Author: banglarbhore

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-সন্তোষপুর মহাসড়কে পূর্বাশা পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটের খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্য এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলায় সন্তোষপুরে মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল রাস্তার পাশে থাকা দুটি গাছ কেটে মহাসড়কে ফেলে প্রথমে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১২৪৩২০) দাঁড় করায়। তারপর ওই গাড়ির চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করার পর পিকাপ ভ্যান দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৫২৪১) ঘটনাস্থলে…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে আহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত বিপ্লব হোসেন যশোর সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। বিপ্লবের মা পারুল বেগম জানান, গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলে হঠাৎ একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। অজ্ঞাতনামা কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল। এ সময় বিপ্লব দরজা খুলে বাইরে আসলে তার উপর দুষ্কৃতিকারীরা বোমা বিস্ফোরণ করে। এতে সে গুরুতর আহত হয়। তিনি আরও জানান বিপ্লব মাঠে কৃষি কাজ করেন। স্থানীয় একটি সূত্র বলছে, বিপ্লব বোমা…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কাফিউজ্জামান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। নিহত কাফিউজ্জামান উপজেলার মধ্যকুল গ্রামের আমজাদ সরদারের ছোট ছেলে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। সড়ক দুর্ঘটনায় ওই কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম। এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় কাফিউজ্জামান কেশবপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে কাফিউজ্জামান মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোর খুলনা মহাসড়কের অভয়নগর অংশে নির্মিত যাত্রী ছাউনিগুলো যাত্রীদের কোনো কাজেই আসছে না। সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে তৈরি যাত্রী ছাউনি গুলো অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে । পথচারীদের বিশ্রাম নেয়া কিংবা যানবাহনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের কোনো কাজে না লাগলেও ছাউনিগুলো মাদকসেবী, বখাটেদের আড্ডাস্থল, মোটরসাইকেল, ভ্যান, বাইসাইকেলের পার্কিং স্থল ও আশেপাশের ব্যাবসায়ীদের নিজেদের সার্থে ব্যবহার করতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, যশোর খুলনা মহাসড়কের যাত্রীদের বাসে উঠার জন্য তৈরি রাজঘাট থেকে প্রেমবাগ স্কুল পর্যন্ত বেশ কয়েকটি যাত্রী ছাউনি গড়ে তোলা হয়েছে। যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে রেহাই দিতে নির্মিত ছাউনিগুলো অযত্ন-অবহেলায় মারাত্মক নোংরা অবস্থায় পড়ে আছে। বসার জায়গা ধুলোবালিতে একাকার…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে গাঁজা ও ইয়াবাসহ আটকের ঘটনায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের মিরাজ হোসেনকে (৩৭) ১০ পিস ইয়াবাসহ আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা জরিমানা এবং শাহীনকে (৪০) ৫০ গ্রাম গাঁজাসহ আটকের ঘটনায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক শেখ আবুল কাসেমসহ সদস্যরা উপস্থিত ছিলেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তা দ্রুত কার্যকরের দাবিতে সোমবার সন্ধ্যায় যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এই রায়ে সন্তোষ প্রকাশ করে মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। এদিন সন্ধ্যা পেরিয়ে মিছিলটি যশোর ঈদগাহ ময়দান থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই”, “স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না”, এবং “শেখ হাসিনা আসবে, ফাঁসির দড়িতে ঝুলবে” ইত্যাদি স্লোগানে পুরো যশোর শহরকে উত্তাল করে তোলে। মিছিল শেষে প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান সংক্ষিপ্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ যশোরের আয়োজনে এই সভা করা হয়। আলোচনা সভায় বক্তারা মওলানা ভাসানীর কর্মজীবন এবং তাঁর রাজনৈতিক দর্শন নিয়ে আলোকপাত করেন। তাঁরা বিশেষ করে ভারতের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এবং একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদের কঠোর সমালোচনা করেন। এসময় বক্তারা মওলানা ভাসানীর বিপ্লবী জীবন, সাধারণ মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং তাঁর আপোষহীন রাজনীতির নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মজলুম মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন এক আলোকময়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের দ্বিতীয় দিনের মত সরকারি বিভিন্ন কলেজ কর্মবিরতি কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকগণ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে সোমবার সকাল ১০টা থেকে যশোর এম এম ও সরকারি মহিলা কলেজে নিজ নিজ কলেজে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তাদের সাথে সকল বিসিএস শিক্ষা ক্যাডাররা অংশগ্রহণ করেন। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য শিক্ষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুর্ঘটনায় আহত মাকে দেখে হার্ট অ্যাটাক পলাশ ধর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত পলাশ ধর যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং সহকারী সীমা ধর (৬৫) সোমবার বিকেলে কর্মস্থল থেকে সিএনজি গাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চুড়ামনকাটি নামক স্থানে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্সের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সীমা ধর গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ছেলে পলাশ ধর মাকে দেখতে হাসপাতালে যান। এ সময় মায়ের শরীরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হয়েছ। তার মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্যদিয়ে জুলাই গণহত্যায় শহিদদের আত্মা শান্তি পাবে। অবলিম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার সাবেক আহ্বায়ক রাশেদ খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে আইনশৃংখলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে মানুষকে হত্যা করেছে। আন্তর্জাতিক…

Read More