Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কুটি হত্যায় জড়িত যুবমহিলা লীগ নেত্রীর শাস্তি দাবি

যশোরে সংবাদ সম্মেলন
banglarbhoreBy banglarbhoreMay 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সিরাজুল ইসলাম কুটি হত্যা মামলায় অভিযুক্ত যুবমহিলা লীগ নেত্রী মাসুরা বেগম হাসির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই মফিজুল ইসলাম ইমন।

সংবাদ সম্মেলনে ইমন জানান, তার ভাই সিরাজুল ইসলাম কুটির ছেলে মেহেদী হাসানকে বিদেশে পাঠানোর জন্য হাসির সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি হয়। গত বছরের ৭ জুলাই হাসিকে নগদ ১২ লাখ টাকা দেয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ না হওয়ায় মতবিরোধ দেখা দেয়। পরবর্তীতে চলতি বছরের ২৯ মার্চ তারিখে অবশিষ্ট ৩ লাখ টাকা এবং পাসপোর্ট দিতে সিরাজুল ইসলাম কুটি ও মফিজুল ইসলাম ইমন হাসির বাহাদুরপুরের বাড়িতে যান।

টাকা দেয়ার পর তার ভাই সিরাজুল ইসলাম কুটি দ্রুত কাজ সম্পন্ন করার কথা বললে হাসি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পূর্বপরিকল্পিতভাবে হাসির নির্দেশে মনিকা খাতুন সিরাজুল ইসলাম কুটির অন্ডকোষ চেপে ধরে এবং হাসি চাকু দিয়ে তার দু’চোখে আঘাত করেন।

অন্যান্য আসামিরা শাবল ও লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। ইমন বাধা দিতে গেলে রেজাউল ইসলাম রেজা ও মনিরুল ইসলাম তাকে মারধর করে। প্রায় দুই ঘণ্টা ধরে এই তাণ্ডব চলে বলে তিনি জানান।

স্থানীয়দের সহায়তায় সিরাজুল ইসলাম কুটি ও ইমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ২৯ মার্চ সন্ধ্যায় তিনি মারা যান।

ইমন আরও জানান, এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তবে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেয়ার জন্য তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মাসুরা বেগম হাসির ফাঁসি ও হত্যাকাণ্ডে জড়িত সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম কুটির পরিবারের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.