Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সবজি ও চালের দাম কমলেও স্থিতিশীল মাছ ও মাংসের দর

banglarbhoreBy banglarbhoreMay 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাজারে শাক-সবজির পর্যাপ্ত সরবরাহের ফলে অনেকটাই কমেছে সবজির দাম। কমছে চালের দামও। তবে একেবারেই উল্টো চিত্র মাছ, মাংসসহ অন্যান্য নিত্যপণ্যের বাজারে। সব ধরনের মাছ ও মাংসের দাম স্থিতিশীল। ডাল, তেল, মসলার বাজারেও একই অবস্থা বিরাজ করছে। বিক্রেতারা জানান, গত সপ্তাহ থেকে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এতে প্রতিটি সবজির দাম কিছুটা কমেছে। শুক্রবার যশোর শহরের বড়বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার, রেলস্টেশন বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

শহরের বেলগেট এলাকার বাসিন্দা আফজাল হোসেন। পেশায় তিনি একজন শ্রমিক। সবজি কিনতে এসেছিলেন রেল বাজারে। তিনি বলেন ‘কিছুদিন আগেও বাজারে বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন সহনীয় পর্যায়ে এসেছে। বাজারে এখন প্রতি কেজি সবজির দাম ২০ থেকে ৬০ টাকার মধ্যে রয়েছে।

প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন সবজির দাম ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার যশোরের বাজার ঘুরে এমন তথ্য মিলেছে।

গত সপ্তাহে যে ঢেড়স বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি সেটা এখন ২০-২৫ টাকা। কুমড়ো ৪০ টাকা থেকে কমে এখন ২০-২৫ টাকা। ৫০ টাকার পটল বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি। ঝিঙে, ধুন্দল ৫ টাকা কমে ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা কাঁঠাল ১০ টাক কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। গত সপ্তাহে পুঁইশাকের দাম ছিল ৪০ টাকা কেজি। তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকা। কাঁচকলার দাম ৪০-৫০ টাকা, বেগুন মানভেদে ৪০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। ২০ থেকে ২৫ টাকা কমে কাঁচা ঝাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।
চালের বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রকার চালের দাম ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে। মিনিকেট চাল প্রতি কেজি ৬৪-৬৮ টাকা। বাসমতি চাল ৮০ থেকে ৮৪ টাকা। কাজল লতা ৬০ থেকে ৬২ টাকা।

চাল ব্যবসায়ী একে ট্রেডার্সের মালিক অসিম কুন্ডু জানান, এখন নতুন চাল উঠছে। রোজ সরবরাহ বাড়ছে। তাই দাম কিছুটা কম। তবে চাল মজুদদাররা মজুদ করা শুরু করলে দাম বাড়বে।

উত্তম ট্রেডার্সের মালিক উত্তম কুন্ডু জানান, এখন চালের ভরা মৌসুম। সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কম। তবে কোরবানির পর থেকে চালের দাম বাড়তে পারে।

বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা গেছে, বাজারে খোলা সয়াবিন তেলের দাম ১৯০ টাকা লিটার যা অপরিবর্তিত রয়েছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে এটি। সরিষা তেলের দাম মান ভেদে ১৯০ থেকে ২০৫ টাকা কেজি।

তবে মশলার বাজার গরম। ব্যবসায়ীরা আশংকা করছেন কোরবানির পূর্ব মুহূর্তে মশলার বাজার আরেক দফা চড়া হতে পারে।

মুদি ব্যবসায়ী বিপুল স্টোরের মালিক বিপুল রায় জানান, বর্তমানে ভালো মানের এলাচ ৫৫০০ থেকে ৬০০০ টাকা কেজি। অন্যান্য মশলা প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে পর্যায়ক্রমে। যা কোরবানি ঈদে আরো বেড়ে ভোগান্তিতে ফেলতে পারে ভোক্তাদের।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, সব রকম মুরগির দাম গত সপ্তাহ থেকে ২০ থেকে ৩০ টাকা কম। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ টাকা। এখন সেটা ২০ টাকা কমে ১৮০ টাকা। লেয়ার মুরগি ১০ টাকা কমে এখন ৩২০। কক মুরগি ৩২০ টাকা। সোনালী মুরগি ২৭০ টাকা থেকে কমে এখন ২৪০ টাকা কেজি।

ব্যবসায়ী জনি বলেন, বাজারে এখন মুরগির দাম কম রয়েছে। তবে আসন্ন কোরবানি উপলক্ষে দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাঠেরপুলে গরুর মাংসের বাজারে গিয়ে দেখা যায়, গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। সাব্বির বীফ হাউসের ম্যানেজার টিটো বলেন, হাটে গরু উঠছে কম। যা উঠছে তা বেশি দামে আমাদের কিনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে গরুর মাংসের দাম বাড়তে পারে। তবে খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.