Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নামজারিতে বাড়তি টাকা নেন নায়েব, দুদকের অভিযানে সত্যতা

মনিরামপুরের নেহালপুর ভূমি অফিস
banglarbhoreBy banglarbhoreMay 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন ভূমি দপ্তরের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) বিষ্ণুপদ বিশ্বাসের বিরুদ্ধে জমির নামজারিতে সরকারি খরচের চেয়ে বাড়তি টাকা নিয়ে সেবার নামে গ্রাহক হয়রানির অভিযোগ বহু পুরোনো। তাঁর বিরুদ্ধে গ্রাহকদের আনা অভিযোগের সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নেহালপুর ভূমি দপ্তরে সরেজমিন অভিযান চালিয়েছে দুদক যশোর কার্যালয়ের তিন সদস্যর একটি দল। দুদকের যশোর দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে চলে এই অভিযান।

অভিযান শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন, দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন। তিনি বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ বুধবার আমরা আকস্মিক নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়েছি। অভিযান চলাকালে স্থানীয় আব্দুল খালেক নামে এক সেবাগ্রহীতা অভিযোগ করেন, নায়েব বিষ্ণুপদ তার কাছ থেকে নামজারির নাম করে কয়েক মাস আগে চার হাজার টাকা নিয়েছে। নায়েব এখনো তার কাজটা করে দেয়নি। অভিযোগকারী নায়েব বিষ্ণুপদর সামনে আমাদের লিখিত দিয়েছেন।

আল-আমিন বলেন, আমরা অভিযানে ভূমি অফিসে অনেক সেবাগ্রহীতার সাথে কথা বলেছি। তারা অভিযোগ করেছেন, নেহালপুর ভূমি অফিসে সেবা নিতে এসে গ্রাহক হয়রানির শিকার হচ্ছেন। এই দপ্তরে জমির কাগজপত্র দেখাতে গেলে টাকা দিতে হয়। নামজারিতে নায়েব বাড়তি টাকা নিয়ে কাজ না করে দিয়ে গ্রাহক হয়রানি করছে।
আল আমিন বলেন, আমরা উপস্থিত কাউকে সাজার আওতায় আনিনি। আমরা নায়েব বিষ্ণুপদর বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো ঢাকা হেড অফিসে লিখিত আকারে জানাব।
জানা গেছে, নামজারির জন্য জমির মালিকপক্ষ এসিল্যাণ্ড বরাবর আবেদন করার পর এক হাজার ১০০ টাকা সরকারি খরচ বিকাশে জমা দিয়ে গ্রাহক জমির নামজারি করাতে পারবেন। এইক্ষেত্রে এসিল্যাণ্ডের চাহিদা মাফিক নায়েব একটি প্রতিবেদন দাখিল করবেন। নায়েব সরাসরি নামজারির আবেদনের জন্য কোন দায়িত্ব বা টাকা হাতে নিতে পারবেন না।
অভিযোগ রয়েছে, নেহালপুর ইউনিয়ন ভূমি দপ্তরের নায়েব বিষ্ণুপদ সেবাগ্রহীতাকে এসিল্যাণ্ডের দপ্তরে না পাঠিয়ে নিজেই নামজারি করে দেয়ার কথা বলে দলিলপ্রতি চার থেকে পাঁচ হাজার টাকা নেন। এছাড়া বাড়তি টাকা নিয়ে গ্রাহককে কাজ করে না দিয়ে মাসের পর মাস হয়রানির অভিযোগও রয়েছে এই নায়েবের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে নেহালপুর ভূমি অফিসের নায়েব বিষ্ণুপদ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে দুদকের তদন্ত হয়েছে। আমি কারও কাছ থেকে নামজারির কথা বলে বাড়তি টাকা নিইনা। আমার দপ্তরে কোন ঘুষের কাজ চলে না।

মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, দুদকের নিয়মিত কাজের অংশ হিসেবে একটি প্রতিনিধি দল আজ নেহালপুর ভূমি অফিসে এসেছেন। তারা আমাকে জানিয়েছেন, সেখানে ৩-৪ জন বাইরের লোক কাজ করে। আমি এই বিষয়ে ব্যবস্থা নেব।

এক প্রশ্নের জবাবে এসিল্যাণ্ড বলেন, জমির নামজারিতে টাকা বেশি নেয়ার বিষয়ে দুদকের প্রতিনিধি দল আমাকে কিছু জানায়নি। তারা দাখিলা সংক্রান্ত কিছু বিষয়ে তদন্ত করেছে বলে আমাকে জানিয়েছে।

দুদকের অভিযানে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.