হওয়া মেছোবাঘটি মারা গেছে। রোববার সকালে শহরের হাসপাতাল সড়কের প্রাণি স¤পদ অফিসের সামনে মেছো বাঘটি চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছোবাঘটিকে স্থানীয় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। বাগান মালি আসাদুজ্জামান জানান, শহরমুখি চলন্ত একটি ট্রাক থেকে মেছোবাঘটি লাফিয়ে পড়ে আহত হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলা বন বিভাগ কর্মকর্তা সমিরন বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছোবাঘটিকে আহত অবস্থায় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। আহত মেছোবাঘটিকে নিয়ে যাওয়ার জন্য…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা শ্যামনগরে বাস্তভিটার বালু ফেলাকে কেন্দ্র করে ভাই মোশারফ মোড়লের হাতে শারীরিক প্রতিবন্ধী আব্দুল কাদেরের (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে ২৩ মার্চ ভোর সাড়ে পাঁচটায়। নিহতের ছেলে তৈয়বুর জানান, তার এক চাচা মফিজুল মোড়লের কাছ থেকে জমি কিনে সেই জমিতে বালু ফেলার সময় তার আপন চাচা মোসারফ মোড়ল, অয়েদ মোড়ল ও তার চাচাত ভাইরা তার পিতাকে বেধড়ক মারমিট করে মারাত্মক জখম করে। সাথে সাথে তাকে শ্যামনগর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ভিটা বাড়িতে বালু…
বাংলার ভোর প্রতিবেদক প্রেসক্লাব যশোরের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাবের দ্বিতীয় তলায় শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম উদ-দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রুকুনউদ্দৌল্লাহ, দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, প্রেসক্লাব যশোরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন জাকির ও বিনয়কৃষ্ণ মল্লিক, প্রেসক্লাবের সাবেক…
বাংলার ভোর প্রতিবেদক গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহবায়ক রাশেদ খানের সভাপতিত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন, নতুন করে ক্যান্টনমেন্ট থেকেও আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বাংলার মাটিতে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ গণহত্যাকারী দলটিকে রাজনৈতিকভাবে পুনর্বাসন মেনে নেবে না। আমরা ছাত্রসমাজ স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে গণহত্যাকারীদের কোনো জায়গা নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যারা তাদের পুনর্বাসনের ষড়যন্ত্র করছে, তাদের চক্রান্ত রুখতে আমরা রাজপথে আছি, থাকব। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত…
বাংলার ভোর প্রতিবেদক দ্যোতনা সাহিত্য পরিষদ যশোরের উদ্যোগে জয়তী সোসাইটিতে শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে এবং সম্পাদক শাহরিয়ার সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক আহাদ আলী, যশোর সাহিত্য পরিষদের কর্ণধার কবি মাজেদ নওয়াজ, দ্যোতনা সাহিত্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট আয়কর উপদেষ্টা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোকাররম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি রাজু আহমেদ, ব্যঞ্জন যশোরের সভাপতি পিন্টু জামান, চৌগাছা সাহিত্য পরিষদের সভাপতি মাফিজুল হক, কবি ও আবৃত্তিশিল্পী বকুল হক, দ্যোতনার সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালি, অমীয় কাসেম, সহকারী অধ্যাপক কবি সুরাইয়া শরীফ,…
বাংলার ভোর প্রতিবেদক জুলাই বিপ্লবে খুলনা বিভাগের ১০ জেলায় শহীদ ও আহতদের স্বজনদের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়া শুরু হয়েছে। শনিবার বিকেলে যশোর শহরের ঘোপ এলাকায় শহীদ আব্দুল্লাহ’র বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রি বিতরণ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম। উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন শহীদ আব্দুল্লাহর মা রওশন আরা, বাবা শহিদুল ইসলাম, স্ত্রী মুমতারিন জান্নাতুল ও ৫ বছরের শিশুকন্যা রাইয়ান। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের ঈদ…
বাংলার ভোর প্রতিবেদক ইসরাইল কর্তৃক প্যলেস্টাইনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে যশোরের উদীচী শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদ কর্মসূচি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা ১১টার উদীচী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ পথচারীরাও হাতে হাত ধরে অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আজিজুল হক মনি, সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। বেলা সাড়ে ১১টায় একই স্থানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে বিক্ষোভ সমাবেশ। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল,…
বাংলার ভোর প্রতিবেদক ‘মঙ্গল শোভযাত্রা’র আতুরঘর খ্যাত যশোরে এবার বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিতে শুরু হয়েছে প্রস্তুতিপর্ব। এই লক্ষ্যে শনিবার চারুপীঠ প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরির কার্যক্রমের উদ্বোধন করেছে। উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক শিল্পী রাশেদ খান। আয়োজক সংগঠন চারপীঠের সভপতি হারুন অর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঙ্গল শোভাযাত্রার উদ্ভাবক মাহবুব জামাল শামীম, মফিজুর রহমার রুন্নু, অধ্যক্ষ শাহিন ইকবাল, তরিকুল ইসলাম তারু, পরিতোষ বাউল প্রমুখ। সংক্ষিপ্ত এ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। চারপীঠ সভাপতি সাংস্কৃতিকজন হারুন অর রশীদ জানান, ‘এবারের মঙ্গল শোভাযাত্রার থিম ‘এসো যতনে রাখি ভূবন’। শোভাযাত্রাকে বর্ণিল ও আকর্ষণীয়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পরিষদের আলোচিত উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে মাগুরায় বদলির আদেশ দেয়া হয়েছে। খুলনা বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ১৯ মার্চ তাকে বদলির আদেশ দেয়া হয়। ২০ মার্চের মধ্যে যশোর জেলা পরিষদ থেকে তাকে অবমুক্ত করা হয়েছে। প্রশাসককে না জানিয়ে গোপনে বিভিন্ন উপজেলার ইজারা দেয়ার অভিযোগে তাকে বদলি করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে। সূত্র মতে, দেড় বছর আগে নড়াইল জেলা পরিষদ থেকে দুর্নীতির অভিযোগে যশোর জেলা পরিষদে বদলি করা হয়। সেখানে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। ২০১০-১১ অর্থ বছর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত খেয়াঘাট ইজারার আদায়কৃত পুরো টাকা ব্যাংকে জমা না দিয়ে…