Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৩, ২০২৫

নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
Share
Facebook Twitter LinkedIn

নওয়াপাড়া সংবাদদাতা

যশোরে ট্রেনে কেটে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সিঙ্গিয়া রেলস্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই পুরুষ ঘটনাস্থলে মারা যান। তিনি অন্য এলাকা থেকে সিঙ্গিয়া রেলস্টেশন এলাকায় এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি মানসিক প্রতিবন্ধকতার কারণে দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআই যশোরের সদস্যরা ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছেন।

যশোর রেলওয়ে পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে তারা ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসেন। এ বিষয়ে খুলনা রেলওয়ে থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নং- ২৫ /২৫  তারিখঃ-১২/০৬/২৫

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.