Author: banglarbhore

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি- শেখ মুজিবের ভাষন প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে একজনকে আহত ও মাইক ভাংচুর করেছে। বুধবার সকাল ৯ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মাইকে শেখ মুজিবের ভাষন চলাকালে এ ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধায়ক সাগর হোসেন নামে ১জন আহত ও মাইকের কিছু অংশ নিয়ে গেছে বিক্ষুব্দ ছাত্র-জনতা। কালীগঞ্জ শহরের দেশ মাইক এন্ড অডিও ্এ্যাড প্রতিষ্টানের স্বর্তাধিকারী ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। তিনি শুনেছেন, ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয়…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খোকন তরফদার (৫৫) উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মৃত বাহার আলী তরফদারের বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খোকন তরফদার বাড়ি থেকে তালেশ্বর বাজারে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read More

ঢাকা অফিস নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যারা চব্বিশের আন্দোলনকে অতি গুরুত্ব দিচ্ছে, তারা জানে না-একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল। ইতিহাস কখনোই একাত্তরের ধারেকাছেও চব্বিশকে ঠাঁই দেবে না। ২৬ মার্চ সকালে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘স্বাধীনতার ৫৪ বছরে রাজনীতি বনাম দুর্নীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধির জানা প্রয়োজন মুক্তিযুদ্ধ আর বৈষম্য বিরোধী আন্দোলন এক নয়। যারা মুক্তিযুদ্ধের মত বিশ্ব স্বীকৃত বিষয়কে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না। এ সময় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার প্রতুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬ টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সিভিল সার্জন, মাগুরা প্রেসক্লাব, জেলা আনসার ভিডিপি, জেলা ক্রীড়া অফিসসহ সকল সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান। সকাল ৯ টায় নোমানী ময়দানে এ দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা। জেলা প্রশাসক অহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা কুচকাওয়াজে সালাম বিনিময় করেন। কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, কারাগার, সরকারি কলেজ বিএনসিসি, সরকারি বালিকা বিদ্যালয় গালর্স গাইড দল, জেলা…

Read More

মাগুরা সংবাদদাতা  মাগুরা জেলা পরিবেশক সমিতির সদস্য জাকারিয়া রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা পরিবেশক সমিতি মাগুরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মনজুরুল আলম মুরাদ, সাধারণ সম্পাদক শরীফ শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শিমুল, কোষাধ্যক্ষ মোতাচ্ছের হোসেন, প্রচার সম্পাদক বিশ্বজিৎ চত্রুবতী, সদস্য বাবুল কুরি প্রমুখ। সমাবেশে বক্তারা ব্যবসায়ী জাকারিয়ার উপর হামলাকারী ও তিন লক্ষাধিক টাকা ছিনতাইয়ের সাথে জড়িত রুবেল মোল্যা, আলামিন মোল্যা, রেন্টু মোল্যা, নাসির মোল্যা ও মো: সাইফুলের দ্রুত আটক ও শাস্তির দাবি করেন। উল্লেখ্য, গত রোববার ব্যবসায়ী জাকারিয়া মনির এলপিজি পাম্পে গ্যাস কিনতে গেলে আসামিরা…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় র‌্যাবের বিশেষ অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ সবুজ হোসেন মুন্না (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব -৬ । বুধবার ভোর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামে থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ হোসেন মুন্না বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিনাজুলের বাড়িতে গাঁজা কেনা বেচার জন্য মজুদ করেছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজাসহ সবুজ হোসেন মুন্না নামের এক মাদক কারবারিকে আটক করে। এ বিষয়ে র‌্যাব-৬ কর্মকর্তা জানান উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বড়বাজারের এইচএমএম রোডে অবস্থিত লিবার্টি গ্যালারির শোরুমে জুতা কিনতে এসে এক দম্পতি মারপিটের শিকার হয়েছেন। এ সময় গৃহবধূকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। স্বামী ঠেকাতে আসলে কর্মচারীরা তাকে বেধড়ক মারপিট করে আহত করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টার পর। বিক্ষুব্ধ জনতা এ সময় লিবার্টি শোরুমে হামলা চালায়। ভাঙচুরের চেষ্টাও চালানো হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী সাগর জানান, তিনি তার স্ত্রী রত্নাকে নিয়ে জুতা কিনতে যান। এ সময় একটি জুতায় তার পা লাগে। এতে এক কর্মচারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ৪০ থেকে ৫০ জন কর্মচারী এসে তার…

Read More

# টাকা আদায় করতে পারছেনা ব্যাংক বাংলার ভোর প্রতিবেদক ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজারের বিরুদ্ধে কোন প্রকার মার্জিনের টাকা ছাড়া এলসি সুবিধা দেবার অভিযোগ উঠেছে। অথচ ব্যাংকটির প্রধান শাখা থেকে শতভাগ টাকা নিয়ে ৮০ কোটি টাকার এলসি খোলার অনুমতি দেয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তাকে শোকজ করা হয়েছে। অভিযোগে জানা গেছে, ইসলামী ব্যাংক যশোরের নওয়াপাড়া শাখা থেকে ইউনাইটেড কোল নামে একটি কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানকে ৮০ কোটি টাকার এলসি সুবিধা দেয়া হয়েছে। ব্যাংকের প্রধান শাখা থেকে শতভাগ মার্জিন নিয়ে ওই এলসি খোলার অনুমতি দেয়া হয়েছিল। এমনকি ওই প্রতিষ্ঠানে কয়লা দেশে আসার পরও কোন টাকা ছাড়া খালাসের অনুমতি দেয়া হয়। যা নিয়ে শিল্প…

Read More

ভিপি ইলিয়াস যশোরের ঝিকরগাছা পৌরসভার কাটাখাল নামক স্থানে “বঙ্গবন্ধু পার্ক” আজও স্বনামে বিকশিত হচ্ছে। দীর্ঘ আট মাস পরও এ নাম পরিবর্তন না হওয়ায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার বিকালে পৌর প্রশাসক নাভিদ সরোয়ার বলছেন, নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা নেয়া যায় আমি সেটাই নিচ্ছি। ঝিকরগাছা চৌগাছা সড়কের কাটাখাল নামক স্থানে দীর্ঘদিন ধরে “কাটাখাল পার্ক” নামে পরিচিত হয়ে আসছিল এই পার্ক। ২০১৮ সালে সিআরডিপি প্রকল্পের আওতায় এ জায়গাটিকে উন্নয়ন করা হয়। দুই ভাগে বিভক্ত পার্কটি প্রায় ৩৩ শতক জমির উপরে অবস্থিত। তিন মোহনায় অবস্থিত পার্কটির সুন্দর মনোরম পরিবেশে মানুষজন এখানে এসে বিশ্রাম নিয়ে থাকেন। এলাকার জনগণের স্বার্থে কাটাখাল পার্কটিকে দৃষ্টিনন্দন…

Read More

মনিরুজ্জামান মনির ঈদ কেনাকাটায় জমজমাট যশোরের জুতার বাজার। জুতার দোকানগুলোতে এসেছে নতুন নতুন ডিজাইন। ঈদকে সামনে রেখে বিক্রিও বেড়েছে দুই থেকে তিনগুণ। বিক্রেতারা এমনটা জানালেও ক্রেতারা বলছেন, পছন্দসই জুতা কিনতে ঘুরতে হচ্ছে এক দোকান থেকে আরেক দোকানে। আর কেনার ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে পছন্দের জুতাটি আরামদায়ক কিনা সেটি। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অফারের ছড়াছড়ি না থাকলেও শোরুমগুলোতে এরই মধ্যে বিক্রি বেড়েছে কয়েকগুণ। ঈদ সামনে রেখে শহরের বিভিন্ন বিপণিবিতানে বেড়েছে জুতা-স্যান্ডেলের বিক্রি। ছোট-বড় সবাই আসছেন সাধ্যের মধ্যে পছন্দমতো জুতা-স্যান্ডেল কিনতে। কারও কাছে মান ও দাম ঠিক থাকলেও কারও কাছে গতবছরের তুলনায় কিছুটা বেশি। যশোরের এইচ এম এম রোডের কয়েকটি জুতার দোকান…

Read More