Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশের প্রথিতযশা সাড়ে চারশ’ সার্জারি চিকিৎসকের মিলনমেলা 

যশোরে দুই দিনব্যাপি বৈজ্ঞানিক সেমিনার শুরু
banglarbhoreBy banglarbhoreমে ২২, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
দেশের প্রথিতযশা সাড়ে চারশ’ সার্জারি চিকিৎসকের মিলনমেলা 
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যশোরে দুই দিনব্যাপি বৈজ্ঞানিক সেমিনার শুরু হয়েছে। বৃহস্পতিবার যশোর আইটি পার্কের মিলনায়তনে দেশের প্রথিতযশা সাড়ে চারশ’ সার্জারি চিকিৎসকদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে সোসাইটি অব সার্জন বাংলাদেশ যশোর জোন।

সেমিনারে সার্জারির বিভিন্ন ঝুঁকির কারণগুলো নিয়ে আলোচনা করা হয়। চিকিৎসায় সার্জারির ভূমিকা এবং সার্জনদের বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের কীভাবে আরও যুগোপযোগী সেবা দেয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেন প্রথিতযশা সার্জারিয়ানরা। এ ধরনের সেমিনারে সার্জারি চিকিৎসকদের সঠিকভাবে সার্জারি করতে এবং রোগীদের সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তরুণ চিকিৎসকেরাও। প্রথমবারের মতো হওয়া সেমিনারে নবীন প্রবীণ চিকিৎসকের মিলনমেলায় পরিণত হয়।

দুইদিনব্যাপি সেমিনারে চারটি সেশনে ২০টি বিষয় ভিত্তিক সার্জারির উপর আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ফিরোজ কাদীর। সোসাইটি অব সার্জন বাংলাদেশ যশোর জোনের সভাপতি প্রফেসর ডা. এন কে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোসাইটি অব সার্জন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. রফিকেস সালেহীন, সাবেক সভাপতি প্রফেসর মাহমুদ হাসান আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সৈয়দ মাহবুবুল আলম, সংগঠনটির সহসভাপতি প্রফেসর এ এম এস এম শরিফুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আহমেদ সামি আল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. আবু সায়েম, বৈজ্ঞানিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির যশোর জোনের সাধারণ সম্পাদক ডা. শরিফুল আলম খান। আজ শুক্রবার এই সেনিমারের সমাপ্ত হবে।

সোসাইটি অব সার্জন বাংলাদেশ যশোর জোনের সাধারণ সম্পাদক ডা. শরিফুল আলম খান জানান, ‘সারাদেশের প্রতিযশা সার্জনরা এসেছেন সেমিনারে। নতুন প্রবীণ সার্জনদের মিলনমেলাতে পরিণত হয়েছে। চারটা সেশনে জেনারেল, ল্যাপারোস্কোপিকসহ ২০ বিষয় ভিত্তিক সার্জনের উপর আলোকপাত করা হয়।

দেশের প্রথিতযশা সার্জারিয়ানরা তাদের অভিজ্ঞতা শেয়ারের মধ্যে দিয়ে সার্জারি চিকিৎসকেরা তাদের চিকিৎসা মেধা আরো উন্নতি সমৃদ্ধ হচ্ছে। আশা করছি, দেশের প্রথমবারের মতো হওয়া সেমিনারের মধ্যে দিয়ে চিকিৎসকেরা সাধারণ মানুষকে সেবা প্রদানে আরোও সহায়ক ভূমিকা পালন করবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.