Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুটি মামলায় খালাস পেলেন অমিত, সাবুসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী

banglarbhoreBy banglarbhoreMay 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস পেয়েছেন। বৃহস্পতিবার পৃথক দুইটি আদালত নাশকতার পৃথক দুইটি মামলায় এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

২০১৪  সালের পহেলা অক্টোবর হযরত মোহাম্মদ (সা:) নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনার প্রতিবাদে আওয়ামী লীগের তৎকালীন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রেসক্লাবে যশোরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। একই সাথে বিএনপি নেতা সাবুসহ আটজনকে আটক করা হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত, সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মুনীর আহমেদ সিদ্দিকি বাচ্চু, আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুুকুল, জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের শীর্ষ নেতা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৭৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে।

আদালত সূত্র জানায়, ওই মামলাটি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে বিচারধাধীন ছিল। কিন্তু দীর্ঘদিন স্বাক্ষীদের হাজির হওয়ার নির্দেশনা দিলেও তারা আসেন নি। আদালতের কাছে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় রাষ্ট্রপক্ষ। ফলে বৃহস্পতিবার এ মামলা থেকে সকল আসামিকে অব্যাহিত দেন বিচারক এসএম আশিকুর রহমান। এছাড়া ঝিকরগাছার পৃথক আরেকটি মামলায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ২১৫ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে পৃথক আরেকটি আদালত। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ নভেম্বর ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার অভিযোগে ঝিকরগাছা থানার তৎকালীন এসআই সৈয়দ কামরুজ্জামান বাদী হয়ে ২১৫ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে এসআই মোস্তাফিজুর রহমান ২১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতে বিচারাধীন ছিল। বৃহস্পতিবার এ মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিলো। কিন্তু আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আদালতে দৃষ্টিতে প্রমাণিত না হওয়ায় সকল আসামিকে এ মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ আদেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, আবু সাইদ, মাস্টার মো. মনিরুজ্জামান, আশরাফুল, অধ্যাপক আনোয়ার হোসেন, মাওলানা লুৎফর রহমান, আসাদুজ্জামান, মো. আজিজ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.