Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভূমি মেলা উদ্বোধন : বুথেই মিলছে সেবা ও পরামর্শ

banglarbhoreBy banglarbhoreমে ২৫, ২০২৫No Comments১৭ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ভূমি মেলা উদ্বোধন : বুথেই মিলছে সেবা ও পরামর্শ
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ স্লোগানকে সামনে রেখে যশোরে এক বর্ণাঢ্য র‌্যালিতে তিন দিনব্যাপি ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা ও তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমি সংক্রান্ত সেবা নিতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বুথের দায়িত্বে থাকা ব্যক্তিরা সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন। তাদের নানা ধরনের প্রশ্ন ও সমস্যার সমাধান করছেন। এই মেলার মাধ্যমে সচেতন হয়ে সহজেই বাড়ি বসে নিজের কাজ নিজে করতে পারবেন সাধারণ মানুষ। এখানে দুটি বুথ তৈরি করা হয়েছে। বুথ দুটিতে ভূমি উন্নয়ন কর, নামজারির আবেদন, দলিল, খাজনা, রেকর্ড অবমুক্তকরণসহ জমি সংক্রান্ত সব তথ্য ও সেবা দেয়া হচ্ছে।

ভূমি মেলায় সেবা নিতে আসা আবরপুর ইউনিয়নের মশিয়ার রহমান বলেন, মেলায় এসেছিলাম ভূমি উন্নয়ন কর দিতে। নিজের কর নিজে দিতে পেরেছি। এছাড়া মেলায় এসে অনেক তথ্য জানতে পেরেছি। এই তথ্যগুলো জানার কারণে নিজে সচেতন হতে পারবো অন্যকেও বিপদের হাত থেকে পরামর্শ দিয়ে উপকার করতে পারবো।

চাঁচড়া ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, আমি খাজনা সংক্রান্ত সেবা নিচ্ছি। খাজনা দিতে পারছিলাম না। এখানে এসে আবেদন করে নিজস্ব আইডি তৈরি করেছি। এখন নিজের খাজনা নিজে দিতে পারবো। অনলাইনে এই প্রথম সেবা নিচ্ছি। এর আগে উপজেলায় আবেদন করেছিলাম। দেড় বছর ঘুরেছি খাজনা দিতে পারিনি।

বুথের দায়িত্বে থাকা রেভিনিউ শাখার অফিস সহকারী হাদিউজ্জামান হাদি বলেন, কালেক্টরেট ভবন চত্বরে দুটি বুথে সাধারণ মানুষকে সেবা দেয়া হচ্ছে। আগামী দুই দিনও এই কার্যক্রম চলবে। দুটি বুথ মিলে প্রথম দিন প্রায় শতাধিক মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ দেয়া হয়েছে। জেলার প্রত্যেক উপজেলায় এই ভূমি মেলার আয়োজন করা হয়েছে।

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি দিবস উপলক্ষ্যে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভূমি মেলা থেকে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

যশোরে ভূমি মেলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.