Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সবার দৃষ্টিভঙ্গী পরিবর্তন করে এক সাথে কাজ করতে হবে : জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreMay 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাঘারপাড়া সংবাদদাতা

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, দুর্নীতি কখনও একক ব্যাক্তি দিয়ে হয় না। দুর্নীতি হয় সমাঝোতার মাধ্যমে। আমাদের আগেকার চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নয়ন কাজের ঠিকাদার যতক্ষণ মনে না করবেন এ কাজটি আমার, এ কাজের মাধ্যমে আমার পরিবার, আমার এলাকার মানুষ উপকৃত হবে, ততক্ষণ সে কাজটির মান ভাল হবে না। ঠিক একই রকমভাবে এলাকার দায়িত্বশীলদের কাজটি বুঝে নিতে হবে। কোন অন্যায়ের সাথে আপোস করলে হবে না। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বরতে হবে।

ভালো আর মন্দ এক সাথে চলতে পারে না। বৃহস্পতিবার বাঘারপাড়ায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাঘারপাড়া উপজেলা প্রাশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক আরো বলেন, শুধুমাত্র একজন ব্যক্তির লোভের কারণে গোটা এলাকার উন্নয়ন কাজ ব্যাহত হয়। বঞ্চিত হয় সেই এলাকার মানুষ।

এখন থেকে আমাদের ওই লোভি ব্যক্তিদের বিপক্ষে দাড়াতে হবে। প্রতিবাদ করতে শিখতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করে সকলে এক সাথে কাজ করতে হবে। বক্তব্যের মাঝে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন এখন থেকে প্রতিটি উন্নয়ন কাজের স্থলে সাইনবোর্ড থাকতে হবে।

যা দেখে মানষ বুঝতে পারে কি কাজ হচ্ছে, কত টাকার কাজ হচ্ছে। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। উপজেরা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী ও মসিয়ুর রহমান, সাবেক মেয়র আব্দুল হাই মনা, জামায়াতের উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম ও পৌর আমীর আমানউল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.