বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার নিজস্ব অর্থায়নে মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) টাওয়ার লাইট স্থাপন ও মুজিব সড়কের রোড ডিভাইডারে অত্যাধুনিক ডিজাইনের দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন ও প্রজ্জ্বলন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের টাউন হল মাঠে ও মুজিব সড়কে পৃথক আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ আলোকবাতির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, ইনস্টিউট যশোরের সম্পাদক আবুল কালাম আজাদ লিটু, বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, সহকারী নির্বাহী…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সহকারী সেক্রেটারি আধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, সমাজে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠা জন্য কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জন্য জামায়াত তার জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলেছে। তিনি বলেন রমজান থেকে তাকওয়া শিক্ষা নিয়ে থাকি। তবে এ বছর রমজান মাসেও দেশে খুন-ধর্ষণ হচ্ছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে। বৃহস্পতিবার বিকেলে শহরের প্রাচ্যসংঘের ওবায়দুল বারি অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার সভাপতি খন্দকার…
বাংলার ভোর প্রতিবেদক ঈদকে সামনে রেখে যশোর মুজিব সড়কের ফুটপাতে জমে উঠেছে কেনাবেচা। স্বল্প আয়ের মানুষের জন্য এখানে টি-শার্ট, শার্ট, পাজামা ও বাচ্চাদের নতুন পোশাকসহ নানা পণ্য বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে। মাত্র ৩০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই সব পোশাক। যা সাধারণ ক্রেতাদের বেশ আকর্ষণ করছে। বৃহস্পতিবার ফুটপাতের এই দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বাড়তে শুরু করছে ক্রেতাদের ভিড়। পরিবারের জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষেরা। শহর ও শহরতলী থেকে আসা ক্রেতাদের আনাগোনা বেশি ফুটপাতের এই দোকানগুলোতে। ফুটপাতের অস্থায়ী দোকান জনপ্রিয় পোশাকের…
চৌগাছা সংবাদদাতা চলমান অপারেশন ডেভিল হান্টের মাঝেও চৌগাছায় বেড়েছে হত্যা, চুরি ও ধর্ষণের মত ঘটনা। দেড় মাস পার হলেও উপজেলায় উল্লেখ করার মত কোনো ডেভিলকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি পতিত আওয়ামী সরকারের আমলে মিটিং-মিছিলে শোডাউনে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। এ অবস্থায় মানুষের মধ্যে অতঙ্ক বেড়েছে। বিশেষাজ্ঞরা মনে করছেন, এ অবস্থায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কঠোর হওয়ার বিকল্প নেই। দলমত নির্বিশেষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা না গেলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা তাদের। উপজেলায় সম্প্রতি ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ। ১৬ মার্চ শিশু ধর্ষণ…
# চারটি ফ্ল্যাট, দুটি বাড়ি, ৬০টি দোকানসহ ৭৯ বিঘা জমি জব্দ # রণজিতের ২৫টি ও স্ত্রীর ২১টি, রাজীবের ৫৩টি ও স্ত্রীর ২০টি, সজীবের ১২টি ও তার স্ত্রীর ৬টি ব্যাংক হিসাব ফ্রিজ বাংলার ভোর প্রতিবেদক দুর্নীতির অভিযোগ থাকায় যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, তার স্ত্রী নিয়তি রানি রায়, দুই ছেলে রাজীব কুমার রায় এবং সজিব কুমার রায়ের স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। ক্রোকের তালিকায় চারটি ফ্ল্যাট, দুটি বাড়ি, ৬০টি দোকানসহ ৭৯ দশমিক ৬২ বিঘা জমি রয়েছে। একই সাথে ১৩৭টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, আগে মানুষ জানত না কৃষি বিপণন বিভাগের কাজ কি। এখন সবাই জানে। বাজারে বিকল্প ব্যবস্থা থাকলে সিণ্ডিকেট থাকবে না। কৃষি বিপণন বিভাগ এই বিকল্পের ব্যবস্থা করে। আমাদের স্থানীয় পণ্যের উৎপাদন ও নায্যমূল্য নিশ্চিত করতে হবে। কৃষকরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্থ না হয়। প্রত্যেক প্রজেক্টের আউট প্লান থাকতে হবে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি বিপণন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী…
বাংলার ভোর প্রতিবেদক গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং সারাদেশে নারী ও শিশু ধর্ষণ হত্যার বিচার, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও রেশনিং চালু, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা ঈদ বোনাস পরিশোধ এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে যশোর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখা শহরে মিছিল বের করে। দলের জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা সম্পাদক তসলিম উর রহমান, জিল্লুর রহমান ভিটু প্রমুখ।
বেনাপোল সংবাদদাতা বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে তিন লাখ এক হাজার আটশত চল্লিশ টাকা মূল্যের বিভিন্ন প্রাকর চকলেট, জিরা, চোখচকলেট, সনপাপড়ি, মুভ মলম এবং কসমেটিক্স সামগ্রি আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপর ১ টায় ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে এ অভিযান পরিচালনা করেন, টাস্কফোর্সে সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অপস্ অফিসার মাসুদ রানা, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত মেহেদী সেতু এবং পোর্ট থানা পুলিশের এসআই মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অভিযানকালে সাদীপুর মার্কেটের ছয়টি দোকানে থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনা চার কৌটা চোখ চকলেট, ১০…
বাংলার ভোর প্রতিবেদক ইয়েমেন ও ফিলিস্তিনে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দালাল দোসরদের নেতৃত্বে হামলার প্রতিবাদে যশোরে প্রতিবাদ সভা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শহরের রেল রোড ফুড গোডাউনের সামনে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সভা হয়। সভায় বক্তব্য রাখেন সুমাইয়া শিকদার ইলা, সামিয়া বিশ্বাস, নাহিদা সুলতানা সেতু, সুরাইয়া সিকদার এশা প্রমুখ। বক্তারা সাম্রাজ্যবাদী যুদ্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সংখ্যালঘুসহ সর্বস্তরের জনগণের বিপ্লবই শুধু জাতিসমূহকে সাম্রাজ্যবাদ ও আঞ্চলিক সম্প্রসারণবাদ থেকে মুক্তি দিতে পারে। একইসাথে তারা সর্বস্তরের জনগণকে এই সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধ এবং আগ্রাসনের বিরোধিতা ও প্রতিবাদ করার জন্য আহ্বান জানায়।
কালিগঞ্জ সংবাদদাতা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ঠিক কবে, কখন নির্বাচন হবে তা নিয়ে ধোয়াশা থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা-৪ (সংসদীয় আসন-১০৮) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংসদীয় আসনটির সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের নির্বাচনী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাস্টার সফিকুল আলম। সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জামায়াতে…