বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে জাহিদ আব্দুল্লাহ সিফাত (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে চুড়ামনকাটি উত্তরপাড়া রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সিফাত যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে সিফাতের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সিফাতের বাবা জাকির হোসেন বলেন, ছেলে ঋণগ্রস্ত ছিল। অতিরিক্ত ঋণের চাপ থেকে সিফাত আত্মহত্যা করেছে বলে তার ধারণা। যশোর কোতোয়ালি থানার ওসি জানান, লাশ উদ্ধার করা হলেও এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বেনাপোলসহ দেশের ১৬টি স্থলবন্দর দিয়ে গত বছরে চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ ও দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে ভারত গেছেন ১৮ লাখ ৫৯ হাজার ৩৬৪ জন পাসপোর্টধারী। এর মধ্যে ভারতে গেছেন ৯ লাখ ৪৩ হাজার ৯৯২ জন এবং ভারত থেকে দেশে ফিরেছেন ৯ লাখ ১৫ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে ৫ শতাংশ ছিলেন বিদেশি পাসপোর্টধারী। এই সময়ে ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা এবং ভিসা ফি বাবদ ভারত সরকারের আয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। বাংলাদেশ স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) শামিম সোহানা স্বাক্ষরিত এক পত্রে স্থলপথে ভ্রমণকারী পাসপোর্টধারীদের এ পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে। স্থলবন্দর…
বাংলার ভোর প্রতিবেদক মণিরামপুরের ঝাঁপা-কোমলপুর বাজার সংযোগ সড়কে ঝাঁপা বাঁওড়ের উপর জরাজীর্ণ একটি সেতু ভেঙ্গে নতুন সেতু নির্মিত হয়েছে গত মে মাসে। এক কোটি ৯২ লাখ আট হাজার ২১১ টাকা ব্যয়ে ১৩ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন হয়েছে উপজেলা প্রকৌশলী দপ্তরের তত্ত্বাবধানে। নির্মাণ কাজ শেষ হয়ে সাত মাস পার হলেও সংযোগ সড়ক না হওয়ায় অকেজো পড়ে আছে কোটি টাকার সেতুটি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঝাঁপা বাঁওড়ের দুই পাড়ে বসবাসকারী কয়েক হাজার মানুষ। ঝাঁপা বাঁওড়ের উপর নতুন সেতু নির্মাণের কাজ শুরুর সময় পথচারীদের চলাচলের জন্য পাশ দিয়ে বিকল্প একটি কাঠের সেতু করে দেন ঠিকাদার। বর্ষা মৌসুমে কাঠের সেতুটি…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। শনিবার দুপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা সম্মিলিত শিক্ষক-কর্মচারী জোটের আহ্বায়ক সহকারী অধ্যাপক আবু হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সংগঠনের সদস্য সচিব আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর লাক্সারী ডাইন কনভেনশন হলে শনিবার দিনব্যাপি বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিজীবীর উপস্থিতিতে অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন (এএসই) শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী স্থানীয়দের জন্য এই ইভেন্টটি ছিল এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম। সেমিনারে এএসই’র বিশেষজ্ঞ দল অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, আইটি, নার্সিং, ট্রেড কোর্সের সুযোগ এবং জিটিই (ভিসা প্রক্রিয়া) সহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীরা অনুষ্ঠানে ব্যক্তিগত কাউন্সেলিং এবং স্পট অ্যাসেসমেন্টের সুযোগ পান যা তাদের সঠিক কোর্স ও ইনস্টিটিউশন নির্বাচনে সহায়তা করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন’র সিইও হারুন অর রশীদ, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার নুরুল বাশার, রিলেশনশিপ…
কলারোয়া সংবাদদাতা ধানের শীষের পক্ষে গ্রামে, গঞ্জে ও বাজারে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ও দোয়া চাইলেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহি কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শনিবার সকালে কলারোয়া উপজেলার নাঙ্গলঝাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে সাধারন মানুষের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে তিনি ভোট প্রার্থনা করেন এবং দোয়া চান। এ সময় তার…
আশাশুনি সংবাদদাতা সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা হয়েছে। শনিবার বিকেল ৩ টায় উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খরিয়াটি গিয়ে শেষ হয়। দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত শোডাউনটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ,হিন্দু-মুসলিম দাঁড়িপাল্লার প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। বেলা ১১টায় দরগাহপুরে শত শত মহিলার উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির প্রফেসর মাওলানা আ. গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাকির…
কালিগঞ্জ সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক শহিদুল আলম। শনিবার বিকেলে কালিগঞ্জ উপজেলা সদরের ফুলতলা মোড় গোল চত্বর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থককে সাথে নিয়ে তিনি পথচারী, সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ শুরু করেন। পরে তিনি কালিগঞ্জের প্রধান প্রধান সড়কে ও ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারেও লিফলেট বিতরণ করেন। এ সময় জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, নলতা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির…
বাংলার ভোর প্রতিবেদক কুরআন সুন্নাহর আলোকে নারীর মর্যাদা, ন্যায্য অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাফ ফাউণ্ডেশন সারা দেশে নারী বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সেই ধারাবাহিকতায় সংগঠনের যশোর জেলা শাখা শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আত্মপ্রকাশ ও প্রেরণামূলক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে। কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরুর পর সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইনসাফ ফাউণ্ডেশনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইনসাফ ফাউণ্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাহমুদুল হাসান দা.বা.। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম দা.বা.। বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাহমীদুল মাওলা। সেমিনারে…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছার মাশিলা-হিজলী সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ১০ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেলে ভারতের বয়রা বিএসএফ ও মাসিলা বিজিবি ক্যাম্প পতাকা বৈঠক করে এ ১০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠায়। পুশব্যাক করা ব্যক্তিরা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের আবু সাঈদ (৪৯) তার স্ত্রী সখিনা বেগম (৪১), খুলনা জেলার তেরখাদা উপজেলার নয়া-বারাসাত গ্রামের রাব্বি হাসান (২১) তার স্ত্রী নাসরিন বিবি (১৯) ও তাদের কন্যা রাহেলা খাতুন (২), মেহেরুনেছা (৭৫), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বড়কুপট গ্রামের মাছুরা বিবি (৩৫) ও তার ছেলে নুর জালাল ওসমান (১৫), ওমর ফারুক গাজী (১২) ও মেয়ে মিনারা খাতুন…
