Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘কবিতা মানুষের মনের দরজা খুলে দিতে পারে’

যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী
banglarbhoreBy banglarbhoreJune 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

কবিতা আসমানি কিতাবের মতো সৃষ্টিকর্তা প্রদত্ত দান। যা কবির ভেতরে অকৃত্রিমভাবে আসে এবং কলমের মাধ্যমে তিনি তা প্রকাশ করেন। কবিতা উপলব্ধি করার বিষয়। কবিতা হচ্ছে কবির সুগভীর ভাবনার উত্তম ফসল। এজন্য কবিতার কাছে আমাদের বারবার ফিরে আসা। কবিতা মানুষের মনের দরজা খুলে দিতে পারে। মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে। সমাজকে পরিবর্তন করতে পারে। রাজনীতি পরিবর্তন করতে পারে। কবিতা মানুষকে মানবিক হতেও শিক্ষা দেয়। তাই আমাদের বেশি করে কবিতা পড়তে হবে। বেশি করে কবিতা অনুধাবন করতে হবে।

বুধবার সকাল ১০টায় যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি এম এম (মাইকেল মধুসূদন কলেজ) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুকুল হায়দার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবন্ধকার কে. এম বদিয়ার রহমান ও সৈয়দ ইমদাদুল হক।

বিএসপির সহসাধারণ সম্পাদক কবি ও গবেষক রবিউল হাসনাত সজলের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, অধ্যক্ষ হাফিজুর রহমান, শেখ মফিজুল ইসলাম, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।

কবিতা পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আমির হোসেন মিলন, রবিউল হাসান, শরিফুল আলম, কুতুব উদ্দিন বিশ্বাস, অ্যাড. মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, আবুল হাসান তুহিন, সীমান্ত বসু, অরুন বর্মণ, এমএ কাসেম অমিয়, সানজিদা ফেরদৌস, আমিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.