চৌগাছা সংবাদদাতা চৌগাছা উপজেলায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে আশ্বাস প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিরাপদে বিদেশ গমনের প্রক্রিয়া, মানব পাচার প্রতিরোধে করণীয়সহ মানব পাচারের শিকার সারভাইভারদের সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রশিক্ষক দিপঙ্কর মন্ডল এবং মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ব কর্তব্যসহ রূপান্তর ও আশ্বাস প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, যুব…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় নারী ও শিশুর নির্যাতন বন্ধের দাবি, সমতা-নায্যতা, ন্যায়বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা নাগরিক প্লাটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, স্বদেশ এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক স্বপন পান্ডে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ডা. মনসুর আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্বপনশীল, সংবাদকর্মী নাজমুল আলম…
শ্যামনগর সংবাদদাতা বৃহস্পতিবার বেলা ১টায় ওয়াইল্ড টিম সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে দুই দিনব্যাপি বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বনজীবীদের উদ্দেশ্যে বলেন সুন্দরবনের সকল সম্পদ সংগ্রহ করতে হবে নিয়ম মেনে। মুন্সিগঞ্জ লিডার্স কেএমসি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনীতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন। মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির ওসি ফরেস্টার নির্মল মন্ডলের সভাপতিত্বে ও ওয়াইল্ড টিম সাতক্ষীরা রেঞ্জের ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জিত কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ ১৫ মাসে ৩৫টি দুর্ঘটনা শহরের সৌন্দর্য নষ্ট বুধবার সকালে শহরের ঘোপ বেলতলা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই খুঁটিতে থাকা তারের কুণ্ডলীতে দাউ দাউ আগুন জ্বলতে শুরু করে। আতংক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকদিন আগে শহরের পাইপপট্টিতে একটা বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। সেদিনও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। শুধু বেলতলা কিংবা পাইপপট্টির অগ্নিকাণ্ড নয় গত ১৫ মাসে যশোর শহরে এমন ৩৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা বলছেন, যশোর শহরের সড়ক ও বাজারের বৈদ্যুতিক খুঁটিগুলোতে ইচ্ছামত তারের লাইন টানায় শহরের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে মোবাইল কিনে দেয়ার প্রলোভনের ভিক্ষুকের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার কোতোয়ালী মডেল থানায় এই মামলা হয়। মামলার আসামি চুড়ামনকাটির উত্তরপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান পলাতক রয়েছে। স্থানীয়রা জানান, ভিক্ষাবৃত্তি করে ১১ বছরের মেয়েকে নিয়ে চুড়ামনকাটিতে বসবাস করেন এক নারী। তিনি ভিক্ষার জন্য সারাদিন বাইরে থাকেন। এই সুযোগে এলাকার আব্দুর রহমান তাদের বাসায় যাতায়াত করতেন। একটি মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলে আবদুর রহমান তাকে কয়েকদিন ধরে নিয়মিত খারাপ কাজ করে আসছে। সর্বশেষ গত ১৫ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শিশুটির বাড়িতে আবদুর রহমান যায়। বাড়ির সামনে একটি বন্ধ…
বাংলার ভোর প্রতিবেদক ভোকেশনাল ও পলিটেকনিক শিক্ষার্থীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির প্রতিবাদে যশোর পলিটেকনিক ইন্সটিটিউিটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপি চলা এই বিক্ষোভে শিক্ষার্থীরা দাবি করেন, চার বছর ডিপ্লোমা শেষ করার পর তারা চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের একই গ্রেড দেয়া হলে তা অন্যায় হবে। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। বিক্ষোভরত শিক্ষার্থীরা হাইকোর্টের আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিক্ষোভের নেতৃত্ব দেন, যশোর পলিটেকনিকের শিক্ষার্থী তানভীর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। সভায় জেলা প্রশাসক জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে। যশোরে যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে, সে বিষয়ে কড়াকড়ি ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, পরীক্ষার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে প্রশ্নপত্র গ্রহণের সময় ভুল করে অন্য বিষয়ের প্রশ্ন নেয়ার ঘটনা ঘটে। এসব সমস্যা রোধে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি…
বাংলার ভোর প্রতিবেদক জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ যশোরের উদ্যোগে মাহে রমজানের গান, তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর ও সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক শামছুজ্জামান। জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা গাজী মুকিতুল হক, যশোর সাংস্কৃতিক সংসদের পরিচালক অধ্যাপক তরিকুল ইসলাম, তরঙ্গ শিল্পী গোষ্ঠীর পরিচালক মোস্তাফিজুর রহমান, কবি সোহরাব হোসেন, কবি ও গীতিকার আবেদ হোসাইন, কবি মনির আল মুছান্না, মাওলানা তৌহিদুর রহমান প্রমুখ। রোজার গান পরিবেশন করেন তরঙ্গ শিল্পীগোষ্ঠী ও জীবনতরী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পঞ্চম শ্রেণি পড়ুয়া কিশোরের বিরুদ্ধে চার বছর বসয়ী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে তুলকালাম ঘটেছে। বুধবার বিকেলে অভিযুক্ত শিশুকে হেফাজতে নেয় কোতয়ালি থানা পুলিশ। এ সময় অভিযুক্তকে কয়েক দফায় ছিনিয়ে নেয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে থানার এক কনস্টেবল হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত শিশুকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন কন্যাশিশুর পিতা। ভুক্তভোগী ও অভিযুক্ত শহরের সার্কিট হাউসপাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেছেন, তিনি, তার স্ত্রী ও ছেলে কাজে বাইরে ছিলেন। দুপুরের খাবার খেতে তিনি বাড়ি এসে দেখেন তাদের প্রতিবেশীর পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে তার মেয়ের পরিধেয়…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি যশোর জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য নুরুজ্জামান, সভাপতি মোম জুয়েল, সম্পাদক মাজিদুল ইসলাম, ইউসুফ আলী, হাবিবুর রহমান, আকরাম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এআই এন্ড ইটি প্রকল্পের প্রশিক্ষিত টেকনিশিয়ানরা দেশের গবাদি পশুর জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের নিরলস প্রচেষ্টায় দেশে দুধ ও মাংস উৎপাদনে বিপ্লব ঘটেছে। এক সময় এক লিটার দুধ উৎপাদনকারী গাভী এখন ১০ থেকে ২০ লিটার পর্যন্ত দুধ উৎপাদনে সক্ষম হচ্ছে। একইভাবে অতীতে ১০০ কেজি মাংস উৎপাদন সম্ভব হলেও…