Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় সবুজ হত্যা : প্রধান আসামি আটক

banglarbhoreBy banglarbhoreJune 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা

যশোরের শার্শায় ছুরিকাঘাতে নিহত সবুজ হত্যার ৯ ঘন্টার মধ্যে অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানা (২৮) আটক হয়েছে। এ সময় উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫জুন) ভোরে তাকে শার্শা থানার জামতলা টেংরা হাইস্কুলের সামনে থেকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক সোহেল রানা শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছেন বুধবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত নেহা পেট্রোল পাম্প সংলগ্ন নাভারণের দক্ষিণ বুরুজবাগানগামী একটি মাটির রাস্তায় সবুজ, রাজু ও কালু নামের ৩ যুবক মাঠে তাদের কলাবাগান পাহারা দিচ্ছিলেন। এমন সময় ওই পথ দিয়ে সোহেল ও আল আমিন নামে ২ যুবক মাদক (ইয়াবা) বহন করে যাচ্ছিলেন। সে সময় সবুজ তাদের গায়ে টর্চলাইট মেরে দাঁড়াতে বলে এবং পরিচয় জানতে চান।

তাতে ক্ষিপ্ত হয়ে তারা দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুরুন্নবী ওরফে বাবুর লোক পরিচয় দেয় এবং বাবুকে মোবাইলে কল দিতে গেলে তৎক্ষনাৎ সবুজ তার ফোন কেড়ে নেয়। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি হলে একপর্যায়ে ঘাতক সোহেল তার হাতে থাকা ছুরি দিয়ে প্রথমে রাজুকে আঘাত করে। এসময় সবুজ প্রতিরোধ করতে গেলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এ সময় কালুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।

নিহত সবুজ (২২) শার্শা থানার যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সবুজ হত্যা ঘটনার ৯ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামি সোহেল রানাকে জাতলার টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে সবুজ হত্যার কাজে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিজ্ঞ যশোর আদালতে পাঠানো হয়েছে। একই সাথে অপর পলাতক আসামি আল-আমিনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.