আলমডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শ্যামপুর গ্রামে বাঁশ-কাঠের তৈরি জামায়াতের প্রতীকী দাঁড়িপাল্লা টাঙানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। এতে নারী ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। এ সময় দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত বিএনপি নেতাকর্মীরা হলেন-আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কনক, সদস্য সাজাহান ও আলিম, কুমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজেল হোসেন, ১ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য রোকসানা খাতুন ও তার স্বামী রাশিদুল ইসলাম। জামায়াতের পক্ষের আহতরা হলেন- শ্যামপুর গ্রামের মুরাদ আলি, আরিফ হোসেন,…
Author: banglarbhore
ফকিরহাট সংবাদদাতা বাগেরহাটের ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। পিঠা উৎসবে সন্দেশ পুলি, নারকেল পুলি, পান পিঠা, সেমাই পিঠা, কতাল পিঠা পিঠা, ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠাসহ অন্তত ২৫ প্রকারের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাক পণ্য প্রদর্শন করেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাহিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন, ‘হাজারো প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। জুলাই বিপ্লবের অর্জন ঘরে তোলা যাবে কিনা এখন প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। জুলাইয়ের অর্জন টিকিয়ে রাখতে গণভোটে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে সংঘবদ্ধ হওয়ার আহবান জানান তিনি’। মঙ্গলবার রাতে প্রেসক্লাব যশোরে জেলা খেলাফত মজলিসের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহের সঞ্চালনায় মামুনুল হক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট দিলে জুলাই বিপ্লবের তাৎপর্যকে হীন করা হবে। তাই সংসদ নির্বাচনের আগে গণভোট দেয়ার বিকল্প নেই। গণভোটে হ্যাঁ প্রতিকের…
হাটগোপাপুল সংবাদদাতা জাতীয় পার্টিসহ স্বৈরাচারের দোসরদের নির্বাচনের সুযোগ দেয়া হলে গণঅধিকার পরিষদ নির্বাচন বর্জন করবে বলে হুশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের সদর উপজেলার বাজারগোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাশেদ খান বলেন, ‘ভারতের মদদে আওয়ামী লীগের ডামি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের চেষ্টা চালাচ্ছে। জাতীয় পার্টি ভারতের মদদে আগামী নির্বাচন অংশ নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিস্টের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ জনগণ মানবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করা হবে।’ তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে তাদের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। ভারত যদি বাংলাদেশে নতুন…
বাংলার খেলা ডেস্ক ফিলিপাইনের রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে এল সেই মাহেন্দ্রক্ষণ। ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ। সেই একই মাঠে, যেখানে ২০০৩ সালের সাফ সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে কাঁদিয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশক। মাঝের ১০ ম্যাচে ৬টি ড্র, ৪টি পরাজয়। ভারতের আধিপত্য যেন পাথরের মতো চেপে বসেছিল। অবশেষে জাতীয় স্টেডিয়ামেই শেষ হলো সেই অপেক্ষা। এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ উপহার দিল আনন্দে ভরা এক রাত। গত ২৫ মার্চ শিলংয়ে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। সেদিনই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ সেদিনই জিতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ব্যস্ততম আরএন রোড এলাকায় আবারও পরিত্যক্ত অবস্থায় বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলের দিকে বিসমিল্লাহ অটোর সামনে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ (ঢাকা-ন-১৯-২৫৯৪) ভ্যানের ভিতর থেকে দুইটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, কে বা কারা পরিকল্পিতভাবে দোকানপাটের আশপাশে বিস্ফোরক রেখে নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন এবং পরিদর্শক (অপারেশনস) মোমিনুল হক দ্রুত ঘটনাস্থলে যান। তাদের নির্দেশে উপপরিদর্শক সামছুল হক পিকআপ ভ্যানটি তল্লাশি করে সামনে চালকের আসনের…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর, সদর ও পেশাজীবী থানা উদ্যোগে মঙ্গলবার যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। সম্মেলনে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তৃতায় মোবারক হোসাইন বলেন, অতীতের রাজনৈতিক অস্থিরতা ও প্রতিহিংসামূলক মনোভাবের কারণে বহু নেতাকে অন্যায়ভাবে হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তিনি অভিযোগ করেন, জুডিশিয়াল ক্লিনের নামে সাক্ষী তৈরি, মানুষকে তুলে নিয়ে অন্য দেশে পাচার এবং বিদেশে বসে রায় লেখার মতো কেলেঙ্কারির মাধ্যমে…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রার্থী পরিবর্তন দাবি জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ‘তারুণ্যের সমাবেশে’ এ দাবি জানানো হয়। এ সময় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা বলেন, ঝিকরগাছা-চৌগাছা আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগ ও সর্বশেষ ৪ দলীয় জোট প্রার্থী জামায়েতে ইসলামের দখলে ছিল। বিধায় এই আসনের বিএনপি’র নেতা-কর্মীগণ বা জনগণ কখনও বিএনপি’র সংসদ সদস্যের সেবার স্বাদ গ্রহণ করতে পারেনি। ১৬ বছর বিএনপি আন্দোলনের ফলে ফ্যাসিস্ট মুক্ত পর কাক্সিক্ষত জাতীয় সংসদ নির্বাচনটি আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে। ফলে এই আসনের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য দুই উপজেলার নেতৃবৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ। বক্তারা আরও…
বাংলার ভোর প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়কে কেন্দ্র করে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে ‘জুলাই যোদ্ধা’ সংগঠন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা দড়াটানা, মুজিব সড়ক, জজ কোর্ট চত্বর ও প্যারিস রোড প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা এই ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের আহ্বায়ক আহাদ হোসাইন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম।…
মণিরামপুর সংবাদদাতা পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইসলাম কারো দুশমন নয়, জাতি-ধর্ম নির্বিশেষে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম সব সময় মানুষের আক্বিদা ও অধিকার নিশ্চিত করে। মহান আল্লাহ যাকে দ্বীনের কাজে লাগালো তিনিই বড় সৌভাগ্যবান। মঙ্গলবার বিকেলে যশোরের মণিরামপুরে মাদানিনগর জামেয়া ইমদাদিয়া মাদ্রাসায় উলামায়ে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আজ জমিয়তের মুল আক্বিদা হতে অনেকেই সরে গিয়ে দ্বীনের কাজ ছোট করে ফেলছে। যা আমাদের সকলের জন্য ক্ষতিকর। মুফতি হুসাইন আহমাদের পরিচালনায় বিশেষ…
