Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কাচ্চি ভাই ও অনন্যা ঘোষ ডেয়ারির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarbhoreBy banglarbhoreMay 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিশুদ্ধ খাদ্য আদালতের মামলায় যশোরে দুটি খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ভাই ও অনন্যা ঘোষ ডেয়ারির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে এই আদেশ দেন আদালত। যশোরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ দিন ‘কাচ্চি ভাই’য়ের মালিক সোহেল সিরাজ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র মালিক মিহির ঘোষের আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকলেও তারা হাজির হননি।

তবে, মামলার অপর আসামি জনি কাবাবের মালিক জয়নুল হক জনি এদিন আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন। আদালত জনির জামিন মঞ্জুর করেন। আগামী ১৬ জুন জনির মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

অন্যদিকে, কাচ্চি ভাইয়ের মামলাটি আগামী ৩ জুন ও অনন্যার মামলাটি ৪ জুন দিন ধার্য করে দুই প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতারের আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল।

গত ৭ মে যশোর শহরের তিনটি খাবার প্রতিষ্ঠান কাচ্চি ভাই, জনি কাবাব ও অনন্যা ঘোষ ডেয়ারিতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ এবং সরবরাহের প্রমাণ মেলে। রান্নাঘরের নোংরা পরিবেশ, স্যানিটেশনের অভাব ও খাদ্যমান লঙ্ঘনের কারণে ওইদিন তিনটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম। ওই তিন মামলার বৃহস্পতিবার ধার্য তারিখে পৃথক এ আদেশ দেওয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.