বাংলার ভোর প্রতিবেদক যশোরে আহলে হাদীছ পেশাজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বা’দ জুম্মা শহরের ষষ্ঠীতলাস্থ টাউন আহলে হাদীছ জামে মসজিদে যশোর সাংগঠনিক জেলা গঠন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে এ কমিটি গঠন করা হয়। কমিটিভুক্তরা হলেন আহ্বায়ক অধ্যাপক শাহাজুল ইসলাম, সদস্য মাওলানা মনিরুজ্জামান, ইকবারুজ্জামান খান, আল-আমিন, তরিকুল ইসলাম, মেহেদী হাসান রাহুল, ডা. ফিরোজ মাহমুদ, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, আবু নাহিদ ও অ্যাড. আব্দুল ওয়াদুদ। আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ যশোর সাংগঠনিক জেলার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে হাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান। বিশেষ অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা.…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর শার্শার ৭নং কায়বা ইউনিয়নের ১নং রুদ্রপুর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। ইফতার ও দোয়া মাহফিলে ১নং রুদ্রপুর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মাজেদ, কায়বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রবিউল হোসেন, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল, শার্শা উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, মিকাইল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরটি লোকবল সংকটে ভুগছে। এই দপ্তরে বর্তমানে একজন অফিস সহায়ক ছাড়া কোন কর্মকর্তা-কর্মচারী নেই। সকাল থেকে বিকেল পর্যন্ত এই দপ্তর খোলা থাকলেও কার্যত এখানে কোন সেবা মিলছে না মাছ চাষিদের। উপজেলা মৎস্য দপ্তরে জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, অফিস সহকারী ও অফিস সহায়কের পাঁচটি পদ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই দপ্তরে দায়িত্বে থাকা জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা একমাস আগে বদলি হয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যোগদান করেছেন। এরপর নতুন কাউকে এখানে পদায়ন করা হয়নি। পাশ্ববর্তী অভয়নগর উপজেলার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হককে মনিরামপুরে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৩ মামলার আসামি ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে। কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। যশোর ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৩ টি মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। শুক্রবার আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। জানা যায়, গত ২০ জানুয়ারি নিজ বাড়ির সামনে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর কমিউনিটি যুক্তরাজ্যের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপশহর নিউটাউন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে শহর ও শহরতলীর সাতটি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলার ভোর প্রতিবেদক জয়তী সোসাইটি পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বাথরুম ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। জানা গেছে, যশোর শহরের ঢাকা রোড বাবলাতলা কাজীপাড়া এলাকায় অবস্থিত জয়তী সোসাইটি পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য যশোর হাউজিং এস্টেট এলাকায় নির্মিত বাথরুম বাড়ি বানানোর নামে ভেঙে ফেলার চেষ্টা করেছেন ইসমাইল হোসেন শিশির নামে হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের এক কর্মচারী। শুক্রবার সকালে বিদ্যালয়ের সাথে অবস্থিত বাথরুমটি ভেঙ্গে ফেলার চেষ্টা করেন ওই কর্মচারী। পরবর্তীতে স্কুল কমিটির জরুরি সভা শেষে স্কুল কমিটি ও স্থানীয় সচেতন মহল এ ঘটনার বিপক্ষে অবস্থান নিলে তাদের বাঁধার মুখে বাথরুমটি ভাঙ্গতে ব্যর্থ হন তিনি। এ ঘটনায় কাজী…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে গাছের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে জাফর হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে বিচার শালিসে পিটিয়ে হত্যার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জীবননগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাফর হোসেন ওই গ্রামের জাবেদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে সামান্ত চারাতলাপাড়ার খেলাফত আলীর ছেলে আব্দুল আলীকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে মামলা করেছেন। নিহতের স্ত্রী জানান, এজাহারের ৪নং আসামি আব্বাস আলীর লাগানো গাছ জমি মাপামাপির পর জাফর হোসেনের অংশে চলে আসে। এরপর আট বছর আগে জাফর হোসেন ওই গাছ কেঁটে বিক্রি করেন। দীর্ঘ বার বছর পর ঢাকা…
বাংলার ভোর প্রতিবেদকফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। আজ শুক্রবার দুপুরে শহরের রেলগেট মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর রহমানের বিরুদ্ধে গঠনতন্ত্র না মেনে বড় অংকের ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রভাতী সংঘ নামে একটি ঐতিহ্যবাহী ক্লাব বিতর্কিতদের দখল করিয়ে দিতে সহযোগিতার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক কমিটির সদস্য, সাংস্কৃতি ব্যক্তিত্ব ও সুধীজনেরা। তবে তৌহিদুর রহমান জানিয়েছেন কমিটির অনুমোদন করিয়ে নিতে তাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। জানা গেছে, গত ২১ সেপ্টম্বর গভীর রাতে এই কমিটির সভাপতি ইমদা তার দলবল নিয়ে প্রভাতী সংঘ দখল করে ক্লাবটিতে রাজনৈতিক নেতাদের ছবি সাটিয়ে দেয়। পরের দিন প্রভাতি সংঘ সদস্যদের অভিযোগে ২২ সেপ্টেম্বর প্রথম আলোসহ দেশের বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৪ মামলার আসামি ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে। কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৪ টি মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। অভিযানে এসআই শেখ আবু হাসান অংশ নেন। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের ক্ষমতাকালে রাজনৈতিক হাতিয়ার হিসাবে…