Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপকূলে লবণ পানির আগ্রাসন থেকে প্রাণ-প্রকৃতি বাঁচাতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreMay 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা

২২ মে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস। দিবসটি পালনে এবছরও সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে সাতক্ষীরার শ্যামনগরে ‘প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে।

সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সবুজ সংহতির সদস্য বনজীবী নারী শেফালী বিবি। এতে স্থানীয় যুব, পেশাজীবী, সাংবাদিক ও উন্নয়ন কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

মানবন্ধনে উপকূলীয় এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয়দের ভূমিকা ও কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে তা প্রদর্শন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান ও আবু সাঈদ, সবুজ সংহতির দেলোয়ারা বেগম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সবুজ বিল্লা, জেলে নারী কোহিনুর বেগম, বনজীবী নারী শেফালি বেগম। বক্তারা বলেন প্রকৃতির প্রতিটি প্রাণ সুরক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। জীবন ধারার পরিবর্তন আনতে হবে।

আমরা মানুষ বিভিন্নভাবে প্রাণীকূলের উপর নির্ভরশীল। আর সেই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে সকল শ্রেণী পেশা ও প্রাণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। পাশাপাশি অংশগ্রহনকারীরা প্রাণবৈচিত্র্য সুরক্ষার জন্য প্লাকার্ড প্রদর্শনীর মাধ্যমে ‘লবণ পানির আগ্রাসন থেকে উপকূলের প্রাণ ও প্রকৃতি বাঁচাও, উপকূলীয় এলাকায় লবণ পানির উত্তোলন বন্ধ করতে হবে, প্রাকৃতিক জলাশয় উন্মুক্ত করতে হবে, আলাদা জোনিং সিস্টেম চালু করতে হবে, কৃষিকে বাঁচাতে সেচ উপযোগী মিষ্টি পানির ব্যবস্থা করতে হবে, ব্যাঙ বাঁচাই প্রকৃতি বাঁচাই, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ রক্ষার্থে বনায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে, বৃক্ষ নিধন বন্ধ করতে হবে, প্রাণবৈচিত্র্য রক্ষায় জনপরিকল্পনা চাই, বাঁচার জন্য বন চাই- সুন্দরবন নিধন নয়, অবাধে কীটপতঙ্গ ধ্বংশ বন্ধ করতে হবে, প্রকৃতির লাঙল কেঁচোকে রক্ষা করতে হবে, রাসায়নিক কীটনাশক বন্ধ করি, উপকূলীয় বীজ বৈচিত্র্য রক্ষায় উপকুলীয় বীজ ব্যাংক, কৃষিপ্রতিবেশ বিদ্যা চর্চার ব্যবহার ও সম্প্রসারণ’ স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.