Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাংবাদিক নেতা সৈয়দ শাহাবুদ্দিন আলম আর নেই

banglarbhoreBy banglarbhoreMay 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক


যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক সত্যপাঠ’ পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাংবাদিক নেতা সৈয়দ শাহাবুদ্দিন আলম আর নেই। বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা এবং নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।


শাহাবুদ্দিন আলম প্রেস ক্লাব যশোর, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৪ এপ্রিল তাঁর পিতা বিশিষ্ট আইনজীবী সৈয়দ আমীর আলি তাঁর তিনপুত্র সৈয়দ নুরুল ইসলাম বকুল, সৈয়দ আজিজুল হক মুকুল ও সৈয়দ শফিকুর রহমান জাহাঙ্গীরসহ পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন।


মৃত্যুর পর তার মরদেহ শহরের পোস্ট অফিস পাড়াস্থ ভাড়া বাড়িতে নিয়ে যান স্বজনেরা। এদিকে তার মৃত্যুর খবর শোনার পরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তার বাড়িতে ছুটে যান সহকর্মী, সুহৃদ, নিকট স্বজনসহ রাজনীতিক, সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ। প্রেসক্লাব যশোরের প্রয়াত সদস্য শাহাবুদ্দিন আলমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাব ক্যাম্পাসে আনা হবে।

এরপর বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোড়ে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। প্রিয় আলম ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, শোক প্রকাশ করেছে দৈনিক বাংলার ভোরের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতিসহ বাংলার ভোর পরিবার। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেছেন। একই সাথে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া শোক জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ নেতৃবৃন্দ। শোক জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।  

সৈয়দ শাহাবুদ্দিন আলম
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.