Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গবেষণার জন্য ভারত থেকে আনা হলো ৯৫ মহিষ

banglarbhoreBy banglarbhoreজুন ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
গবেষণার জন্য ভারত থেকে আনা হলো ৯৫ মহিষ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

গবেষণার উদ্দেশে ভারত থেকে ৯৫টি মহিষ আমদানি করা হয়েছে। ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আনা মহিষগুলো সাভারে প্রাণিসম্পদ অধিদপ্তরের গবেষণা কেন্দ্রে নেওয়া হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ছয়টি ট্রাকে করে মহিষের এ চালানটি বেনাপোল বন্দরে পৌঁছায়।

আমদানিকারক প্রতিষ্ঠান তামাম করপোরেশন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করছে তৃষা এন্টারপ্রাইজ। আমদানি মহিষগুলোর মধ্যে রয়েছে ৪৫টি মা, পাঁচটি পুরুষ ও ৪৫টি বাছুর।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা জানান, মহিষগুলো ঢাকার সাভারে অবস্থিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের খামারে নেয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় মহিষগুলো সুস্থ পাওয়া গেছে। সরকার নির্ধারিত শুল্ক আদায়ের পর প্রাণিসম্পদ বিভাগ থেকে যথাযথ ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি আরও জানান, গবেষণার কাজ এগিয়ে নিতে উন্নত জাতের মহিষ আমদানির এই উদ্যোগ নেওয়া হয়েছে। হরিয়ানার এই মহিষ জাত অধিক দুধ উৎপাদনক্ষম এবং বাংলাদেশে জাত উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখছি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মহিষের খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে তৃষা এন্টারপ্রাইজ। পরীক্ষা-নিরীক্ষা শেষে শুল্কায়ন করে খালাস দেওয়া হবে। মহিষগুলোর আমদানি মূল্য ঘোষণা করা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার।

গবেষণার জন্য
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ

মে ১, ২০২৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.