প্রেস বিজ্ঞপ্তি “অধিকার, সমতা, ক্ষমতায়ণ, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সকাল দশটায় জয়তী সোসাইটি পরিচালিত আনন্দ মহিলা উন্নয়ন সংগঠন ঘোপ, যশোর এ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে সাইটসেভারসের সহযোগিতায় ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে নারীদের চোখের ছানি অপারেশন ও বিনামূল্যে চশমা বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. আসলাম। বিশেষ অতিথি ছিলেন সাইটসেভারস জেলা সমন্বয়কারী আল মামুন, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির স্বাস্থ্য ব্যবস্থাপক শামিমা খাতুন, ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, আনন্দ মহিলা উন্নয়ন সংগঠনের অফিস প্রধান মিতালী খাতুন সহ…
Author: banglarbhore
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে শনিবার বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নে ইনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টারের (ইপিআরসি) উদ্যোগে ও জিওবি-ইউনিসেফ আর্সেনিক মিটিগেশন প্রকল্পের অধীনে ওই দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলার সাগরদাঁড়ি, মজিদপুর, মঙ্গলকোট ও কেশবপুর সদর ইউনিয়নে কমিউনিটি পর্যায়ে র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, নিরাপদ পানির উৎসের আশপাশ পরিষ্কার, আর্সেনিক পরীক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইপিআরসি’র এরিয়া ম্যানেজার মহিদুল ইসলাম, ডকুমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফিসার রাশিদুল আলম রাশেদ, ইউনিয়ন সুপারভাইজার তন্দ্রা দত্ত ও দেলোয়ার হোসেন, ওয়াশ মোটিভেটর সাগর, শোভা, আবু বকর সিদ্দিক, মিনা, লাভলী, কাজী মেরী, ফিরোজা, দীপংকর প্রমুখ।
শ্যামনগর সংবাদদাতা ‘মাটির নিচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগরে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে কলসবন্ধন করেছেন উপকূলবাসী। শনিবার বেলা ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় সিডো সাতক্ষীরার আয়োজনে উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির বাস্তবায়ন করে। এ সময় স্থানীয় শতাধিক গৃহিনীরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। কলসবন্ধনে তারা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না” পানি বাণিজ্যিকিকরণ বন্ধ করো, আর কতকাল লবণ পানি খেতে হবে?”…
বাংলার ভোর প্রতিবেদক বিশ্ব পানি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, প্রাকৃতিক ওপেন সোর্স ধ্বংস হলে পরিবেশে নানা সমস্যার সৃষ্টি হবে। স্থানীয়ভাবে এ সমস্যা তৈরি হয়। এজন্য বৃষ্টি হলে নিম্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গ্রীষ্মকালে পানি সংকট দেখা দেয়। এজন্য জেলার নদ-নদীগুলোর পানি প্রবাহ সচল রাখতে হবে। তা না হলে আগামী ২০ বছর পরে আরো বেশি সমস্যার সৃষ্টি হবে। সেই সাথে সরকারি জায়গায়গুলো বেদখল মুক্ত করতে হবে। নদীর জায়গাগুলো…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বলেছেন, ‘গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতন হলেও শোষণমূলক ব্যবস্থা এখনো বহাল রয়েছে। শাপলা চত্বর ও শাহবাগের মতো বিতর্ক সামনে এনে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়।’ শনিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বাসদ জেলা কমিটি আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বলেন, ‘শুধু ক্ষমতার হাতবদল হলে হবে না। বরং শোষণমূলক ব্যবস্থার পরিবর্তন ছাড়া সাধারণ মানুষের অবস্থার উন্নয়ন সম্ভব নয়। সংবিধান থেকে চার মূলনীতি বাতিলের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সচেতন সংস্থার (সাসস) উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে সংগঠন সদস্যরা এ ইফতার বিতরণ করেন। এ সময় রাস্তায় চলাচলকারি ইজিবাইক, ভ্যান, রিক্সাচালকসহ প্রায় পাঁচশ জনের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সাসস’র প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম পিপিএম, প্রেসক্লব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সময় টিভির যশোর প্রতিনিধি জুয়েল মৃধা, যশোর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন, জেলা শাখা উপদেষ্টা মীর মুসা, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, নির্বাহি সদস্য সায়েম হোসেন, নির্বাহি সদস্য রায়হান ইসলাম, সদস্য মেহেদী হাসান…
বাংলার ভোর প্রতিবেদক ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ শুক্রবার দুপুরে শহরের রেলগেট মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র…
বাংলার ভোর প্রতিবেদক যশোর আশ্রম রোডের নবীন প্রবীণ একাদশ ক্লাবের উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিলের অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক খবরের কাগজের যশোর জেলা প্রধান এইচআর তুহিন। উপস্থিত ছিলেন ওমর আল মামুন, মোখলেসুর রহমান, টিএসআই কবিরুল ইসলাম কবির, কাজী কামরুজ্জামান, যশোর জেলা সুইমিং ফেডারেশনের কোচ নাসির উদ্দিন, ওমর আল আকাশ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমিওপ্যাথিক চিকিৎসক আরপি রায়। পরিচালনা করেন পলাশ হোসেন।
বাংলার ভোর প্রতিবেদক যশোর নগর যুবদল ঘোপ ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শতদল বিদ্যালয় প্রাঙ্গণ এবং মোল্লাপাড়ায় দুটি পৃথক খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবদলের সভাপতি তারেক হোসেন চুন্নু এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সভাপতিত্বে দুটি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাকসুদুল বারী কাক্কু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মাসুদুল বারী লাভলু, নগর বিএনপির দপ্তর সম্পাদক হাসানুজ্জামান বাবলু, নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সহসভাপতি সাইদুর রহমান বিপুল, নগর…
বাংলার ভোর প্রতিবেদক একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি হলো জ্ঞানার্জন, আর জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো বই পড়া। বইয়ের আলো ছাড়া কোনো সমাজই প্রকৃত উন্নতির পথে এগোতে পারে না। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জন-পাঠাভ্যাস তৈরি করতে পারলে সমাজ উন্নত হবে এই উপলব্ধি থেকে ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে যশোরের ক্যান্ডেল লাইট ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত সমাজ বিনির্মাণে জন-পাঠাভ্যাসের গুরুত্ব’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা ও ‘আলোক-সহযাত্রী সম্মিলন ২০২৫’। পাঠাভ্যাস শুধু ব্যক্তি উন্নয়নের জন্যই নয়, এটি মানুষের চিন্তাকে প্রসারিত করে, সৃজনশীলতা বাড়ায় এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে সহায়ক হয়। ‘সপ্তাহে একটি বই পড়ি’…