Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গৃহবধূর জমি দখল চেষ্টার অভিযোগ

সংবাদ সম্মেলন
banglarbhoreBy banglarbhoreমে ২২, ২০২৫No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
যশোরে গৃহবধূর জমি দখল চেষ্টার অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর কারিগরপাড়ায় রেহেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া ৯ শতক জমি জোরপূর্বক দখল চেষ্টা করেছে প্রভাবশালী চক্র। তাদের প্রাণনাশের হুমকি, মারধরে জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী।

সংবাদ সম্মেলনে রেহেনা বেগম জানান, সদর উপজেলার নরেন্দ্রপুর মৌজায় ৯ শতক জমির তিনি বৈধ মালিক। এই জমি তার নামে নামপত্তন করা হয়েছে। খাজনাও নিয়মিত পরিশোধ করেছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী সাত্তার খন্দকার, আব্দুল হাই খন্দকার, ফসিয়ার , ওলিয়ার, মাছুদ, মাফুজসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন ভূমিদস্যু লোক দীর্ঘদিন ধরে তার জমি দখলের পাঁয়তারা করছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। চলমান মামলায় আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

আসামিরা আদালতের নির্দেশ অমান্য করে এবং একাধিকবার স্থানীয় সালিশ বিচারও মানতে অস্বীকার করে। সর্বশেষ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে আসামিরা লাঠিসোটা নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে এবং গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় কয়েক শতক জমি দখল করে ঘরের পিলার তৈরির কাজ শুরু করে। রেহেনা বেগম ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে আসামিরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তারা মারপিটের চেষ্টা করে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
রেহেনা বেগম আরও বলেন, আসামিদের কার্যকলাপের কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছি। সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.